ইয়েমেনের বিবদমান পক্ষগুলোর প্রতি সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইয়েমেন বিষয়ক এক উন্মুক্ত সম্মেলনে, জাতিসংঘে নিযুক্ত চীনের উপ স্থায়ী প্রতিনিধি সুন লেই, এ আহ্বান জানান।
তিনি বলেন, গেল এক মাস ধরে ইয়েমেনের পরিস্থিতি দিন দিন অবনতি ঘটছে এবং ২০২২ সালের এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে সংঘাতের তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পাশাপাশি, লোহিত সাগরের নৌপথে ক্রমবর্ধমান নিরাপত্তা-ঝুঁকি, আন্তর্জাতিক সমাজের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার প্রেক্ষাপটে, বর্তমানে ইয়েমেনে উত্তেজনা বেড়েছে এবং এটি আঞ্চলিক সংঘাতের প্রভাব। এখন সবচেয়ে জরুরি কাজ হচ্ছে, পরিস্থিতি শান্ত করা এবং সংঘাতের আরও বিস্তার রোধ করা। পরিস্থিতি আরও খারাপ হওয়া এড়াতে, সংশ্লিষ্ট সকল পক্ষের উচিত শান্ত থাকা এবং সংযম প্রদর্শন করা। সূত্র: সিএমজি
中方呼吁也门各方保持冷静克制 避免局势升级
当地时间13日,联合国安理会举行也门问题公开会。
中国常驻联合国副代表孙磊表示,最近一个多月,也门局势骤然升温,冲突烈度达到2022年4月停火协议签署以来的最高水平。与此同时,红海航道安全风险上升,引发国际社会广泛担忧。当前也门紧张事态升级,是在中东整体局势加剧动荡的背景下发生的,是地区冲突负面效应外溢的结果。当务之急是推动局势降温,防止冲突持续扩大,所有当事方都应保持冷静克制,避免局势升级。