Default Archives - Mati News
Thursday, September 24

Default

বিমানবন্দরে সি চিন পিংকে স্বাগত জানালেন ট্রাম্প ও মেলানিয়া

Default
সেপ্টেম্বর ২৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও তার স্ত্রী ফেং লি ইউয়ান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প বিমানবন্দরে এসে প্রেসিডেন্ট সি ও তার স্ত্রীকে স্বাগত জানিয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর বিকেলে একটি বিশেষ বিমানে করে প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। ভিডিও এই লিংকে facebook.com/cmgbangla...
শেষ হলো চীন-আসিয়ান ২৩তম এক্সপো এবং বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ শীর্ষ সম্মেলন

শেষ হলো চীন-আসিয়ান ২৩তম এক্সপো এবং বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ শীর্ষ সম্মেলন

Default
চীন-আসিয়ান ২৩তম এক্সপো এবং বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। গতকাল (সোমবার) সমাপনী সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এবারের আয়োজনে চীন ও আসিয়ানের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহযোগিতার একটি সংযুক্ত প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে। আসিয়ান দেশগুলোর এআই প্রয়োগসংক্রান্ত সহযোগিতার চাহিদা নিয়ে ৪২টি প্রকল্পও প্রকাশ করা হয়েছে। এ ছাড়া আসিয়ান দেশগুলোর সঙ্গে সহযোগিতার চুক্তির পরিমাণ ১০০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। চীন-আসিয়ান এক্সপোর মহাসচিব ওয়াং জি ছাই জানান, এবারের এক্সপোতে এআই প্রদর্শনীর পরিসর গতবারের তুলনায় ৬০ শতাংশ বেড়েছে। এতে ২৯৬টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে, যা গতবছরের তুলনায় ৪৮ শতাংশ বেশি। ৭০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠানের ৫০০ ধরনের বেশি পণ্য প্রদর্শন করা হয়েছে। এসব পণ্যের বাণিজ্যের মোট পরিমাণ ২ কোটি ৮০ লাখ ইউয়ানেরও বেশি। চীন-আসিয়ান বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ শীর্ষ সম্মেলনের সচিবালয়ের মহাসচিব ইয়া...
‘দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিশ্বের শান্তি ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করবেন সি ও ট্রাম্প’

‘দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিশ্বের শান্তি ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করবেন সি ও ট্রাম্প’

Default
সেপ্টেম্বর ২১: সি চিন পিংয়ের আসন্ন যুক্তরাষ্ট্র সফরে, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিশ্বের শান্তি ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করবেন, দু’দেশের প্রেসিডেন্টদ্বয়। আজ (সোমবার) বেইজিংয়ে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি জানান, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত, যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর করবেন। কুও চিয়া খুন আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে কাজ করে, দু’দেশের গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক আরও সমৃদ্ধ করতে, সংলাপ ও সহযোগিতা জোরদার করতে, যথাসাধ্য মতভেদ প্রশাসন ও নিয়ন্ত্রণ করতে, অব্যাহতভাবে দু’দেশের জনগণের কল্যাণ বাড়াতে, এবং বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে চায়। সূত্র: সিএমজি...
১৪০তম ক্যান্টন ফেয়ার ১৫ অক্টোবর থেকে কুয়াংচৌতে অনুষ্ঠিত হবে

১৪০তম ক্যান্টন ফেয়ার ১৫ অক্টোবর থেকে কুয়াংচৌতে অনুষ্ঠিত হবে

Default
চীনের ১৪০তম আমদানি ও রপ্তানি পণ্য মেলা, যা ক্যান্টন ফেয়ার নামে পরিচিত, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তিনটি পর্বে কুয়াংচৌতে অনুষ্ঠিত হবে। চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আজ (শুক্রবার) বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং কুয়াংতুং প্রদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবারের ক্যান্টন ফেয়ারের বিভিন্ন বিষয় তুলে ধরেন। জানা গেছে, এবারের মেলায় বিদেশি বাণিজ্যের নতুন প্রবণতার সঙ্গে সামঞ্জস্য রেখে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মান আরও উন্নত করা হয়েছে। মোট ৩২ হাজার প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। এর মধ্যে পেশাদার, বিশেষায়িত ও উদ্ভাবনী প্রতিষ্ঠান এবং নির্দিষ্ট ক্ষেত্রে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসহ ১১ হাজারের বেশি উচ্চমানের কোম্পানি রয়েছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ৬৪ শতাংশ শিল্প ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করছে। প্রদর্শিত নতুন ...
চীনের উচ্চ-প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ল ৫.২ শতাংশ

চীনের উচ্চ-প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ল ৫.২ শতাংশ

Default
বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চীনের উচ্চ-প্রযুক্তি শিল্পে বিনিয়োগ গত বছরের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির জাতীয় পরিসংখ্যান বুর‌্যোর মুখপাত্র ওয়াং কুয়ানহুয়া। ওয়াং জানান, সরকারি নীতি এবং বাজারের চাহিদার কারণে স্থানীয় সরকারগুলো এখন ভবিষ্যৎমুখী ও নতুন শিল্প গড়ে তোলার ওপর বেশি জোর দিচ্ছে। এর ফলে নতুন খাতের ব্যবসাগুলোতে বিনিয়োগ দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। খাতওয়ারি পর্যালোচনায় দেখা যায়, এআই প্রযুক্তি ও এর ব্যবহারের চাহিদা দ্রুত বাড়ায় কোম্পানিগুলো এই খাতের সাথে জড়িত অন্যান্য শিল্পেও বিনিয়োগ বাড়িয়েছে। এর মধ্যে ইলেকট্রনিক উপাদান তৈরি এবং চিপ বা ইন্টিগ্রেটেড সার্কিট তৈরিতে বিনিয়োগ যথাক্রমে ৮ দশমিক ৫ শতাংশ ও ১২ শতাংশ বেড়েছে। এছাড়া বৈদ্যুতিক গাড়ি ও শক্তি সঞ্চয় ব্যবস্থার চাহিদা ব্যাপকহারে বাড়ায় লিথিয়াম-আয়ন ব্য...
বিশ্বের সবচেয়ে বড় পানি-সাশ্রয়ী বাঁধ নিয়ে চালু হলো চীনের পিংলু খাল

বিশ্বের সবচেয়ে বড় পানি-সাশ্রয়ী বাঁধ নিয়ে চালু হলো চীনের পিংলু খাল

Default
দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে বহু প্রতীক্ষিত 'পিংলু খাল'-এর সবচেয়ে বড় বাঁধের নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়েছে, যার মাধ্যমে খালটি চালুর পথ সম্পূর্ণ উন্মুক্ত হলো। ১৯৪৯ সালের পর জাতীয় পর্যায়ে পরিকল্পনা ও সমন্বিতভাবে বাস্তবায়িত এটি চীনের প্রথম বড় নদী-থেকে-সমুদ্র খাল প্রকল্প। অভ্যন্তরীণ জলপথের মধ্যে পানির উচ্চতা পরিবর্তন এবং আয়তনের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় পানি-সাশ্রয়ী বাঁধ। এর বিশেষ প্রযুক্তির সাহায্যে ৫ হাজার টন ওজনের ১২টি জাহাজ একসঙ্গে প্রায় ১০ তলা ভবনের সমান উঁচু পানির স্তর পেরিয়ে নিরাপদে সাগরের দিকে যেতে পারে। এছাড়া এই সিস্টেমে বিশেষ অববাহিকা বা জলাধার ব্যবহার করে প্রচুর সুপেয় পানি সংরক্ষণ ও পুনরায় ব্যবহার করা হয়, যা পরিবেশ রক্ষার এক দারুণ উদাহরণ। ছিনচৌ এলাকায় পাহাড় ও উপত্যকা কেটে চার বছরে এই হাবটি তৈরি করা হয়েছে, যেখানে যুক্ত করা হয়েছে আধ...
চীনে ব্যাংকগুলোর প্রবৃদ্ধিতে বাড়ানো হচ্ছে মূলধন

চীনে ব্যাংকগুলোর প্রবৃদ্ধিতে বাড়ানো হচ্ছে মূলধন

Default
চীনের আর্থিক খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর পুনঃমূলধনীকরণে বড় ধরনের গতি সঞ্চার হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করার সক্ষমতা বাড়ানো এবং আর্থিক ঝুঁকি ঠেকাতে নীতিনির্ধারকেরা যখন আর্থিকব্যবস্থা আরও শক্তিশালী করার চেষ্টা করছেন, তখন রোববার আটটি প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ ও মূলধন সংযোজনের পরিকল্পনা প্রকাশ করেছে। এসব পরিকল্পনার মোট পরিমাণ ৩৬০ বিলিয়ন ইউয়ান (৫৩.৬ বিলিয়ন ডলার) পর্যন্ত হতে পারে। সর্বশেষ ঘোষণাগুলোর মধ্যে দুটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পুনঃমূলধনীকরণ পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চারটি বীমা কোম্পানি এবং দুটি নীতিভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় মূলধন সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। বিশ্লেষকেরা বলেন, পরিকল্পিত মূলধন সংযোজন আর্থিক প্রতিষ্ঠানগুলোর মূলধন সক্ষমতা বাড়াবে। এর ফলে ঋণ সম্প্রসারণ, বীমা আন্ডাররাইটিং এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য আরও সুযোগ তৈরি হবে। বিশেষ করে নিট সুদ মার্জিন ...
শুরু হলো শাংহাই ট্যুর ২০২৬, জমজমাট শরতের সাইক্লিং মৌসুম

শুরু হলো শাংহাই ট্যুর ২০২৬, জমজমাট শরতের সাইক্লিং মৌসুম

Default
সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: শাংহাইয়ে শুরু হয়েছে ২০২৬ সালের ‘ট্যুর অব শাংহাই’। শুক্রবার থেকে রোববার পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক সাইক্লিং প্রতিযোগিতা। এর মধ্য দিয়ে শহরটিতে শরতের সাইক্লিং মৌসুমও শুরু হলো। এবারের প্রতিযোগিতায় প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবেন বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার সাইক্লিস্টরা। শাংহাইয়ের চিয়াতিং, সংচিয়াং, ছিংপু, ফেংসিয়ান ও নানহুই— এই পাঁচটি নতুন শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্য দিয়ে যাবে প্রতিযোগিতার রুট। শাংহাইয়ে আয়োজিত প্রথম পুরুষদের ইউসিআই এশিয়া ট্যুরের এই প্রতিযোগিতায় ১২টি দেশের ২১টি পেশাদার দলের ১২২ জন সাইক্লিস্ট অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা শুরুর আগে সাইক্লিস্টরা শাংহাইয়ের বিখ্যাত দ্য বান্ড এলাকায় প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ একটি শোভাযাত্রায় অংশ নেন। ঐতিহাসিক নদীতীর ধরে আয়োজিত এই শোভাযাত্রায় শাংহাইয়ের অন্যতম পরিচিত দৃশ্যগুলো তুলে ধরা হয়। আয়োজকদের মতে, এই আয়োজ...
জ্বালানি সহযোগিতা বাড়াচ্ছে চীন-রাশিয়া

জ্বালানি সহযোগিতা বাড়াচ্ছে চীন-রাশিয়া

Default
আন্তর্জাতিক পরিবর্তিত পরিস্থিতি ও ভূ-রাজনৈতিক সংঘাতের মধ্যে চীন ও রাশিয়া জ্বালানি সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক বাজারের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাশিয়ার ভ্লাদিভোস্তকে অষ্টম চীন-রাশিয়া এনার্জি ব্যবসায়ী ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিং সুয়ে সিয়াং। তিনি জানান, দু’দেশের রাষ্ট্রপ্রধানদের দূরদর্শী দিকনির্দেশনা এই কৌশলগত অংশীদারিত্বের মূল শক্তি। পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার এবং কৌশলগত যোগাযোগ বাড়িয়ে সহযোগিতা এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি উল্লেখ করেন, চীন ও রাশিয়ার এই পারস্পরিক লাভজনক সহযোগিতা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে সরাসরি অবদান রাখছে। নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে জ্বালানি শিল্প ও সরবরাহ শৃঙ্খলের নিরবচ্ছিন্ন প্রবাহ বজায় রাখতে যৌথ প্রক্রিয়াগুলো ব্যবহারের ওপর তিনি গুরুত্ব দেন। একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক এবং উন্মুক্ত...
দুর্যোগ মোকাবিলায় চীন-লাওসের যৌথ মহড়ার প্রস্তুতি

দুর্যোগ মোকাবিলায় চীন-লাওসের যৌথ মহড়ার প্রস্তুতি

Default
দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে চলতি সেপ্টেম্বরে লাওসে যৌথ মানবিক চিকিৎসা উদ্ধার মহড়া করবে চীন ও লাওস। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন শুক্রবার এ তথ্য জানান। তিনি বলেন, ‘পিস ট্রেন’ সিরিজের এটি হবে ষষ্ঠ মহড়া। এতে শক্তিশালী টাইফুনের পর মানবিক চিকিৎসা কার্যক্রমের পরিস্থিতি তৈরি করা হবে। যৌথভাবে ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার, আহতদের সরিয়ে নেয়া, স্বাস্থ্য ও মহামারি প্রতিরোধ এবং মানসিক সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হবে। চিয়াং বিন জানান, পহেলা সেপ্টেম্বর পর্যন্ত উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরে ২৪টি টাইফুন সৃষ্টি হয়েছে, যা গড়ের তুলনায় ১০ দশমিক ৪টি বেশি। ২০১৭ সালে শুরু হওয়া ‘পিস ট্রেন’ চীন-লাওস সামরিক স্বাস্থ্য সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর আগে বন্যা, ভূমিধস এবং ভূমিকম্পের মতো দুর্যোগ পরিস্থিতি নিয়ে মহড়া হয়েছে। এবারের আয়োজনে লাওসের সামরিক সদস্য ও বেসামরিকদে...
সিচাংয়ে ভূমিধস দুর্গতদের সহায়তায় অনুদান ছাড়িয়েছে ৬৬ কোটি ইউয়ান

সিচাংয়ে ভূমিধস দুর্গতদের সহায়তায় অনুদান ছাড়িয়েছে ৬৬ কোটি ইউয়ান

Default
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চ লের শিগাতসে শহরের জিরং বন্দরের কাছে ভয়াবহ ভূমিধসের পর ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সংগৃহীত দাতব্য অনুদানের পরিমাণ ৬৬ কোটি ইউয়ান ছাড়িয়েছে। চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য দেশজুড়ে বিভিন্ন উৎস থেকে এই অনুদান সংগ্রহ করা হয়েছে। জিরং বন্দরের কাছে সংঘটিত এই ব্যাপক ভূমিধসের পর ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি সহায়তা, পুনর্বাসন ও দুর্যোগ মোকাবিলায় অর্থ ও অন্যান্য সম্পদ ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। সূত্র: সিএমজি...
থিয়েনচিনে চীন-শাংহাই সহযোগিতা সংস্থা বন্দর অর্থনৈতিক সহযোগিতা কেন্দ্র উদ্বোধন

থিয়েনচিনে চীন-শাংহাই সহযোগিতা সংস্থা বন্দর অর্থনৈতিক সহযোগিতা কেন্দ্র উদ্বোধন

Default
থিয়েনচিনে আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে চীন-শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) বন্দর অর্থনৈতিক সহযোগিতা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এই কেন্দ্রের লক্ষ্য হলো এসসিও’র সদস্য দেশগুলোর বন্দরগুলোর মধ্যে সম্পদ ভাগাভাগি, পরিপূরক সুবিধা এবং যৌথ উন্নয়নকে উৎসাহিত করা, যা উচ্চ-মানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং বেইজিং-থিয়েনচিন-হ্যপেই অঞ্চলের উচ্চ-পর্যায়ের উন্মুক্তকরণে অবদান রাখবে। থিয়েনচিনের উপ-মেয়র ওয়াং শিউ ফেং বলেন যে, থিয়েনচিন চীন এবং এসসিও সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং থিয়েনচিন বন্দর উত্তর চীনে উন্মুক্তকরণের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। এসসিও বন্দর অর্থনৈতিক সহযোগিতা কেন্দ্র প্রতিষ্ঠা থিয়েনচিনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার মাধ্যমে এটি উন্মুক্তকরণের জন্য একটি চ্যানেল-ভিত্তিক, প্ল্যাটফর্ম-ভিত্তিক, সামুদ্রিক, প্রাতিষ্ঠানিক এবং নগর কেন্দ্র হিসেবে তার নতুন ...
ভূমিধসে বিধ্বস্ত জিরং বন্দরে উদ্ধার অভিযান অব্যাহত, স্পষ্ট হচ্ছে ধ্বংসযজ্ঞের চিত্র

ভূমিধসে বিধ্বস্ত জিরং বন্দরে উদ্ধার অভিযান অব্যাহত, স্পষ্ট হচ্ছে ধ্বংসযজ্ঞের চিত্র

Default
দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে গত বুধবারের মারাত্মক ভূমিধসের পর বিধ্বস্ত জিরং বন্দরের মূল এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। চীন-নেপাল সীমান্তে নিখোঁজদের সন্ধানে গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, নেপালের দিকে একটি উঁচু হিমবাহ ধসে পড়ার কারণে সৃষ্ট মারাত্মক পাহাড়ি ঢলে জিরংয়ে অন্তত ১৬ জন নিহত এবং আরও ৫৪৬ জন নিখোঁজ হয়েছেন। অনুসন্ধান ও উদ্ধারকর্মীরা জিরং বন্দরের মূল অবস্থানে থাকা সীমান্ত ফটকের স্থানে পৌঁছে দেখতে পান, প্রায় ২০ মিটার উঁচু ভবনটির কেবল মূল ভিত্তিটুকু অবশিষ্ট রয়েছে। ভবনটির অন্য সব প্রধান কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। জিরং বন্দরে আগে থাকা সব ভবনের মধ্যে এখন কেবল একটি পানির টাওয়ার অবশিষ্ট রয়েছে। ধারণা করা হচ্ছে, পাহাড়ের ঢালে অপেক্ষাকৃত উঁচু স্থানে অবস্থিত হওয়ায় টাওয়ারটি ভয়াবহ ভূমিধসের ধাক্কা সা...
তিব্বতের জিরং ভূমিধস ঠিক কীভাবে ঘটেছিল?

তিব্বতের জিরং ভূমিধস ঠিক কীভাবে ঘটেছিল?

Default
২৬ আগস্ট সকাল সাড়ে ১০টায় নেপালের দিকে একটি ভূমিধস দুর্যোগ আঘাত হানে, যার ফলে সিচাংয়ের শিগাতসে শহরের জিরং জেলার জিরং বন্দরে উল্লেখযোগ্য সংখ্যক হতাহত এবং ব্যক্তি নিখোঁজের ঘটনা ঘটে। এই ভূমিধসটি ঠিক কীভাবে ঘটেছিল? এটি এত ধ্বংসাত্মক কেন? জিরং বন্দরটি জিরং চাংপো এবং তোংলিন চাংপো নদীর সঙ্গমস্থলে একটি খাড়া ভূখণ্ডে অবস্থিত। এই দুর্যোগটি ছিল একটি আন্তঃসীমান্ত শৃঙ্খল প্রতিক্রিয়া, যার উৎপত্তি নেপালের অভ্যন্তরে প্রায় ৫১৪০ মিটার উচ্চতায় অবস্থিত ছুওজিয়ান নদীর হিমবাহের উজান অংশে। এর মোট ধসে পড়া এলাকা ছিল ৬ লাখ ২০ হাজার বর্গমিটার। হিমবাহটি সম্পূর্ণরূপে ধসে পড়ার পর, এটি দ্রুত গিরিখাত থেকে আলগা ধ্বংসাবশেষ তুলে বয়ে নিয়ে আসে। এই ধ্বংসাবশেষ চীন ও নেপালের সীমান্তবর্তী নদী গুওবা গিরিখাতে প্রবাহিত হয় এবং পশ্চিম দিকে তোংলিন চাংপো নদীতে গিয়ে মেশে, যেখানে এটি একটি শক্তিশালী কাদা-ধসে পরিণত হয় এবং অবশেষে জ...
চীনের জাতীয় প্রতিরক্ষা গতিশীলতা আইন সংশোধন

চীনের জাতীয় প্রতিরক্ষা গতিশীলতা আইন সংশোধন

Default
আধুনিক নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতে নতুন ও সংশোধিত ‘জাতীয় প্রতিরক্ষা গতিশীলতা আইন’ পাস করেছে চীনের শীর্ষ আইনসভা। শুক্রবার জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির ২৪তম অধিবেশনে এই আইনটি অনুমোদিত হয়, যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। মোট ১৪টি অধ্যায় ও ৮২টি অনুচ্ছেদের সমন্বয়ে গঠিত এই নতুন সংশোধিত আইনটি প্রণয়নের মাধ্যমে সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষের দায়িত্ব ও ক্ষমতা আরও স্পষ্ট করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো—প্রতিরক্ষা ও নিরাপত্তার চাহিদার সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং জরুরি সংকট মোকাবিলা ব্যবস্থার মধ্যে কার্যকর সমন্বয় সাধন করা। সংশোধিত এই আইনে সাধারণ নীতি, নেতৃত্বদানকারী সংস্থার ক্ষমতা, প্রতিরক্ষা গতিশীলতা পরিকল্পনা, সশস্ত্র বাহিনীর জন্য রিজার্ভ ও জনবল সংগ্রহ, সামরিক গবেষণা এবং বেসামরিক সম্পদ অধিগ্রহণ ও ক্ষতিপূরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। আধু...