Browsing category

Default

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অভিন্ন কল্যাণের সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান সি চিন পিংয়ের

নভেম্বর ১৯: এপেকের বিভিন্ন পক্ষের উচিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে ‘চারটি স্তম্ভ ও আটটি ভিত্তি’ নির্মাণে একসঙ্গে কাজ করা। আজ (বৃহস্পতিবার) সকালে চীনের শেনচেনে এপেকের ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠকে এ কথা বলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।সি বলেন, চীন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতার একজন উদ্যোক্তা, প্রচারক ও পথিকৃৎ। এ অঞ্চলের অভিন্ন […]

শেনচেনে আয়োজিত হলো ‘এপেক আর্থিক রাত’ গালা

নভেম্বর ১৮: চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) উদ্যোগে শেনচেনে ‘এপেক আর্থিক রাত’ গালা অনুষ্ঠিত হয়েছে গতকাল (মঙ্গলবার)। এতে উপস্থিত ছিলেন চীন ও বিদেশের বাণিজ্য ও শিল্প খাতের শতাধিক প্রতিনিধি ও অর্থনীতিবিদ। এপেকভুক্ত অর্থনৈতিক সত্তাগুলোর পারস্পরিক কল্যাণকর সহযোগিতার চর্চা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শিল্প খাতগুলোর সমন্বয়, সমন্বিত উদ্ভাবন, বাজার বিনিময় এবং স্থল ও সমুদ্রপথে পরিবহনের প্রাণবন্ত […]

উন্নত সেমিকন্ডাক্টরে দূরবর্তী প্রবেশাধিকার সীমিত করার মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়া জানাল চীন

নভেম্বর ১৮: গত ১৬ নভেম্বর উন্নত সেমিকন্ডাক্টরে দূরবর্তী প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্ত নেয় মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে বেইজিং কী ভাবছে, এমন প্রশ্নের জবাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন পক্ষ তথাকথিত জাতীয় নিরাপত্তার ধারণাকে অতিরঞ্জিত করেছে এবং রপ্তানি নিষেধাজ্ঞার অপব্যবহার করেছে। এর মাধ্যমে তারা ইচ্ছাকৃতভাবে চীনা প্রতিষ্ঠানসহ অন্যান্য দেশের প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রমে হস্তক্ষেপ […]

এপেক সিইও শীর্ষসম্মেলনে সি চিন পিংয়ের মূল বক্তব্য পেশ

নভেম্বর ১৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, আজ (বুধবার) শেনচেনে আয়োজিত এপেক সিইও শীর্ষসম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে, মূল বক্তব্য পেশ করেন।বক্তব্যে তিনি বলেন, বিগত ৪০ বছরে শেনচেন একটি ছোট সীমান্ত-গ্রাম থেকে আন্তর্জাতিক মহানগরীতে পরিণত হয়ে এক ঐতিহাসিক উল্লম্ফন ঘটিয়েছে, যা বিশ্বের উন্নয়নের ইতিহাসে একটি অলৌকিক ঘটনা। শেনচেনের এই সাফল্য অনেক অন্তর্দৃষ্টি প্রদান করে।তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক […]

অ্যাপেক সিইও শীর্ষ সম্মেলন শুরু হবে, দুই সহস্রাধিক অংশগ্রহণকারীর উপস্থিতি প্রত্যাশিত

নভেম্বর ১১: অ্যাপেক সিইও শীর্ষ সম্মেলন ১৭ ও ১৮ নভেম্বর শেনচেনে অনুষ্ঠিত হবে। উদ্বোধনের আর এক সপ্তাহেরও কম সময় বাকি থাকায় প্রস্তুতি পুরোদমে চলছে।আয়োজক সংস্থা চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড জানায়, এই শীর্ষ সম্মেলনে ২ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। অ্যাপেকভুক্ত ২১টি দেশের ব্যবসায়িক প্রতিনিধিরা এতে অংশ নেবেন […]

প্রেসিডেন্ট সি চিন পিং এবং গ্যাবনের প্রেসিডেন্ট ব্রাইস অলিভিয়া এনগুইমার বৈঠক

নভেম্বর ৭: গতকাল (শুক্রবার) বিকেলে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের পিপলস গ্রেট হলে চীন সফরে আসা গ্যাবনের প্রেসিডেন্ট ব্রাইস অলিভিয়া এনগুইমার সঙ্গে বৈঠক। দুই দেশের নেতারা যৌথভাবে ঘোষণা দেন যে, দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন যুগের চীন-গ্যাবন অভিন্ন কল্যাণের সমাজে উন্নীত করা হবে।প্রেসিডেন্ট সি চিন পিং উল্লেখ করেন, চীন ও গ্যাবনের ঐতিহ্যবাহী বন্ধুত্ব সুদীর্ঘ, যা দুই […]

শীতজুড়ে উষ্ণতা নিশ্চিত করতে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে চীনের

নভেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: আসন্ন শীত মৌসুমে মানুষের চাহিদা মেটাতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করেছে চীন। প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সক্ষমতাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন।শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনের অর্থনৈতিক কার্যক্রম সমন্বয় ব্যুরোর উপপরিচালক থাং থিয়ান এ তথ্য জানান।তিনি বলেন, বর্তমানে চীনে প্রতিদিন সর্বোচ্চ যে পরিমাণ […]

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী অস্ট্রিয়া

চীন ও অস্ট্রিয়ার মধ্যে রাজনৈতিক আস্থা বাড়ানো, সংলাপ ও সহযোগিতা জোরদার এবং মুক্ত বাণিজ্য সমর্থনের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। শুক্রবার বেইজিংয়ে চীন সফররত অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকারের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।সি চিন পিং বলেন, দুই দেশের উচিত প্রকৃত বহুপক্ষীয় নীতি অনুসরণ এবং মুক্ত বাণিজ্যের পক্ষে অবস্থান নেওয়া। একই সঙ্গে দুর্বল […]

চীনের বাল্ক পণ্যবাজার সূচক অক্টোবরে ২১ শতাংশ বেড়েছে

বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ শিল্পখাতের তথ্যে দেখা গেছে, অক্টোবরে চীনের বাল্ক পণ্যবাজারের উন্নয়ন পরিমাপক সূচকে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।চীনের লজিস্টিকস ও ক্রয়খাতবিষয়ক ফেডারেশন প্রকাশিত তথ্যে বলা হয়েছে, গত মাসে বাল্ক পণ্যের মূল্যসূচক দাঁড়িয়েছে ১৩৭ পয়েন্টে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি।তথ্যে আরও বলা হয়েছে, চীনের পণ্য মূল্যসূচকে বছরওয়ারি উল্লেখযোগ্য বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে বোঝা […]

তিনদিনের সফরে ঢাকায় আসছেন লিউ হাইসিং

তিন দিনের সফরে আজ মঙ্গলবার বাংলাদেশে আসছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। তার এ সফরে রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।সফরের অংশ হিসেবে বুধবার রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘চায়না-বাংলাদেশ পলিটিক্যাল পার্টিজ প্লাস’ শীর্ষক রাউন্ডটেবিল অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের রাজনৈতিক দলগুলোর যোগাযোগ ও […]

চীন-আফ্রিকা বাণিজ্য বেড়েছে ২২ শতাংশ

চলতি বছরের প্রথম নয় মাসে, চীন ও আফ্রিকার মধ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে, ৩১২.১ বিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি।চলতি বছরের ১ মে থেকে চীন আফ্রিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন ৫৩টি দেশের সব ধরনের পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্কমুক্ত সুবিধা কার্যকর করেছে। এর ফলে আফ্রিকার বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ পণ্য সমুদ্র […]

চীনের কোম্পানিকে সিনচিয়াং বিলের নেতিবাচক তালিকায় অন্তর্ভুক্ত করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন

গত ২৮ অক্টোবর ৩টি চীনা কোম্পানিকে ‘উইঘুর জোরপূর্বক শ্রম প্রতিরোধ আইনের’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন হোমল্যান্ড নিরাপত্তা বিভাগ। এর বিরুদ্ধে সংবাদদাতার প্রশ্নোত্তরে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, চীনে কোনো বাধ্যতামূলক শ্রম নেই। সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির মানুষদের কর্মসংস্থানে স্বাধীনতা ও সমতা ভোগ করেন এবং আইন অনুযায়ী তাদের শ্রম অধিকার কার্যকরভাবে সুরক্ষিত। মার্কিন পক্ষের সংশ্লিষ্ট পদক্ষেপ সম্পূর্ণ […]

বিশ্ব অর্থনীতিতে বদলে যাচ্ছে চীনের ভূমিকা

 সম্প্রতি টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ভবিষ্যতে চীন শুধু ‘বিশ্বের কারখানা’ হিসেবে পরিচিত হবে না; বরং প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা রপ্তানিকারক হিসেবে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।নিবন্ধে বলা হয়েছে, বিশ্বায়নের নতুন এই ধারায় শুধু চীনের শিল্পব্যবস্থার তৈরি পণ্য অন্যান্য দেশে রপ্তানি করা হবে না, বরং অন্য দেশগুলোও চীনের শিল্পব্যবস্থায় সঞ্চিত জ্ঞান ও […]

চীনে বায়ু ও সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ২০১ কোটি কিলোওয়াট

চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ চীনে বায়ু ও সৌরবিদ্যুতের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ২০১ কোটি কিলোওয়াটে পৌঁছেছে। দেশটির জাতীয় জ্বালানি প্রশাসন সোমবার এ তথ্য জানিয়েছে।মোট সক্ষমতার মধ্যে সৌরবিদ্যুতের সক্ষমতা দাঁড়িয়েছে ১৩১ কোটি কিলোওয়াট, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৫ শতাংশ বেশি। অন্যদিকে বায়ুবিদ্যুতের সক্ষমতা পৌঁছেছে ৭০ কোটি কিলোওয়াটে।চীনের হ্যপেই প্রদেশের উত্তরাঞ্চলীয় হুয়াংহুয়া শহরে […]

জাতিসংঘের কার্গো নথি সনদে প্রথম স্বাক্ষরকারী চীনসহ ২৬ দেশ

আন্তর্জাতিক বাণিজ্যে সীমান্তপারের পণ্য পরিবহন নথির ব্যবহার ও অর্থায়ন সহজ করতে জাতিসংঘের ‘নেগোশিয়েবল কার্গো ডকুমেন্টস কনভেনশন’-এ সোমবার প্রথম স্বাক্ষরকারী দেশ হিসেবে যুক্ত হয়েছে চীন, ঘানা ও আরও ২৪টি দেশ। ঘানার রাজধানী আক্রায় আয়োজিত এক স্বাক্ষর অনুষ্ঠানে দেশগুলো সনদে স্বাক্ষর করে।অনুষ্ঠানে চীন সরকারের পক্ষে সনদে স্বাক্ষর করেন দেশটির উপ বাণিজ্যমন্ত্রী চিয়াং ছেংহুয়া।চিয়াং ছেংহুয়া বলেন, এ প্রাতিষ্ঠানিক […]