Browsing author

abc

২০৩০ সালের মধ্যে শক্তিশালী টিসিএম সেবা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য চীনের

চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-৩০) অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশটির সমগ্র জনগোষ্ঠীকে তাদের জীবনের প্রতিটি পর্যায়ে সেবা প্রদানের লক্ষ্যে একটি শক্তিশালী ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা (টিসিএম) সেবা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।চীনের রাষ্ট্রীয় পরিষদ এই পরিকল্পনাটি অনুমোদন করেছে এবং সম্প্রতি ‘জাতীয় ঐতিহ্যবাহী চীনা ওষুধ প্রশাসন’ ‘জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন’ যৌথভাবে এটি প্রকাশ করেছে।২০৩০ সালের […]

আসিয়ানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করবে হংকং: জন লি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট-আসিয়ানের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার উদ্যোগ নিয়েছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। এ লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি ও লজিস্টিকসসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে হংকং প্রশাসন।শুক্রবার আসিয়ান মহাসচিব কাও কিম হর্নের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের (এইচকেএসএআর) প্রধান নির্বাহী জন লি। বৈঠকে হংকং ও […]

দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া ফিলিপাইনের উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাব: বেইজিং

হুয়াংইয়ান দ্বীপ এবং এর আশেপাশের জলসীমায় চীনের সামরিক মহড়া ও আইন প্রয়োগকারী সংস্থার প্রশিক্ষণ কার্যক্রম ফিলিপাইনের আইন লঙ্ঘন ও উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি কঠোর সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি।ফিলিপাইন হুয়াংইয়ান দ্বীপ ও এর সংলগ্ন সামুদ্রিক অঞ্চলের তথাকথিত ‘সামুদ্রিক মানচিত্র’ জাতিসংঘের কাছে জমা দেওয়ার পর, ওই দ্বীপের আঞ্চলিক জলসীমা, আকাশসীমা […]

চীন-বেলারুশের যৌথ বিমানসেনা মহড়া ‘সুইফট ঈগল ২০২৬’

চীন-বেলারুশের যৌথ বিমানসেনা মহড়া ‘সুইফট ঈগল ২০২৬’আগামী আগস্টের মাঝামাঝি থেকে শেষভাগে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে চীন ও বেলারুশের বিমানবাহিনীর সদস্যরা। ‘সুইফট ঈগল ২০২৬’ নামের এ মহড়ার ঘোষণা দিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি শুক্রবার জানান, ‘শহুরে এলাকায় যৌথ সন্ত্রাসবিরোধী অভিযান’ হবে এবারের মহড়ার মূল বিষয়। এতে নজরদারি […]

উহানে সিএমজি চলচ্চিত্র সংস্কৃতি কার্নিভালের উদ্বোধন

মধ্য চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) চলচ্চিত্র সংস্কৃতি কার্নিভালের উহান পর্ব।চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসনের তত্ত্বাবধানে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং উহান পৌর গণ-সরকারের যৌথ আয়োজনে পাঁচ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর লক্ষ্য চীনের চলচ্চিত্র শিল্পের উন্নয়নকে আরও উৎসাহিত করা।আয়োজকরা জানিয়েছেন, এই কার্নিভাল সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, শিল্পখাতকে […]

২০৩০ সালের মধ্যে ২০০ বিলিয়ন ইউয়ানের এআই শিল্প গড়ার লক্ষ্য নিয়েছে বেইজিং ই-টাউন

২০৩০ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর এক পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়ে তুলে বৈশ্বিক প্রভাবসম্পন্ন এআই কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় বেইজিং অর্থনৈতিক-প্রযুক্তিগত উন্নয়ন এলাকা। এটি ‘ই-টাউন’ নামে পরিচিত। এর মাধ্যমে মূল এআই শিল্প থেকে ২০০ বিলিয়ন ইউয়ান (প্রায় ২৯ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার) উৎপাদনমূল্য অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।উন্নয়ন অঞ্চলবিষয়ক চীনের কমিউনিস্ট পার্টির সম্পাদক খোং […]

অভিন্ন কল্যাণের সমাজ গঠনের অব্যাহত প্রচেষ্টাই বিশ্বে ইতিবাচক শক্তি সঞ্চার করে: সি চিন পিং

আন্তর্জাতিক পরিস্থিতি যখন ক্রমেই জটিল ও অস্থিরতার দিকে যাচ্ছে, তখন সহযোগিতা ও সংহতিই হয়ে উঠেছে বিশ্বের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র সঠিক পথ। চলতি বছর থেকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং একটি বড় দেশের নেতার দায়িত্ব ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন ত্বরান্বিত করা, সহযোগিতা জোরদার ও ন্যায়বিচার […]

দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন, স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের আহ্বান চীনের

দক্ষিণ সুদান এ বছর তার প্রথম জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এ প্রেক্ষাপটে দেশটির স্থিতিশীলতা রক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত বলে মন্তব্য করেন জাতিসংঘে চীনের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি সুন লেই। বৃহস্পতিবার দক্ষিণ সুদান বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বৈঠকে এ কথা বলেন তিনি।সুন লেই বলেন, ‘সম্প্রতি দক্ষিণ সুদানের জাতীয় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে […]

চীন ও যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সহযোগিতার আহ্বান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সংলাপ ও যোগাযোগ আরও জোরদার করতে প্রস্তুত রয়েছে চীন। বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এই কথা জানান।সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)-এর পরিচালক কাশ প্যাটেল ট্রান্সন্যাশনাল বা আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, এফবিআই বর্তমানে […]

চীন ও আর্জেন্টিনার মধ্যে দ্বিপক্ষীয় মুদ্রা বিনিময় চুক্তি নবায়ন

আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকের সাথে একটি দ্বিপক্ষীয় মুদ্রা বিনিময় (কারেন্সি সোয়াপ) চুক্তি নবায়ন করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক ‘পিপলস ব্যাংক অব চায়না’ (পিবিসিও)।বৃহস্পতিবার পিবিসিও-এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। চুক্তির আওতায় বিনিময় চুক্তির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৩০ বিলিয়ন ইউয়ান, যা ২৮ ট্রিলিয়ন আর্জেন্টাইন পেসোর সমতুল্য।চুক্তিটি সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক জানায়, এই দ্বিপক্ষীয় চুক্তিটির মেয়াদ পাঁচ বছর […]

পদক জয়ের প্রত্যাশা নিয়ে চীনের পথে স্কেটিং দল

এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপে পদক জয়ের প্রত্যাশা নিয়ে চীনের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ স্কেটিং দল। চীনের লিশুই শহরে ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন ২২ জন স্কেটার।বাংলাদেশ দলে আছেন ৯ জন নারী ও ১৩ জন পুরুষ স্কেটার। পাঁচজন কর্মকর্তাসহ মোট ২৭ সদস্যের দলটি রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে […]

তাজিকিস্তানে ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’র পঞ্চম খণ্ড নিয়ে পাঠচক্র

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে বুধবার ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’র পঞ্চম খণ্ড নিয়ে একটি পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।চীন ও তাজিকিস্তানের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা বইটি নিয়ে নিজেদের অভিমত তুলে ধরেন এবং চীনা ধাঁচের আধুনিকায়ন ও চীন-তাজিকিস্তান সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন।‘একসঙ্গে আধুনিকায়নের পথে এগিয়ে চলা এবং অভিন্ন ভবিষ্যতের চীন-তাজিকিস্তান সম্প্রদায় গড়ে তোলা’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানের যৌথ […]

চীনের উত্তরে উচ্চগতির রেলপথে পরীক্ষামূলক চলাচল শুরু

 চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংচিয়াং প্রদেশের পারমাফ্রস্ট (স্থায়ীভাবে হিমায়িত মাটি) অঞ্চলের মধ্য দিয়ে নির্মিত উচ্চগতির রেলপথের পরীক্ষামূলক পরিচালনা শুরু হলো। বৃহস্পতিবার এ পরীক্ষার মধ্য দিয়ে দেশের সর্ব উত্তরের বুলেট ট্রেন লাইন আনুষ্ঠানিকভাবে চালুর প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।পরীক্ষামূলক একটি ট্রেন সকাল ৭টা ৪০ মিনিটে প্রাদেশিক রাজধানী হারবিন থেকে যাত্রা করে দুই ঘণ্টা দুই মিনিট পর বনাঞ্চলীয় […]

কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং ডিজিটাল গভর্নেন্সে চীনের সহযোগিতা প্রত্যাশা জনপ্রশাসন উপদেষ্টার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং ডিজিটাল গভর্ন্যান্সের মতো গুরুত্বপূর্ণ খাতে চীনের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গভীর সহযোগিতা প্রত্যাশা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।একই সঙ্গে তিনি বাংলাদেশ ও চীনের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা কেন্দ্র, শিক্ষক বিনিময় কর্মসূচি, দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম এবং যৌথ নীতি গবেষণাগার প্রতিষ্ঠার আহ্বান জানান।বৃহস্পতিবার ঢাকার বিআইআইএসএস […]

হংকং স্টক এক্সচেঞ্জে আইপিওর মাধ্যমে তহবিল সংগ্রহ ১৫৪ শতাংশ বেড়েছে

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে ২০২৬ সালের প্রথম সাত মাসে প্রাথমিক শেয়ার ছাড় (আইপিও) থেকে ৩২৮ দশমিক ২ বিলিয়ন হংকং ডলার (প্রায় ৪১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার) তহবিল সংগ্রহ হয়েছে। বৃহস্পতিবার হংকং এক্সচেঞ্জেস অ্যান্ড ক্লিয়ারিং লিমিটেড (এইচকেইএক্স) এ তথ্য জানায়। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১৫৪ শতাংশ বেশি।তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় […]