Browsing category

Entertainment

শাকিবের পছন্দে নুসরাত

শাকিবের পছন্দে নুসরাতজাকির হোসেন রাজুর ‘আগুন’-এ চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। থ্রিলার ঘরানার এই ছবিতে নায়িকা কে হবেন তা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে ছিলেন পরিচালক। তবে শাকিব খান নিজের কাঁধে তুলে নিয়েছেন সেই দায়িত্ব। কলকাতার নুসরাত জাহানকে জুটি হিসেবে পছন্দ করেছেন। এর মধ্যে প্রাথমিক আলোচনাও শেষ করেছেন অভিনেত্রীর সঙ্গে। নুসরাত এখন লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচনের পরই […]

পশ্চিমঙ্গের ছবিতে গাইলেন নিশিতা

পশ্চিমঙ্গের ছবিতে গাইলেন নিশিতানিজের একটি স্বপ্ন এভাবে পূরণ হয়ে যাবে, ভাবতেই পারেননি শিল্পী নিশিতা বড়ুয়া। এবার তাঁর আনন্দ উদযাপনের পালা, শুভেচ্ছা কুড়ানোর মৌসুম। কলকাতা থেকে মুক্তি পেয়েছে তাঁর গাওয়া নতুন গান ‘ইশক খুদা হে’। প্রথমবারের মতো কলকাতার কোনো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন বাংলাদেশের শিল্পী নিশিতা বড়ুয়া। যদিও দেশের বেশ কিছু চলচ্চিত্রে গান করেছেন এই শিল্পী। ইচ্ছে […]

আমায় লোভীও বলতে পারেন: বুবলী

আমায় লোভীও বলতে পারেন: বুবলীসময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। বুবলীর ছবি মানেই প্রেক্ষাগৃহে দর্শকদের হুমড়ি খেয়ে পড়া। বুবলী মানেই হিট। ‘বসগিরি’, ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’সহ তার প্রায় প্রতিটি ছবিই দর্শকমন জয় করতে সক্ষম হয়েছে। স্বল্প সময়ের ক্যারিয়ারে এমন সাফল্যের চূড়ায় উঠতে ঢালিউডে খুব কম অভিনেত্রীকেই দেখা গেছে। কিন্তু […]

নোবেলকে বিচারকের নম্বর ‘কম’, ক্ষুব্ধ ভক্তরা

নোবেলকে বিচারকের নম্বর ‘কম’, ক্ষুব্ধ ভক্তরাভারতের বেসরকারি বাংলা স্যাটেলাইট টেলিভিশন জি বাংলার দর্শক এই মুহূর্তে প্রচুর। হয়তো হিসেবে করলে এর রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’র দর্শক পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশেই বেশি। এর কারণ এতে অংশগ্রহণ করেছেন বাংলাদেশি তরুণ নোবেল। শুরু থেকেই সেখানকার বিচারক সকলের মন জয় করেছেন এই তরুণ। কিন্তু শনিবার রাতের পর্বে এই […]

ভারতের সবচেয়ে লম্বা অভিনেত্রী নমিতা

ভারতের সবচেয়ে লম্বা অভিনেত্রী নমিতা নমিতা। পুরো নাম নমিতা মুকেশ বেঙ্কাওয়ালার উচ্চতা ৬ ফিট ১ ইঞ্চি। ২০০১ সালে মিস ইন্ডিয়ার চতুর্থ রানার আপ নির্বাচিত হন। হিমানি ক্রিম হ্যান্ডসোপ এর বিজ্ঞাপনের মাধ্যমে আলোচনায় এলেও তামিল ছবিতে অভিনয় করে তিনি এখন সর্বাধিক আলোচিত। ২০১০ সালে তাঁকে এক ভক্ত অপহরণ করার চেষ্টা করেছিলেন। সেফ ড্রাইভিং প্রচারের অন্যতম মুখ […]

‘আমাকে খুব কুরুচিকরভাবে দেখানো হয়েছে ইউটিউবে’ : পুনম

‘আমাকে খুব কুরুচিকরভাবে দেখানো হয়েছে ইউটিউবে’ : পুনমদীর্ঘদিন ধরে শুধু টার্গেটেই ছিলেন না, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নামে কুৎসাও রটানো হয়েছে। এমনকি তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে অনেকবার। সম্প্রতি এমন অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী পুনম কাউর। ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, ৩৬টি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে হায়দরাবাদ থানায় অভিযোগ করেছেন পুনম। তার অভিযোগ, এই ইউটিউব চ্যানেলগুলোতে তাকে […]

ফেয়ারনেস ক্রিম ব্রান্ডের দুই কোটি রুপির প্রস্তাব প্রত্যাখান পল্লবী

ফেয়ারনেস ক্রিম ব্রান্ডের দুই কোটি রুপির প্রস্তাব প্রত্যাখান পল্লবীতামিল, তেলেগু ও মালায়লাম ছবিতে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন সাই পল্লবী। সম্প্রতি একটি ফেয়ারনেস ক্রিম ব্রান্ডের ২ কোটি রুপির বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আলোচনায় এই অভিনেত্রী। ছবিতে নিজের চরিত্র রূপায়নের ক্ষেত্রেও যথাসম্ভব কম মেকআপ করেন তিনি।‘প্রেনাম’, ‘কালি’ ও ‘ফিদা’র মতো ছবিতে কাজ করে সুঅভিনয়ের স্বীকৃতি পেয়েছেন সাই […]

নিউইয়র্ক কেমন আছেন শাবানা

নিউইয়র্ক কেমন আছেন শাবানাঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়িকা শাবানার দেখা পাওয়া এখন দুষ্কর। কেউ কেউ বলেন, তিনি এখন ঈদের চাঁদ। হঠাৎ উঁকি দেন, আবার কোথায় যেন মিলিয়ে যান। ১৯ বছর আগে অভিনয়কে বিদায় জানানো শাবানা প্রতিবছরই দেশে আসার চেষ্টা করেন। প্রয়োজনীয় কাজ সেরে আবার উড়াল দেন। শেষবার তিনি দেশের এসেছিলেন দুই বছর আগে। এরপর আর আসেননি।সম্প্রতি […]

ব্রেকআপের জন্য প্রেমিককে বার বার আল্টিমেটাম দিচ্ছে তানজিন তিশা

ব্রেকআপের জন্য প্রেমিককে বার বার আল্টিমেটাম দিচ্ছে তানজিন তিশা প্রেমিক তৌসিফ মাহবুব দেখতে খুবই সুদর্শন হলেও তার আছে কান চুলকানোর বদভ্যাস। তৌসিফের এই বদভ্যাসে বিরক্ত হয়ে প্রেমিকা তানজিন তিশা বার বার আল্টিমেটাম দিচ্ছে ব্রেকআপের। এককথায় কান চুলকানোর কারণে তার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে। এমন মজার গল্পে ঈদের জন্য নির্মাণ হয়েছে নাটক ‘কটন বার’। দয়াল সাহার চিত্রনাট্যে […]

আবারো অডিও গানে ফিরলেন শাওন

আবারো অডিও গানে ফিরলেন শাওনদীর্ঘদিন পর আবারো অডিও গানে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন । আগামীকাল প্রকাশ হবে তার গাওয়া ‘ইলশেগুঁড়ি’ শিরোনামের একটি গান। এটি লিখেছেন জুলফিকার রাসেল। সুর করেছেন নচিকেতা চক্রবর্তী। সংগীত পরিচালনা করেছেন টুনাই দেবাশিষ গাঙ্গুলী। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতেও দেখা যাবে শাওনকে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মীর […]

একজন শিল্পীকে নিজের যোগ্যতা দিয়ে টিকে থাকতে হয় : প্রভা

 একজন শিল্পীকে নিজের যোগ্যতা দিয়ে টিকে থাকতে হয় : প্রভাসাদিয়া জাহান প্রভা নিয়মিত ছোট পর্দায় অভিনয় করছেন। দর্শকের কাছে যেমন জনপ্রিয় তেমনি নির্মাতাদের কাছেও দারুণ আস্থা তৈরি করেছেন তিনি। দর্শকের কাছে প্রভার নাটক মানেই ভিন্ন কিছু। অভিনয়ে দীর্ঘ জার্নি এ অভিনেত্রীর। এই জার্নিতে তিনি কোন বিষয়কে গুরুত্ব দিয়ে আসছেন? এই প্রশ্নের উত্তরে প্রভা বলেন, আমি […]

ভারতীয় সিনেমায় সাহসী নায়িকারা

স্লিম-ট্রিম বা জিরো ফিগারের যুগ সেটা ছিল না। সে সময় বলিউডের নায়িকাদের সৌন্দর্য জয়দেব-কালিদাসদের বর্ণনার নিক্তিতে মাপা হত। স্ট্রেট চুল বা এক্কেবারে জিম করা মেদহীন ফিগার নয় বরং নারী সৌন্দর্যের অসীমতার সঙ্গে এক চাপা আবেদন- এমনভাবেই নায়িকাদের দেখা হত সে সময়। চোখে অপার মুগ্ধতা আর মনের মণিকোঠায় নারী সৌন্দর্যে বুঁদ হতে হতে ভেসে যেতেন তামাম […]

এই দিনে আমার চেয়ে মায়ের রান্নাই বেশি ভালো লাগবে : পূজা চেরি

সবে এসএসসি দিয়েছে। এর মধ্যেই জুটেছে নায়িকা খেতাব। ২০১২ সালে ভালোবাসার রঙ ছবিতে শুরু করেছে পূজা চেরি  । শতাধিক বিজ্ঞাপন করে ফেলেছে এরই মধ্যে। পোড়ামন-২, প্রেম-২, দহন ছবিতেও মুখ্য চরিত্রে সে। বৈশাখী পরিকল্পনাসহ আরো অনেক কিছু নিয়ে তার সঙ্গে কথা বলেছেন গোলাম মোর্শেদ সীমান্ত   বৈশাখের দিন কী করবে? উপহার নিয়ে প্ল্যান?পূজা চেরি : সেদিন […]

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পাত্র তার বর্তমান প্রেমিক রোশন সিং।পয়লা বৈশাখ অর্থাৎ গত সোমবারেই বাগদান হয়েছে তাদের। চুপিচুপি শুভ কাজ সেরেছেন তারা। কাউকেই কিছু জানাননি শ্রাবন্তী। প্রায় এক বছর সম্পর্কে থাকার পরেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। খবর আনন্দবাজার পত্রিকার।শোনা যাচ্ছে, আগামী শুক্রবার তাদের বিয়ে। তবে এই বিয়ে কলকাতায় হবে […]

কোয়েলের সঙ্গে ‘শেষ থেকে শুরু’ করবেন জিৎ

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের সঙ্গে ‘শেষ থেকে শুরু’ করতে চলেছেন জিৎ। কোয়েলের সঙ্গেই এবার রোম্যান্স করবেন অভিনেতা।এ প্রেম বাস্তবে নয়, হবে সিনেমার পর্দাতে। সিনেমাটির নাম ‘শেষ থেকে শুরু’।ছবির পরিচালক রাজ চক্রবর্তী, তার পরিচালনাতেই নতুন করে জুটি বাঁধতে চলেছেন জিৎ-কোয়েল। সম্প্রতি, প্রকাশ্যে আনা হয়েছে জিৎ-কোয়েল জুটির এই ছবির পোস্টার। ‘শেষ থেকে শুরু’ তে জিৎকে দেখা […]