জাপানি চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে বারবার ইতিহাস বিকৃতির বিষয়টি লক্ষ্য করেছে রাশিয়া। জাপান যদি এই ধরনের মিথ্যা কার্যকলাপ চালিয়ে যায়, তবে রাশিয়া যথাযথ ব্যবস্থা নেবে। গতকাল (বুধবার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেছেন।
জাখারোভা বলেন, রাশিয়া লক্ষ্য করেছে, জাপানি চলচ্চিত্র ও টিভি নাটকগুলো দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জে রুশ-জাপান যুদ্ধ এবং সোভিয়েত গোয়েন্দাকর্মীদের নিয়ে তথ্য বিকৃত করছে।
২০০৩ সালের জাপানি চলচ্চিত্র ‘সোর্গে দ্য স্পাই’-এর উদাহরণ দিয়ে জাখারোভা বলেন, সামরিক শাসনামলে জাপানের গুপ্তচরবৃত্তি-বিরোধী অভিযানকে এতে মহিমান্বিত করা হয়েছে।
জাপানের পুনঃসামরিকীকরণ নীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জাখারোভা। তিনি বলেছেন, রাশিয়া সীমান্তের কাছে জাপানের ক্রমবর্ধমান ঘন ঘন সামরিক প্রশিক্ষণ কার্যক্রম, মহড়ার সময় মধ্যম-পাল্লার ও স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল স্বীকার করতে অস্বীকৃতি জানানোর বিষয়গুলো রাশিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এসব ঘটনা রাশিয়ার নিরাপত্তা স্বার্থকে প্রভাবিত করছে। এই বিষয়ে রাশিয়া বারবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বলেও জানান জাখারোভা।
সূত্র: সিএমজি