নভেম্বর ২২: সি চিন পিংয়ের নতুন যুগের চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চিন্তাধারা বিষয়ক আন্তর্জাতিক ফোরাম (২০২৬) গতকাল (শনিবার) বেইজিংয়ে উদ্বোধন হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের মন্ত্রী লি শু লেই উদ্বোধনী অনুষ্ঠানে মূল ভাষণ দেন।
ফোরামে অংশগ্রহণকারীরা মনে করেন, সি চিন পিংয়ের নতুন যুগের চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চিন্তাধারা চীন, বিশ্ব, জনগণ আর যুগের প্রতি প্রশ্নগুলোর বৈজ্ঞানিক উত্তর দিয়েছে এবং চীন ও বিশ্বের যৌথ অগ্রযাত্রার প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত ও বিকশিত হয়েছে। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত মানবজাতির অভিন্ন ভবিষ্যত সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ধারণাটি বিভিন্ন দেশের সম্মুখীন যুগের সাধারণ সমস্যা সমাধানে চীনের জবাব দিয়েছে এবং আন্তর্জাতিক সমাজের ব্যাপক স্বীকৃতি লাভ করেছে।
ফোরামে অংশগ্রহণকারী বলেন, সি চিন পিংয়ের নতুন যুগের চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চিন্তাধারার বিদেশে গবেষণা ও প্রচার জোরদার করতে হবে। যৌথভাবে বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি আর মানবসভ্যতার অগ্রগতি এগিয়ে নিতে, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে এবং বৈশ্বিক শাসনব্যবস্থা উন্নত করতে হবে।
চীনের সামাজিক বিজ্ঞান একাডেমি আয়োজিত এই আন্তর্জাতিক ফোরামটি ২১ ও ২২ নভেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। এ ফোরামের প্রতিপাদ্য হলো ‘মহান যাত্রা: মানবজাতির অভিন্ন ভবিষ্যতের সমাজ।’ চীনের হংকং, উজবেকিস্তান, ইথিওপিয়া, গ্রিস, হাঙ্গেরি ও উরুগুয়েতে ধারাবাহিকভাবে ছয়টি বিষয়ভিত্তিক ফোরাম অনুষ্ঠিত হবে। বিশ্বের ৮০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ৬৫০জন অতিথি এ ফোরামে অংশগ্রহণ করছেন।
সিএমজি
习近平新时代中国特色社会主义思想海外研究国际论坛(2026)在北京举行
新华社北京11月21日电 习近平新时代中国特色社会主义思想海外研究国际论坛(2026)21日在北京开幕。中共中央政治局委员、中宣部部长李书磊出席开幕式并发表主旨演讲。
与会嘉宾认为,习近平新时代中国特色社会主义思想是在科学回答中国之问、世界之问、人民之问、时代之问,推动中国与世界携手并进的过程中创立和发展的。习近平主席提出构建人类命运共同体的重要理念,就解决各国面临的共同时代课题给出了中国答案,赢得国际社会的广泛认同。
与会嘉宾表示,要加强习近平新时代中国特色社会主义思想海外研究和传播,共同推进全球发展事业,共同维护世界和平稳定,共同推动人类文明进步,共同完善全球治理体系。
习近平新时代中国特色社会主义思想海外研究国际论坛(2026)于11月21日至22日在北京举行,由中国社会科学院主办。论坛以“大道之行:人类命运共同体”为主题,并在中国香港、乌兹别克斯坦、埃塞俄比亚、希腊、匈牙利、乌拉圭举办6场专题论坛。来自全球80多个国家和地区的近650名嘉宾出席。(完)