চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে চীনের জাতীয় ভোক্তা মূল্যসূচক (সিপিআই) গত বছরের একই সময়ের তুলনায় ০.৭ শতাংশ বেড়েছে।
এর মধ্যে শহরাঞ্চলে মূল্যসূচক বেড়েছে ০.৭ শতাংশ এবং গ্রামাঞ্চলেও বেড়েছে ০.৭ শতাংশ। খাদ্যপণ্যের দাম কমেছে ২.৯ শতাংশ, অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যের দাম বেড়েছে ১.৫ শতাংশ। ভোগ্যপণ্যের দাম বেড়েছে ০.৮ শতাংশ এবং সেবার দাম বেড়েছে ০.৭ শতাংশ।
২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গড়ে চীনের জাতীয় ভোক্তা মূল্যসূচক গত বছরের একই সময়ের তুলনায় ০.৯ শতাংশ বেড়েছে।
অন্যদিকে, অক্টোবরে জাতীয় ভোক্তা মূল্যসূচক অপরিবর্তিত ছিল। এ সময় শহরাঞ্চলে মূল্যসূচকে কোনো পরিবর্তন হয়নি, তবে গ্রামাঞ্চলে তা ০.১ শতাংশ কমেছে। খাদ্যপণ্যের দাম কমেছে ১ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যের দাম বেড়েছে ০.২ শতাংশ। ভোগ্যপণ্যের দাম ০.১ শতাংশ কমলেও সেবার দাম বেড়েছে ০.১ শতাংশ।
সিএমজি