Browsing author

abc

দুশানবেতে বেলারুশের প্রধানমন্ত্রীর সঙ্গে লি ছিয়াংয়ের বৈঠক

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (মঙ্গলবার) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে, শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র প্রধানমন্ত্রীদের পরিষদের ২৫তম বৈঠকের অবকাশে, বেলারুশের প্রধানমন্ত্রী আলেকসান্দ্র তুরচিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।বৈঠকে লি ছিয়াং বলেন, চীন ও বেলারুশ পরস্পরের প্রকৃত বন্ধু, যারা একে অপরকে বিশ্বাস ও সমর্থন করে। দু’দেশের নেতাদের নেতৃত্বে, চীন-বেলারুশ সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে।তিনি আরও […]

দুশানবেতে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্টের সঙ্গে লি ছিয়াংয়ের বৈঠক

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (মঙ্গলবার) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে, শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র প্রধানমন্ত্রীদের পরিষদের ২৫তম বৈঠকের অবকাশে, ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।বৈঠকে লি ছিয়াং বলেন, চীন শান্তি-আলোচনাকে এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আসছে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন ত্বরান্বিত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে।তিনি আরও বলেন, দু’দেশের […]

কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউটের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি’র অভিনন্দনবার্তা

চীনের কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠার ৭০তম বার্ষকী উপলক্ষে, সম্প্রতি একটি অভিনন্দনবার্তা পাঠান, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।বার্তায় তিনি বলেন, ৭০ বছরে ইনস্টিটিউট এমন বিপুলসংখ্যক নির্দলীয় প্রতিনিধি তৈরি করেছে, যারা চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সাথে একই আদর্শ ও আকাঙ্ক্ষা পোষণ করেন এবং নিজেদের সংগ্রামে ঐক্যবদ্ধ। এটি দেশপ্রেমিক ঐক্যবদ্ধ ফ্রন্টকে সুসংহত ও বিকশিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।সি […]

প্রশান্ত মহাসাগরের তলদেশে চিয়াওলং, রহস্যময় সমুদ্রজীবের ছবি তুললেন গবেষকরা

পশ্চিম প্রশান্ত মহাসাগরে গভীর সমুদ্র গবেষণার অংশ হিসেবে সাফল্যের সাথে ৪৭০তম ডাইভ সম্পন্ন করেছে চীনের মানববাহী সাবমার্সিবল ‘চিয়াওলং’। ১৫ অক্টোবর পরিচালিত এই অভিযানের মাধ্যমে সমুদ্র তলদেশের রহস্যময় ও বিচিত্র জগতের নতুন চিত্র উঠে এসেছে।গবেষণাকালে চিয়াওলং-এর পর্যবেক্ষণ জানালা দিয়ে প্রশান্ত মহাসাগরের গভীরে থাকা একটি সামুদ্রিক স্পঞ্জের বিরল দৃশ্য ধারণ করা হয়।চীনা গবেষণা জাহাজ ‘ডিপ সি নং […]

‘প্রযুক্তিগত অগ্রগতি পশ্চিমা দেশগুলোর সাথে চীনের সহযোগিতার পদ্ধতি বদলে দিচ্ছে’

বৈশ্বিক প্রযুক্তিগত পরিমণ্ডলে ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষ করে, চীন অনেক প্রযুক্তিগত ক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করায়, শিল্পক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর সাথে দেশটির সহযোগিতার পদ্ধতি বদলে যাচ্ছে। ব্রিটেনের প্রাক্তন বাণিজ্য সচিব ও অর্থনীতিবিদ ভিন্স কেবল, সম্প্রতি লন্ডনে সিনহুয়া সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে, এ কথা বলেন।তিনি বলেন, চীন ও অন্যান্য উদীয়মান অর্থনীতির অব্যাহত প্রবৃদ্ধি, আগামী দশকগুলোতে বিশ্ব অর্থনীতিতে […]

প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তিতে সেন্ট্রাল ইনস্টিটিউট অব সোশ্যালিজমকে সি চিন পিংয়ের অভিনন্দন

চীনের সেন্ট্রাল ইনস্টিটিউট অব সোশ্যালিজমের প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উপলক্ষে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান এবং দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং।মঙ্গলবার পাঠানো এক চিঠিতে সি চিন পিং প্রতিষ্ঠানটির দীর্ঘ ৭০ বছরের কার্যক্রমের প্রশংসা করেন।চিঠিতে সি বলেন, সেন্ট্রাল ইনস্টিটিউট অব সোশ্যালিজম এমন অনেক ব্যক্তিকে প্রশিক্ষণ দিয়েছে, যারা […]

বহুপাক্ষিকতা চর্চায় বুলগেরিয়ার অংশীদার হতে প্রস্তুত চীন: ওয়াং ই

ইউরেশীয় অঞ্চলে যোগাযোগ ও সংযোগ বৃদ্ধি, অভিন্ন উন্নয়ন ও পুনরুজ্জীবন এবং বহুপাক্ষিকতা চর্চায় বুলগেরিয়ার অংশীদার হতে প্রস্তুত চীন। সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভেলিস্লাভা পেত্রোভার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এ কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই বলেন, গণপ্রজাতন্ত্রী চীনকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর […]

হংকংয়ে এপিইসি অর্থমন্ত্রীদের সম্মেলন শুরু

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের অর্থমন্ত্রীদের শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনটি মূলত আগামী নভেম্বরে শেনচেন শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘৩৩তম এপিইসি অর্থনৈতিক নেতৃবৃন্দের সম্মেলন’-এর আর্থিক খাতের কর্মপরিকল্পনা ও সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।সম্মেলনে এপিইসি জোটভুক্ত অর্থনীতিগুলোর প্রতিনিধিরা অর্থনৈতিক সমৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতার বেশ কয়েকটি […]

চীনজুড়ে ইন্টেলিজেন্ট কম্পিউটিং ক্ষমতা ১৭৭% বৃদ্ধি

আপস্ট্রিম হার্ডওয়্যার, মিডস্ট্রিম প্ল্যাটফর্ম এবং ডাউনস্ট্রিম অ্যাপ্লিকেশনগুলোর টেকসই বিকাশের ওপর ভর করে চীন তৈরি করছে এক বিশাল জাতীয় সমন্বিত কম্পিউটিং সক্ষমতা নেটওয়ার্ক। সম্প্রতি ডিজিটাল অর্থনীতি ও বাস্তব অর্থনীতির গভীর মেলবন্ধনের মাধ্যমে মানসম্পন্ন উৎপাদন ত্বরান্বিত করতে চীন সরকার নতুন এক নির্দেশিকায় এ তথ্য জানিয়েছে।হেবেই প্রদেশের লাংফাং শহরে ৩৬টি আধুনিক ডেটা সেন্টার স্থাপন করা হয়েছে, যা হুয়াওয়ে […]

মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে কাজ করবে চীন: লি ছিয়াং

মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন প্রতিষ্ঠায় কাজ অব্যাহত রাখবে চীন। দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেছেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ ও প্রস্তাবের চেতনা ধারণ করে এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে বেইজিং।সোমবার শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর সরকারপ্রধানদের কাউন্সিলের ২৫তম বৈঠকের ফাঁকে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ-রেজা আরেফের সঙ্গে এক বৈঠকে তিনি […]

অ্যান্টিগুয়া ও বার্বুডায় চীনের অর্থায়নে আবাসন প্রকল্প হস্তান্তর

সম্প্রতি চীনের সহায়তায় অ্যান্টিগুয়া ও বার্বুডার রাজধানী সেন্ট জনস-এ নির্মিত ১৫০টি স্বল্পমূল্যের আবাসন ইউনিটের হস্তান্তর সম্পন্ন হয়েছে।দুই কক্ষবিশিষ্ট ১৫০টি আবাসন ইউনিট নিয়ে গঠিত এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় স্বল্পআয়ের বাসিন্দাদের ঘনবসতিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পুরনো ঘরবাড়ির পরিবর্তে আধুনিক কনডোমিনিয়ামে পুনর্বাসিত করা হয়েছে, যা তাদের জীবনযাত্রার মানে এক দৃশ্যমান পরিবর্তন এনেছে।হস্তান্তর অনুষ্ঠানে অ্যান্টিগুয়া ও বার্বুডায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত […]

মানবিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারে একমত চীন-রাশিয়া

 মানবিক, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেছে চীন ও রাশিয়া। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত চীন-রাশিয়া মানবিক সহযোগিতা কমিটির ২৭তম অধিবেশনে দুই দেশের প্রতিনিধিরা এ অঙ্গীকার করেন।অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন চীনের রাষ্ট্রীয় কাউন্সেলর শেন ইয়িছিন এবং রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা।শেন ইয়িছিন বলেন, গত মে মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং […]

চীন-রাশিয়া সরকারপ্রধানদের বৈঠকের প্রস্তুতি জোরদার

চীন ও রাশিয়ার সরকারপ্রধানদের ৩১তম নিয়মিত বৈঠকের প্রস্তুতি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হয়েছে দুই দেশ। বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, কৃষি, পারমাণবিক জ্বালানি, বিমান চলাচল ও মহাকাশ খাতে সহযোগিতা জোরদারের পাশাপাশি সবুজ উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তারা।সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত চীন-রাশিয়া সরকারপ্রধানদের নিয়মিত বৈঠকবিষয়ক কমিটির ৩০তম অধিবেশনে […]

ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান

 মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী হয়েছে চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ান। মঙ্গলবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার ৮ পিপস শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে ৬.৭২০০ ইউয়ানে।চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।এই কেন্দ্রীয় হার নির্ধারণ […]

ভেষজের প্রচারে বেইজিংয়ের প্রস্তাবনা: ঐতিহ্যবাহী চিকিৎসায় নিশ্চিত হবে স্বাস্থ্যসেবা

ইয়াং ওয়েইমিং স্বর্ণাঅক্টোবর ১৯: বেইজিংয়ে সম্প্রতি শেষ হয়েছে ২০২৬ বিশ্ব ঐতিহ্যবাহী চিকিৎসা সম্মেলন। সম্মেলনে প্রতিষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী চিকিৎসা খাতের প্রথম বেসরকারি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা—গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন অ্যালায়েন্স। এতে ১৯টি দেশ ও অঞ্চলের ১১৭টি প্রতিষ্ঠান ও ব্যক্তি যুক্ত হয়েছেন। পাশাপাশি প্রকাশিত হয়েছে ‘ঐতিহ্যবাহী ঔষধি উদ্ভিদ সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবহারের বেইজিং প্রস্তাবনা’। চালু করা […]