Browsing author

abc

চীনে বিয়ে হলো সহজ, ফুলেফেঁপে উঠছে ‘রোমান্স অর্থনীতি’

সাকিব সিকান্দারফুটবল মাঠে তখন দর্শকদের উল্লাস। বাইরে অস্থায়ী মঞ্চ, লাল রঙের সাজসজ্জা আর ক্যামেরার ঝলকানি। ম্যাচ দেখতে আসা মানুষের ভিড়ের মধ্যেই হবু স্বামীর হাত ধরে বিয়ের নিবন্ধনের জন্য এগিয়ে যান উয়ু চিংইয়ু। কয়েক মুহূর্তের মধ্যে তারা শপথ নেন, হাতে পান বিয়ের সনদ।পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের উসি শহরে ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়ামের বাইরে এভাবেই বিয়ে নিবন্ধন […]

শীতলক্ষ্যা থেকে গভীর রাতে ডাঙায় উঠে আসত যে রহস্যময় মাছ

মধ্যরাত। মাথার ওপর তারাভরা আকাশ। চারদিকে নিস্তব্ধতা। নরসিংদীর চরসিন্দুরের চরে নিজের ক্ষীরাখেতের এক পাশে সতর্ক শিকারির মতো বসে আছেন কৃষক বুরুজ মিয়া। সে বছর ক্ষীরার ফলন বেশ ভালো হয়েছে। বাজারে দামও সন্তোষজনক। কিন্তু ফসল ঘরে তুলতে হলে রাতদিন খেত পাহারা দিতে হয়। কারণ, মানুষের পাশাপাশি কিছু বন্য প্রাণীরও নজর পড়ে ফসলের ওপর। বুরুজ মিয়া সেদিন […]

কত কোটি টাকার মালিক ঐশ্বরিয়া বচ্চন?

ক্যারিয়ারের প্রায় তিন দশক বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের। অভিনয়ের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক সংস্থার হয়ে কাজ করছেন তিনি। এ ছাড়া রয়েছে তার একাধিক বিনিয়োগও। বলা চলে, সব মিলিয়ে বিপুল সম্পত্তির মালিক অভিনেত্রী।হিসাব বলছে, ঐশ্বরিয়ার মোট সম্পত্তির পরিমাণ আমেরিকান ডলারে ১০০ মিলিয়ন। ভারতীয় মুদ্রায় যা সাড়ে ৯০০ কোটি রুপি ছাড়িয়ে যায়।এর মধ্যে তার ২৮ বছরের কর্মজীবনের […]

একঘেয়ে ঢেঁড়সের স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মজাদার স্টাফড ঢেঁড়স : ঢেঁড়সের ভাইরাল রেসিপি

প্রতিদিন একইভাবে ঢেঁড়সের তরকারি খেতে খেতে একঘেয়েমি চলে এসেছে? তাহলে স্বাদে আনতে পারেন একটু ভিন্নতা। তৈরি করে ফেলুন মশলাদার স্টাফড ঢেঁড়স। বাদাম, তিল, সুগন্ধি মশলা ও ভাজা বেসনের মিশ্রণে তৈরি বিশেষ পুর ঢেঁড়সের স্বাদকে করে তুলবে আরও আকর্ষণীয়। রুটি, পরোটা কিংবা গরম ভাত—সবকিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায় এই পদ। সবচেয়ে ভালো বিষয় হলো, খুব সাধারণ […]

প্রশান্ত মহাসাগরের তলদেশে চিয়াওলং, রহস্যময় সমুদ্রজীবের ছবি তুললেন গবেষকরা

চীনের মানববাহী সাবমার্সিবল ‘চিয়াওলং’। পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীরে সফলভাবে ৪৭০তম ডাইভ সম্পন্ন করে বিরল সামুদ্রিক স্পঞ্জসহ অজানা সমুদ্রজীবের আলোকচিত্র ধারণ করেছে এটি। এই বৈজ্ঞানিক অনুসন্ধান গভীর সমুদ্রের বিরল জীববৈচিত্র্য, পরিবেশ ও সামুদ্রিক বাস্তুতন্ত্র অনুধাবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন মেরিন গবেষকরা।পৃথিবীর তিন- চতুর্থাংশ জুড়ে থাকা মহাসাগরের অতল গহ্বরে লুকিয়ে রয়েছে অগণিত রহস্য। সেই […]

‘মাচু’ সমুদ্র পূর্বাভাসের সংখ্যাতাত্ত্বিক মডেলের ২.০ সংস্করণ প্রকাশ

আজ (রোববার) চীনের গভীর সমুদ্র ও মেরু অঞ্চলে অনুসন্ধান এবং সমুদ্রপথের নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ চাহিদা পূরণের লক্ষ্যে, প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় সামুদ্রিক পরিবেশ পূর্বাভাস কেন্দ্র, নিজস্ব উদ্যোগে উদ্ভাবিত ‘মাচু’ সমুদ্র পূর্বাভাসের সংখ্যাতাত্ত্বিক মডেলের ২.০ সংস্করণ প্রকাশ করেছে।নতুন এই সংস্করণের বৈশ্বিক পূর্বাভাস ব্যবস্থার রেজল্যুশন আগের সংস্করণের তুলনায় দ্বিগুণ উন্নত হয়ে ৫ কিলোমিটারে পৌঁছেছে। চীনের উপকূলীয় সমুদ্র অঞ্চল […]

চীন-আফ্রিকা বাণিজ্য বেড়েছে ২২ শতাংশ

চলতি বছরের প্রথম নয় মাসে, চীন ও আফ্রিকার মধ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে, ৩১২.১ বিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি।চলতি বছরের ১ মে থেকে চীন আফ্রিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন ৫৩টি দেশের সব ধরনের পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্কমুক্ত সুবিধা কার্যকর করেছে। এর ফলে আফ্রিকার বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ পণ্য সমুদ্র […]

‘সিপিসির কেন্দ্রীয় কমিটির সার্বিক ও কঠোরভাবে পার্টি-শাসন অব্যাহত রাখাসংশ্লিষ্ট কয়েকটি মূল বিষয়ে সিদ্ধান্ত সম্পর্কে ব্যাখ্যা’ প্রকাশিত

কমরেড সি চিন পিং, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর পক্ষ থেকে, পার্টির বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে, ‘চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সার্বিক ও কঠোরভাবে পার্টি-শাসন অব্যাহত রাখাসংশ্লিষ্ট কয়েকটি মূল বিষয়ে সিদ্ধান্ত সম্পর্কে ব্যাখ্যা’ শীর্ষক বক্তব্য দেন। আজ (রোববার) এই বক্তব্য প্রকাশ করেছে চীনের গণমাধ্যম। ব্যাখ্যায় উক্ত সিদ্ধান্তের খসড়ার প্রস্তুতির পটভূমি, বিবেচনার বিষয়সমূহ, […]

সিপিসি-র বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন নিয়ে আন্তর্জাতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া

নভেম্বর ১: বিভিন্ন দেশের ব্যক্তিবর্গের মতে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন ইতিহাসে লিপিবদ্ধ থাকবে, যা সিপিসি-র সর্বাত্মক ও কঠোর দলীয় স্বশাসনের প্রতি আত্মবিশ্বাস ও সংকল্প প্রতিফলিত করে। পাশাপাশি, সিপিসি আত্মবিপ্লবে সাহসী এবং ক্রমাগত তার শাসনক্ষমতা উন্নত করছে, যা চীনা জনগণের আস্থা ও সমর্থন অর্জন করেছে এবং দেশের ধারাবাহিক উন্নয়ন ও […]

‘শাংহাই পুরস্কার’ পেল চীনের চিংত্যচেনসহ পাঁচ শহর

বিশ্ব নগর দিবস ২০২৬ উপলক্ষে চীনের পূর্বাঞ্চলীয় ফুচৌ শহরে আয়োজিত আন্তর্জাতিক এক অনুষ্ঠানে টেকসই নগর উন্নয়নে অবদানের জন্য চীনের ‘চীনামাটির রাজধানী’খ্যাত চিংত্যচেনসহ পাঁচটি শহরকে ‘শাংহাই পুরস্কার’-এ ভূষিত করা হয়েছে।শনিবার শুরু হওয়া তিন দিনের এ আয়োজন চলবে ২ নভেম্বর পর্যন্ত। জাতিসংঘের টেকসই নগর উন্নয়নবিষয়ক ‘গ্লোবাল অ্যাওয়ার্ড ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন সিটিজ’ বা শাংহাই পুরস্কারের চতুর্থ পর্বে […]

চন্দ্রপৃষ্ঠে মানুষ পাঠানোর লক্ষ্যে দ্রুত এগোচ্ছে চীন

চাঁদের বুকে মানুষের পা রাখার ঐতিহাসিক স্বপ্ন বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল চীন। চাঁদে মানুষ পাঠানোর এই মহাযজ্ঞের জন্য একটি বিশেষ প্রযুক্তিগত কাঠামো বেছে নিয়েছে দেশটি।সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত সপ্তম মানববাহী মহাকাশ সিম্পোজিয়ামে চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির উপ-প্রধান ডিজাইনার এবং চন্দ্রাভিযান কর্মসূচির প্রধান ডিজাইনার ওয়াং সিয়াং এই পরিকল্পনা জনসমক্ষে তুলে ধরেন।পরিকল্পনা অনুযায়ী, দুটি পৃথক রকেটের সাহায্যে […]

‘বিশ্বজুড়ে রাজনৈতিক দলগুলোর জন্য দিকনির্দেশনা হতে পারে সি চিন পিংয়ের চিন্তাধারা‘

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দল গঠনবিষয়ক চিন্তাধারা অন্যান্য দেশের রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং পরিচালন সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হতে পারে বলে মন্তব্য করেছেন তাজিকিস্তানের বিশেষজ্ঞ সুরোব রওফজোদা।রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া।সিনহুয়াকে সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে তাজিকিস্তানের ক্ষমতাসীন পিপলস ডেমোক্রেটিক পার্টির মুখপত্র ‘পিপলস ট্রিবিউন’-এর প্রধান সম্পাদক সুরোব রওফজোদা […]

চীনের তাইওয়ানের জলসীমায় কোস্ট গার্ডের টহল

চীনের তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলীয় জলসীমায় নিয়মিত আইন প্রয়োগমূলক টহল পরিচালনা করেছে দেশটির কোস্ট গার্ড (সিসিজি)। শনিবার সিসিজির মুখপাত্র চিয়াং লুয়ে এ তথ্য জানান।চিয়াং লুয়ে বলেন, ‘হুশি’ জাহাজের নেতৃত্বে সিসিজি’র একটি টাস্কগ্রুপ গত অক্টোবর থেকে সংশ্লিষ্ট জলসীমায় নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদার করেছে। এর উদ্দেশ্য হলো ওই এলাকায় নৌযান চলাচল ও সামুদ্রিক কার্যক্রম সুশৃঙ্খল রাখা।তিনি বলেন, এই […]

বৈশ্বিক নিরাপত্তা, স্থিতিশীলতা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ চায় চীন

বিশ্বের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে জি২০ সদস্যদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় শনিবার অনুষ্ঠিত জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ আহ্বান জানান চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা চাওসু।তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতিতে গভীর পরিবর্তন ঘটছে। ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা গুরুতরভাবে পিছিয়ে পড়েছে। এ অবস্থায় জি২০কে তার যথাযথ দায়িত্ব পালন করতে […]

চীন–পেরু মুক্ত বাণিজ্য চুক্তির হালনাগাদ প্রটোকল কার্যকর

চীন ও পেরুর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) হালনাগাদ প্রটোকল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এর ফলে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালের ১৪ নভেম্বর স্বাক্ষরিত এ প্রটোকলের লক্ষ্য হলো বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন ধারা আরও কার্যকর ও যুগোপযোগী করা।হালনাগাদ কাঠামোয় বিদ্যমান সাতটি অধ্যায় আরও […]