abc, Author at Mati News - Page 30 of 580
Tuesday, November 10

Author: abc

ইন্দোনেশিয়ায় চীনা বিনিয়োগকারীদের সাফল্য মানে দেশটিরও সাফল্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইন্দোনেশিয়ায় চীনা বিনিয়োগকারীদের সাফল্য মানে দেশটিরও সাফল্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

China
দীর্ঘদিন ধরে চীন ও ইন্দোনেশিয়া পরিপূরক সুবিধা কাজে লাগিয়ে জ্বালানি ও খনিসহ বিভিন্ন ক্ষেত্রে কল্যাণকর সহযোগিতা জোরদার করেছে। এর বাস্তব সুফল পেয়েছে দুই দেশের জনগণ। তাই ইন্দোনেশিয়ায় চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সাফল্য মানে ইন্দোনেশিয়ারও সাফল্য। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। সম্প্রতি ইন্দোনেশিয়ার বিনিয়োগ ও নিম্নমুখী শিল্পায়নবিষয়ক মন্ত্রণালয় ওয়েদাবে ইন্ডাস্ট্রিয়াল পার্কের সঙ্গে যৌথভাবে চীনা বিনিয়োগে খনি খাতের নিম্নমুখী শিল্পায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। অনুষ্ঠানে দেওয়া ভাষণে ইন্দোনেশিয়াকে সহযোগিতা ও আস্থা রাখার জন্য চীনা বিনিয়োগকারীদের ধন্যবাদ জানান সুবিয়ান্তো। তিনি বলেন, ইন্দোনেশিয়ায় বিনিয়োগ এবং দেশটির সঙ্গে স...
ভারতের তথাকথিত ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের তীব্র বিরোধিতা চীনের

ভারতের তথাকথিত ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের তীব্র বিরোধিতা চীনের

China
ভারতের একতরফাভাবে অবৈধভাবে প্রতিষ্ঠিত তথাকথিত ‘লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল’-কে কখনও স্বীকৃতি দেয়নি চীন এবং ভারতের তথাকথিত ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের তীব্র বিরোধিতাও করে বেইজিং। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি সম্পর্কিত সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। ওই বিবৃতিতে বলা হয়েছে, সীমান্ত বিরোধপূর্ণ এলাকায় এবং চীনের প্রকৃত নিয়ন্ত্রণাধীন অঞ্চলে অবস্থিত ২৮টি স্থানের মানক ভৌগোলিক নাম নির্ধারণ করা হয়েছে এবং ভারতের সরকারি মানচিত্রে তা চিহ্নিত করা হয়েছে। মাও নিং বলেন, ভারতের এই পদক্ষেপ অবৈধ ও অকার্যকর। চীন-ভারত সীমান্তের পশ্চিমাঞ্চলীয় এলাকা ঐতিহাসিকভাবে চীনের অন্তর্গত—এই বাস্তব সত্যকে বদলানো যাবে না। সূত্র: সিএমজি...
সিএমজি সম্পাদকীয়: তথ্য বিকৃতিতে জাপানের ডানপন্থীদের নতুন কৌশল!

সিএমজি সম্পাদকীয়: তথ্য বিকৃতিতে জাপানের ডানপন্থীদের নতুন কৌশল!

China
দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জাপানের ডানপন্থী শক্তিগুলো আন্তর্জাতিক প্রধান বড় ভাষা মডেলগুলোতে ধারাবাহিকভাবে বিকৃত তথ্য সরবরাহ করছে। কিছু বড় মডেলের কথোপকথনে দেখা গেছে সেগুলো স্পষ্টভাবে ভুল ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন উত্তর দিচ্ছে—যেমন ৭ জুলাইয়ের ঘটনাকে (লুগোউ সেতুর ঘটনা) ‘জাপান-চীন সামরিক সংঘাত’ বলে অভিহিত করা, নানচিং গণহত্যাকে ‘নানচিংয়ের পতন’ বলে হালকা করা, এবং জাপানের দক্ষিণ-পূর্ব এশিয়া আক্রমণকে ‘দক্ষিণাঞ্চলের সম্পদের প্রতি আগ্রহ’ বলে তুলে ধরা হচ্ছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত তথ্যে বিষয়টি উঠে এসেছে। ইতিহাসের পাঠ্যপুস্তক বিকৃত করা থেকে শুরু করে এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি, তথ্য বিকৃতকরণ—জাপানের ডানপন্থী শক্তিগুলো তাদের আগ্রাসী ইতিহাসকে মুছে ফেলতে নিচ্ছে নানা কৌশল। এসব অপচেষ্টায় লুকিয়ে থাকা বহুমাত্রিক বিপদ সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত সতর্ক হওয়া। এ বছর টোকিও ট্রায়ালের ৮০...
৭ ডিসেম্বর চুহাইয়ে শুরু হবে ১৬তম চীন আন্তর্জাতিক মহাকাশ ও বিমান প্রদর্শনী

৭ ডিসেম্বর চুহাইয়ে শুরু হবে ১৬তম চীন আন্তর্জাতিক মহাকাশ ও বিমান প্রদর্শনী

China
চলতি বছরের ৭ থেকে ১৩ ডিসেম্বর কুয়াংতোং প্রদেশের চুহাই শহরে অনুষ্ঠিত হবে ১৬তম চীন আন্তর্জাতিক মহাকাশ ও বিমান প্রদর্শনী। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে এবারের প্রদর্শনীর প্রস্তুতির অগ্রগতি এবং অংশগ্রহণের উল্লেখযোগ্য দিকগুলোও তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রদর্শনীর পরিসর নতুন রেকর্ড গড়বে। আয়োজনের আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রও বিস্তৃত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে বিশ্বের সামনে চীনের মহাকাশ ও বিমান খাতের উদ্ভাবনী সক্ষমতা এবং উন্নয়নের প্রতি আত্মবিশ্বাস তুলে ধরা হবে। পাশাপাশি, বৈশ্বিক মহাকাশ ও বিমান খাতে বিনিময় ও সহযোগিতা জোরদার করা হবে। এবারের প্রদর্শনী শুধু বিশ্বমানের মহাকাশ ও বিমান খাতের বড় আয়োজনই নয়, এটি আন্তর্জাতিক মহাকাশ, বিমান ও প্রতিরক্ষা খাতেরও একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী। চীনের বিমান ও নৌবাহিনীর একাধিক নতুন সরঞ্জাম প্রদর্শিত হবে একই ...
শীতের জন্য বন্ধ হলো চীনের সিনচিয়াংয়ের মনোরম প্রাদেশিক সড়কের একাংশ

শীতের জন্য বন্ধ হলো চীনের সিনচিয়াংয়ের মনোরম প্রাদেশিক সড়কের একাংশ

China
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মনোরম প্রাদেশিক মহাসড়ক এস২৪৯-এর একটি অংশ শীত মৌসুমের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার সকালে সড়কটির ওই অংশে যান চলাচল বন্ধ করা হয়। বন্ধ হওয়া অংশটি সিনচিয়াংয়ের পূর্বাঞ্চলীয় হামি শহরে কৌমেনজি থেকে নানশানখৌ পর্যন্ত বিস্তৃত। এর দৈর্ঘ্য ২৬ কিলোমিটার। পাহাড়ি এলাকায় অবস্থিত এই সড়কে রয়েছে একের পর এক তীক্ষ্ণ বাঁক। শীতকালে ঘন ঘন তুষারপাতের কারণে সড়কটির এই অংশে যান চলাচল ও রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়ে। এ কারণে প্রতিবছর অক্টোবর থেকে পরবর্তী বছরের এপ্রিল বা মে মাস পর্যন্ত সড়কটির এই অংশ বন্ধ রাখা হয়। মোট ৬১ দশমিক ৯৪ কিলোমিটার দীর্ঘ এস২৪৯ প্রাদেশিক মহাসড়কটি তুষারঢাকা পাহাড়, বনভূমি ও ঐতিহাসিক স্থানের মধ্য দিয়ে এঁকেবেঁকে চলে গেছে। সড়কটি দিয়ে যাতায়াতের সময় চালকেরা উপভোগ করতে পারেন মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। শীত মৌসুমে তুষারপাত ও প্রতিকূল আবহাও...
চীন-সুরিনাম সম্পর্ক জোরদারে পেথারের সফর

চীন-সুরিনাম সম্পর্ক জোরদারে পেথারের সফর

China
  চীন ও সুরিনামের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে সুরিনাম সফর করেছেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা পেথার। রোববার থেকে সোমবার পর্যন্ত সফরকালে তিনি দেশটির প্রেসিডেন্ট জেনিফার সিমন্স এবং জাতীয় পরিষদের স্পিকার অশ্বিন অধিনের সঙ্গে বৈঠক করেন। চীনা জনগণের রাজনৈতিক পরামর্শক সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান পেথার বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে চীন ও সুরিনামের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়েছে। দুই দেশের সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতিও অর্জিত হয়েছে।‘ তিনি জানান, চলতি বছরের মে মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং সুরিনামের প্রেসিডেন্ট জেনিফার সিমন্স দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের এই বার্তা দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনা দিয়েছে। পেথার বলেন, ‘দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত গুরু...
বেইজিংয়ে রুশ প্রেসিডেন্টের সহকারী পাত্রুশেভের সঙ্গে ওয়াং ই’র বৈঠক

বেইজিংয়ে রুশ প্রেসিডেন্টের সহকারী পাত্রুশেভের সঙ্গে ওয়াং ই’র বৈঠক

China
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রবিষয়ক কার্যালয়ের পরিচালক ওয়াং ই, গত ১২ অক্টোবর বেইজিংয়ে, রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ও সমুদ্রবিষয়ক কমিশনের চেয়ারম্যান নিকোলাই প্লাতোনোভিচ পাত্রু শেভের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন, যা দুই দেশের সম্পর্ককে আরও উচ্চমান ও উচ্চস্তরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, চীন-রাশিয়া সম্পর্কের বিকাশের "নীল ইঞ্জিন" চালু করতে হবে; বৈশ্বিক সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে চীন ও রাশিয়াকে আরও ইতিবাচক অবদান রাখতে হবে; এবং একটি অভিন্ন কল্যাণের সামুদ্রিক সমাজ গড়ে তুলতে সচেষ্ট হতে হবে। জবাবে পাত্রুশেভ বলেন, রাশিয়া চীনের সাথে হাতে হাত রেখে, অভিন্ন কল্যাণের সামুদ্রিক সমাজ গড়ে তুলতে এবং দ্বিপক্ষীয় সার্বিক কৌশলগত সমন্বয়ে নতুন ...

২০৩০ সালের লক্ষ্য সামনে রেখে চীনের রেল প্রযুক্তি খাতে মহাপরিকল্পনা

China
  রেলপথে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এগিয়ে নিতে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছরের উদ্ভাবন পরিকল্পনা প্রকাশ করেছে চীন। বিশ্বের বৃহত্তম উচ্চগতির রেল নেটওয়ার্ক পরিচালনাকারী দেশটি এ পরিকল্পনার মাধ্যমে রেলখাতে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নিরাপত্তা এবং পরিবেশবান্ধব উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। চীনের জাতীয় রেলওয়ে প্রশাসন (এনআরএ) সম্প্রতি এ পরিকল্পনা প্রকাশ করে। এতে ২০৩০ সালের মধ্যে রেলখাতের আধুনিকায়নে নেতৃত্ব দিতে সক্ষম একটি বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-৩০ সময়ে এনআরএ’র অধীনে রেলশিল্পের প্রায় ৩০টি নতুন বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনকেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি অন্তত ১০০টি গুরুত্বপূর্ণ মূল প্রযুক্তিতে অগ্রগতি এবং ৫০০টির বেশি উল্লেখযোগ্য বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্য অর্জনের লক্ষ্য রয়েছে। এ ছাড়া ঘণ্টায় ৪০০ কিলোমিটার গতির উ...
বেইজিংয়ে লি ছিয়াং-চ্যান থান মান বৈঠক, চীন-ভিয়েতনাম সম্পর্ক জোরদারে গুরুত্ব

বেইজিংয়ে লি ছিয়াং-চ্যান থান মান বৈঠক, চীন-ভিয়েতনাম সম্পর্ক জোরদারে গুরুত্ব

China
চীন ও ভিয়েতনামের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ও ভিয়েতনামের জাতীয় পরিষদের চেয়ারম্যান চ্যান থান মান। সোমবার বেইজিংয়ে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লি ছিয়াং বলেন, চীন ভিয়েতনামের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব বজায় রাখা, সংহতি ও পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং উভয় দেশের জনগণের কল্যাণে পারস্পরিক লাভজনক সহযোগিতা সম্প্রসারণে কাজ করতে প্রস্তুত। লি ছিয়াং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং চিকিৎসা, শিক্ষা ও যুববিষয়ক সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানান। তার মতে, এর মাধ্যমে চীন-ভিয়েতনাম বন্ধুত্বের সামাজিক ভিত্তি আরও শক্তিশালী হবে। দুই দেশের আইনসভা যেন দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতায় সমর্থন জোগায় এবং আইনি নিশ্চয়তা ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে আরও ভূমিকা রাখে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন চীনের প্রধানমন্ত্...
নেপালে আকস্মিক বন্যায় সহায়তার প্রস্তাব চীনের

নেপালে আকস্মিক বন্যায় সহায়তার প্রস্তাব চীনের

China
নেপালের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশ করেছে চীন। একই সঙ্গে নেপালের প্রয়োজন অনুযায়ী সহায়তা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে দেশটি। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মাও নিং বলেন, নেপালের প্রতি চীন সমবেদনা জানাচ্ছে এবং দেশটির প্রয়োজন অনুযায়ী নিজেদের সামর্থ্যের মধ্যে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। বন্যায় কোনো চীনা নাগরিক হতাহত হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাও নিং জানান, এখন পর্যন্ত কোনো চীনা নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার সকালে নেপালের মধ্যাঞ্চলের গোরখা ও ধাদিং জেলায় বুধি গণ্ডকী নদীতে আকস্মিক বন্যায় অন্তত ৬৫টি বাড়িঘর ভেসে গেছে। এ ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে এবং পরিস্থিতি মোকাবিলায় নেপাল কাজ করছে। এ পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার আগ্রহ প...
হ্যাকিংয়ের বিরুদ্ধে সবসময় কঠোর ব্যবস্থা নিয়েছে চীন: মুখপাত্র

হ্যাকিংয়ের বিরুদ্ধে সবসময় কঠোর ব্যবস্থা নিয়েছে চীন: মুখপাত্র

China
চীন সবসময়ই আইন অনুযায়ী হ্যাকিং কার্যকলাপের কঠোর বিরোধিতা করেছে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। মাও নিং আরও বলেন, সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয় ব্যবহার করে চীনকে কলঙ্কিত করার বিরোধিতাও করে তার দেশ। সূত্র: সিএমজি...
ডিজেল বাণিজ্য নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

ডিজেল বাণিজ্য নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

China
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ডিজেল সরবরাহ চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে। গতকাল (সোমবার) এক সাক্ষাত্কারে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এ কথা জানান। নোভাক জানান, ২০২৬ সালের প্রথম ৯ মাসে ইউরোপে ২১ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি পণ্য সরবরাহ করেছে রাশিয়া। ভবিষ্যতে রাশিয়া আগের স্তরে ফিরে এসে বিশ্ববাজারে প্রতি মাসে ৩৫ লক্ষ টন ডিজেল সরবরাহ করতে পারে। রাশিয়ার ডিজেল সরবরাহ বৃদ্ধি বিশ্ব বাজারের সরবরাহ ও চাহিদার মধ্যে আংশিক ভারসাম্য আনতে সাহায্য করবে বলেও জানান নোভাক। নোভাক আরও বলেন, রপ্তানি পুনরায় শুরু হলেও রাশিয়ার অভ্যন্তরীণ ডিজেল বাজারে তার প্রভাব পড়বে না। সূত্র: সিএমজি...
চীনের উপ-প্রধানমন্ত্রী ও মার্কিন-চীন সম্পর্কবিষয়ক জাতীয় কমিটির শীর্ষ কর্মকর্তার বৈঠক

চীনের উপ-প্রধানমন্ত্রী ও মার্কিন-চীন সম্পর্কবিষয়ক জাতীয় কমিটির শীর্ষ কর্মকর্তার বৈঠক

China
আমেরিকান-চীন সম্পর্ক বিষয়ক জাতীয় কমিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ইভান গ্রিনবার্গের সাথে সোমবার বেইজিংয়ে বৈঠক করেছেন চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হ্য লিফেং বলেন, সম্প্রতি চীনা প্রেসিডেন্ট সি চিনপিং যুক্তরাষ্ট্র সফর করেছেন। সে সময় দুই দেশের রাষ্ট্রপ্রধানই শ্রদ্ধা, ন্যায্যতা এবং পারস্পরিকতার ভিত্তিতে একটি গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল 'চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক' গড়ে তুলতে একমত হয়েছিলেন। উপ-প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, দুই শীর্ষ নেতার মধ্যে অর্জিত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো চীন ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে বাস্তবায়ন করা উচিত। এতে করে কেবল দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাতেই নয়, ব...
কলম্বিয়ার শান্তি প্রক্রিয়ায় অব্যাহত অগ্রগতির আহ্বান চীনা দূতের

কলম্বিয়ার শান্তি প্রক্রিয়ায় অব্যাহত অগ্রগতির আহ্বান চীনা দূতের

China
কলম্বিয়ার পরিস্থিতি নিয়ে সোমবার নিরাপত্তা পরিষদ আয়োজিত এক বৈঠকে জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই বলেছেন, চীন আশা করে যে, কলম্বিয়ার শান্তি প্রক্রিয়া নতুন নতুন অগ্রগতি অর্জন অব্যাহত রাখবে। সুন গত এক দশকে অর্জিত অগ্রগতির বিষয়টি তুলে ধরেন এবং সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধ জাতীয় প্রচেষ্টার আহ্বান জানান। সুন বলেন, "এক দশক আগে চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে কলম্বিয়ায় অর্ধ-শতাব্দীরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটেছিল, যা আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। কলম্বিয়ার ধারাবাহিক সরকার, সমাজের বিভিন্ন খাত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ প্রচেষ্টার ফলে শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি সাধিত হয়েছে।" তিনি আরও বলেন, “চীন আশা করে যে কলম্বিয়ার নতুন সরকার দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন ও জনগণের মৌলিক স্বার্থকে অগ্রাধিকার দেবে, সব পক্ষকে ঐক...
চীন-ভিয়েতনাম সম্পর্ক জোরদারে ঐকমত্য, বেইজিংয়ে দুই দেশের শীর্ষ আইনপ্রণেতার বৈঠক

চীন-ভিয়েতনাম সম্পর্ক জোরদারে ঐকমত্য, বেইজিংয়ে দুই দেশের শীর্ষ আইনপ্রণেতার বৈঠক

China
চীন ও ভিয়েতনামের মধ্যে কৌশলগত আস্থা বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং আইনপ্রণয়ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের শীর্ষ আইনপ্রণেতারা। সোমবার বেইজিংয়ে চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি এবং ভিয়েতনামের জাতীয় পরিষদের চেয়ারম্যান চ্যান থান মান বৈঠক করেন। এ সময় তারা দুই দেশের আইনসভাগুলোর যৌথ কমিটির দ্বিতীয় অধিবেশনেও যৌথভাবে সভাপতিত্ব করেন। বৈঠকে চাও ল্য চি বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় চীন ভিয়েতনামের সঙ্গে কাজ করে অভিন্ন ভবিষ্যৎসমৃদ্ধ চীন-ভিয়েতনাম কমিউনিটি গড়ে তোলার প্রচেষ্টা এগিয়ে নিতে প্রস্তুত। তিনি দুই দেশের মধ্যে কৌশলগত পারস্পরিক আস্থা বৃদ্ধি, একে অপরকে দৃঢ় সমর্থন এবং বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানান। তিনি আরও বলেন, দুই দেশের আইনসভার উচিত নিয়মিত যোগাযোগব্যবস্থা কাজে লাগিয়ে আইনপ্রণয়ন, তদারকি ও অন্যা...