গোল্ডেন উইকে পর্যটকের চাপ চীনের নতুন ফিংলু খালে

চীনের জাতীয় দিবসের ছুটিতে জমে উঠেছে দক্ষিণাঞ্চলীয় কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের সদ্য চালু হওয়া ফিংলু খাল। ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলা ‘গোল্ডেন উইক’ ছুটিতে দেশের নানাপ্রান্তের পর্যটক ভিড় করছেন নতুন এই নৌপথে।

গেল ১৬ সেপ্টেম্বর চালু হওয়া ১৩৪ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ফিংলু খাল উত্তরের শিচিয়াং নদীর নৌপথকে দক্ষিণের বেইবু উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ১৯৪৯ সালের পর এটি চীনে জাতীয় পর্যায়ে পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে নির্মিত প্রথম বড় নদী-সমুদ্র সংযোগ খাল।

ছুটির সময়ে খাল ঘুরে দেখতে নৌভ্রমণে অংশ নিচ্ছেন পর্যটকরা। নৌপথ, নেভিগেশন হাব, সেতু এবং আশপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন তারা। খালের ছিনচৌ সমন্বিত সেবা এলাকায় পর্যটকের জন্য সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্যও রাখা হয়েছে। নৌভ্রমণের অপেক্ষায় থাকা পর্যটকরা সেখান থেকে এসব পণ্য কিনতে পারছেন।

৫ হাজার টন পর্যন্ত ধারণক্ষমতার জাহাজ চলাচলের উপযোগী করে নির্মিত ফিংলু খাল চীনের নতুন আন্তর্জাতিক স্থল সমুদ্র বাণিজ্য করিডরের সূত্র: সিএমজি