চীনের মানববাহী মহাকাশ কর্মসূচি কার্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (শনিবার) শেনচৌ-২৩ ও শেনচৌ-২৪ মিশনের নভোচারীদের মধ্যে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় চীনের মহাকাশকেন্দ্রের চাবি হস্তান্তর করা হয়।
মিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম বিদেশী নভোচারী মুহাম্মদ জিশান আলী শেনচৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন। অন্যদিকে, নভোচারী চু ইয়াংচু এক বছর মেয়াদি কক্ষপথে অবস্থানসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করতে শেনচৌ-২৪ মানববাহী মহাকাশ মিশনে কমান্ডার থাং হংপো এবং নভোচারী উ ইয়ের সঙ্গে দায়িত্ব পালন করবেন।
এ পর্যন্ত নভোচারী চাং চি ইউয়ান, লি চিয়া ইং এবং মুহাম্মদ জিশান আলী তাঁদের নির্ধারিত সব কাজ সম্পন্ন করেছেন। শেনচৌ-২৩ মহাকাশযানের পৃথিবীতে ফিরে আসার মিশনের কমান্ডারের দায়িত্ব পালন করবেন নভোচারী চাং চি ইউয়ান।
বর্তমানে নভোচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার প্রস্তুতিমূলক কাজ জোরেশোরে চলছে।
সিএমজি