এপেকের মঞ্চে চীনা সংস্কৃতির বর্ণিল আয়োজন, ১৫ সদস্য অর্থনীতিতে সম্প্রচারিত হবে সিএমজির অনুষ্ঠান

সংস্কৃতি ও গণমাধ্যমের সেতুবন্ধন তৈরি করে দেশকে জানার নতুন দুয়ার খুলে দিচ্ছে চীন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষের কাছে সমসাময়িক চীনের জীবনযাত্রা, ঐতিহ্য ও উন্নয়নের গল্প পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)।

দক্ষিণ চীনের শেনচেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) নেতাদের বৈঠককে কেন্দ্র করে ২০টিরও বেশি চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নিয়ে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে সিএমজি। এসব অনুষ্ঠান এপেকের ১৫টি সদস্য অর্থনীতির ৩০টিরও বেশি গণমাধ্যমে সম্প্রচারিত হবে।

অনুষ্ঠানমালায় উঠে এসেছে আধুনিক চীনের অগ্রযাত্রা থেকে শুরু করে দেশটির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। চীনের প্রধান শহরগুলোর উন্নয়ন ও পরিবর্তনের গল্প নিয়ে রয়েছে ‘চায়না ফ্ল্যাশ ফরোয়ার্ড’। পাশাপাশি চায়ের ঐতিহ্য ও চীনা খাবারের বৈচিত্র্য তুলে ধরবে ‘চায়নাস লিভিং হেরিটেজেস: দ্য আর্ট অব চাইনিজ টি’ এবং ‘ওক দিস ওয়ে’।

অস্ট্রেলিয়া, কানাডা, চিলি, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, পেরু, রাশিয়া, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন এপেক সদস্য অর্থনীতির গণমাধ্যম এই আয়োজনে যুক্ত হয়েছে।

সিএমজির লক্ষ্য, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দর্শকদের সামনে সমসাময়িক চীনকে তুলে ধরা এবং পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়কে আরও সমৃদ্ধ করা। অনুষ্ঠানগুলো সম্প্রচারিত হবে ২০২৭ সালের ফেব্রুয়ারির শেষ পর্যন্ত।

সীমানা পেরিয়ে গল্পের এই যাত্রা তাই শুধু বিনোদনের নয়, বরং একে অপরের সংস্কৃতি ও জীবনধারাকে জানারও এক অনন্য সুযোগ।

সিএমজি