চীনের কক্ষপথে ইন্টারনেট স্যাটেলাইটের ৩০তম বহর

আরও একগুচ্ছ ইন্টারনেট স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন। শুক্রবার দেশটির ৩০তম বহরের নিম্ন কক্ষপথের ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।

দক্ষিণ চীনের হাইনান প্রদেশের উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-৮এ রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো পাঠানো হয়।

বেইজিং সময় সন্ধ্যা ৭টা ৫৯ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়। পরে স্যাটেলাইটগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে পৌঁছায়।

সিএমজি