আর্কটিকে চীনের ‘সুয়েলং ২’-এর নতুন মিশন শুরু

আর্কটিক মহাসাগরে, চীনের বরফভাঙা জাহাজ ‘সুয়েলং ২’-এর ১৬তম মিশন, আজ (রোববার) শুরু হয়েছে।

মিশন চলাকালে জাহাজটি বরফের কোর নমুনা সংগ্রহ এবং সমুদ্রের বরফ দূর থেকে পর্যবেক্ষণের মতো ২০টিরও বেশি কার্যক্রম পরিচালনা করবে।

এটি আর্কটিক সমুদ্রের বরফের দ্রুত পরিবর্তন, তার কার্যপ্রণালী এবং বাস্তুতন্ত্রের বিবর্তন অধ্যয়নের জন্য বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সরবরাহ করবে।

সূত্র: সিএমজি