Browsing author

abc

হৃদয়ের যত্ন নিও

জলের অভাবে মরতে বসা ছাদের ফুল গাছটার মতো একটু নিজের হৃদয়ের যত্ন নিও। আব্বার পাঞ্জাবির পকেট গলিয়ে পড়া খুঁচরা পঁয়শা তুলে মাটির ব্যাংকে সঞ্চয় করার মতো বুকের ভিতরে অনুভূতি সঞ্চয় করো। মায়ের যে দুঃখ আছে সে দুঃখ যেমন বিশ্বাস করো তেমন করে বিশ্বাস করো চিরকাল কেউ কাঙাল থাকে না। সবার একখান মানুষ হয়। পৃথিবীর সবচেয়ে […]

শুধু কিছু ঘনিষ্ট মুহূর্ত জলজ্যান্ত গোপন ইতিহাস হয়ে থেকে যায় দুটো মানুষের ভেতর

দুদিনের আলাপে কাউকে পুরোপুরি না জেনে তার সাথে শারীরিক ভাবে মিলিত হয়েছেন? একটা মানুষকে না জেনেশুনে তার সাথে খুব ঘনিষ্ট হয়েছেন? সাতপাঁচ না ভেবে কারোর সাথে কয়েক মুহূর্তের জন্য জড়িয়ে পড়েছেন?প্রায় প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো সময়ে এমন কেউ না কেউ আসে, যার কথা বলার ধরণ, হাসি, হাঁটাচলার স্টাইল, ব্যবহার, ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করে…আমরা […]

তুমি আকাশ ছুঁয়ে আছো

অ.কে.এম. নাজমুল আলম পাহাড়ি ঢালে বসে আকাশের দিকে চেয়ে ছিলো মেয়েটি। নাম তার তৃষা। রাঙামাটির অদূরে, একটি ছোট্ট গ্রামে তার জন্ম। ছোটবেলা থেকেই পাহাড়, মেঘ, পাখির ডাক আর অদ্ভুত এক নিঃসঙ্গতা তার নিত্যসঙ্গী। তবে তৃষার চোখে ছিল স্বপ্ন—যে স্বপ্ন শুধু পাহাড় ছুঁয়ে নয়, তার চেয়ে অনেক ওপরে।তৃষার জীবনটা ছিল সহজ নয়। মা নেই, বাবা একজন কাঠুরে। […]

SEE

Omar FarukI see the things no eyes can show,I hear the truths no ears may know.I sense the depths where none have been,I grasp the thoughts the mind can’t glean.I dare to do what none have done,A path for all—yet I am one.নামওমর ফারুক।গ্রামঃনন্দনপুর।জেলাঃখুলনা।

বাকৃবির জব্বারের মোড়ে আর নেই সেই জব্বার হোটেল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইতিহাসে একসময়কার প্রাণকেন্দ্র ‘জব্বার মোড়’ এখন বিলীন হওয়ার পথে।ময়মনসিংহ সিটি করপোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট (কেবি কলেজ মোড়) থেকে ফসিল মোড় পর্যন্ত চার লেন বিশিষ্ট সড়ক নির্মাণ কাজের ফলে বিশ্ববিদ্যালয় এলাকায় উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। এই প্রকল্পের আওতায় জব্বার মোড় হয়ে যাওয়া সড়কের দুই পাশের দোকানগুলো […]

শেষ ট্রেনের অপেক্ষা

মামুন সরকারকমলাপুর স্টেশন।রাত প্রায় ১১টা। মুষলধারে বৃষ্টি হচ্ছে।প্ল্যাটফর্মের বাতিগুলো হলদে পাতার মত ঝাপসা। ক্ষণে ক্ষণে বৈরী বাতাসে বৃষ্টির ছাঁট এসে যাত্রীদের গায়ে লাগছে। প্ল্যাটফর্মে অসংখ্য মানুষের আনাগোনা।  এদিক সেদিক দৌড় ছুট করছে। কিছু তরুণ যুবা দাঁড়িয়ে থাকা ট্রেনে উঠানামা করছে।আবার কেউ কেউ দাঁড়িয়ে ভ্রাম্যমান টোকাইয়ের কাছ থেকে চা সিগারেট পান করছে। গরম চায়ের ধোঁয়া আর […]

পেরোভস্কাইট সৌরকোষে ৩০ শতাংশ দক্ষতার রেকর্ড চীনের

প্রথমবারের মতো পেরোভস্কাইট সৌর কোষের দক্ষতা ৩০ শতাংশ ছাড়াতে সক্ষম হয়েছে চীনের একটি যৌথ গবেষণা দল। এ আবিষ্কারকে সৌরশক্তি প্রযুক্তিতে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।গবেষণার নেতৃত্ব দিয়েছেন নানচিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থান হাইরেন এবং ন্যাশনাল সায়েন্সেস ইনস্টিটিউট অব ইনোভেশনের অধ্যাপক ছাং ছাও। গবেষণার ফল নেচার জার্নালের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।পেরোভস্কাইট সৌরকোষের কার্যকারিতা বাড়ানো কঠিন ছিল, কারণ […]

এক কিশোরীর প্রেম

মামুন সরকার ভোরবেলা। কুয়াশার চাদর  বাড়িঘরকে আবৃত করে রেখেছে। দূরের বাড়িঘর কিংবা রাস্তার বৃক্ষলতাদি দৃষ্টিগোচর হয় না। সবকিছু আবছায়া লাগে। পুরো    আকাশেটা যেন কুয়াশার চাদরে ঢাকা। বাতাসে শিউলি ফুলের ঘ্রাণ। গাঁয়ের এক কিশোরী  উঠোনে দাঁড়িয়ে, কাঁখে কলস।নগ্ন পা’য়ে ছুটে চলে নদীর দিকে। শিশিরভেজা ঘাস কিশোরীর পা ভিজিয়ে দেয়। ঘাসের ডগায় টলমল করে মুক্তোদানার মত।নদীর ঘাটে কলস […]

গভীর সমুদ্রে অভিযান চালাবে চীনের এআই জেলিফিশ রোবট

চীনের শায়ানসি প্রদেশের সি’আন শহরের নর্থওয়েস্টার্ন পলিটেকনিকে ইউনিভার্সিটির একদল গবেষক এমন এক জেলিফিশ-নকশার রোবট তৈরি করেছেন যা কৃত্রিম বুদ্ধিমত্তায় চলে এবং গভীর সমুদ্র অন্বেষণে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাইক্রো ও ন্যানো সিস্টেমস ফর অ্যারোস্পেস ল্যাবরেটরিতে তৈরি ‘আন্ডারওয়াটার ফ্যান্টম’ নামের বায়ো-মিমেটিক ঘরানার রোবটটির প্রস্থ ১২০ মিলিমিটার এবং ওজন ৫৬ গ্রাম। স্বচ্ছ দেহ […]

এআই’র নিরাপত্তা নিশ্চিতে চীনের সাইবার নিরাপত্তা আইনের সংশোধনী খসড়া

চীনের সাইবার নিরাপত্তা আইনের সংশোধনীর খসড়া আগামী জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির অধিবেশনে উত্থাপন করা হবে। এই সংশোধনীতে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও সুষ্ঠু উন্নয়ন সম্পর্কিত নতুন ধারা যুক্ত করা হয়েছে।স্থায়ী কমিটির আইন বিষয়ক কমিশনের মুখপাত্র ওয়াং সিয়াং সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, এই খসড়া নতুন প্রযুক্তিগত উন্নয়ন ও চ্যালেঞ্জ মোকাবিলার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।তিনি বলেন, […]

কনফুসিয়াসের বাণী : যে শেখে ও যে ভাবে

কনফুসিয়াসের এই চিরন্তন বাণী জ্ঞানের প্রকৃত স্বরূপ তুলে ধরে। তিনি বলেন, শুধু শেখাই যথেষ্ট নয়— সেই শেখাকে যদি চিন্তার আলোয় না দেখা যায়, তবে তা দিকহারা এক যাত্রার মতো। আবার কেবল ভাবনা, কিন্তু শেখার প্রতি অনীহা— সেটিও বিপজ্জনক, কারণ চিন্তা তখন বাস্তবতার মাটিতে দাঁড়াতে পারে না। শেখা ও ভাবনা— এ দুয়ের মিলেই গড়ে ওঠে সত্যিকারের […]

AI নিয়ে কোন সাবজেক্টে উচ্চশিক্ষা নেওয়া যাবে? কেন AI Higher Studies

নিচে দেওয়া হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর উচ্চশিক্ষার জন্য সবচেয়ে আলোচিত ও ট্রেন্ডিং বিষয়গুলো — যেগুলো এখন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পক্ষেত্রে ব্যাপক গুরুত্ব পাচ্ছে। প্রতিটি বিষয়ের সাথে সংক্ষিপ্ত ব্যাখ্যা ও ভবিষ্যৎ সম্ভাবনাও দেওয়া হলো।১. জেনারেটিভ এআই ও মাল্টিমডাল মডেল (Generative & Multimodal AI)কী এটি: এমন এআই যা নতুন কনটেন্ট তৈরি করতে পারে—টেক্সট, ছবি, […]

ভাঙ্গনের মাঝে মিলনের পূর্ণতা 

সাবরিনা তাহ্সিন সদ্য এইচ.এস.সি পরীক্ষায় জি.পি.এ প্রাপ্তি মেধাবী দীপ্তির স্বপ্ন জাগে ,সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে।কিন্তু সেইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পায় না।সে স্বপ্নে অটল থাকে।দীপ্তি তার অন্য তিন ভাই-বোনদের মতো মাদ্রাসায় উচ্চ শিক্ষা নিবে না বলে ঠিক করেছে।কারণ, দীপ্তির এক বছরের ছোট ভাই ফয়সাল মা-বাবার ইচ্ছায় মাদ্রাসায় পড়াশোনা করছে।সেজো বোন মারিয়া ক্লাস ফাইভে […]

এইচএসসি’র ফল বিপর্যয়, ক্যাডেট কলেজের সাফল্য, শিক্ষক আন্দোলন ও বিবেকের সংকট

লেখক: জেমস আব্দুর রহিম রানাজ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী ও কলামিস্টদেশের শিক্ষা অঙ্গন আজ এক অভূতপূর্ব সংকটের মুখে। একদিকে উচ্চমাধ্যমিক পর্যায়ে ভয়াবহ ফল বিপর্যয়, অন্যদিকে মাধ্যমিক স্তরের শিক্ষকদের একাংশের অযৌক্তিক আন্দোলন—দুটি ঘটনাই জাতির শিক্ষাব্যবস্থাকে গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। আর এই বাস্তবতার বিপরীতে ক্যাডেট কলেজের শতভাগ সাফল্য আমাদের মনে করিয়ে দেয়, দায়িত্ববোধ থাকলে সফলতা অসম্ভব নয়।যশোর শিক্ষা বোর্ডের […]

সাড়া ফেলছে মেরুদণ্ডে অস্ত্রোপচারে চীনের নতুন প্রযুক্তি

সম্প্রতি শাংহাইয়ে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের প্রায় ১০০ জন মেরুদণ্ড সার্জারি বিশেষজ্ঞ অংশ নেন। সম্মেলনের মূল আকর্ষণ ছিল চীনে উদ্ভাবিত নতুন প্রযুক্তি—ইউনি-পোর্ট বাই-চ্যানেল ডুয়াল-মিডিয়া (ইউবিডি)। বলা যায় মেরুদণ্ডের অস্ত্রোপচারে বিপ্লব ঘটিয়েছে এটি। এর মাধ্যমে আগের মতো ২০ সেন্টিমিটারের পরিবর্তে মাত্র ১ সেন্টিমিটার ছিদ্র করে অস্ত্রোপচার সম্পন্ন করা সম্ভব।জাপান, ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, রাশিয়া […]