ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ, শিক্ষা ও গবেষণা বৃদ্ধিতে গুরুত্বারোপ
মে ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসআইআইএস)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ছেন তোংসিয়াও-এর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার এ সাক্ষাতে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিনিধিদলে চীনের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও গবেষকরা অন্তর্ভুক্ত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ইয়ুননান ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক তুয়ান সিংউউ, একাডেমি অফ কনটেম্পরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ফ্যান তাছি, থোংচি ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক এলভি পেইমিং এবং ইস্ট চায়না ন...












