‘চীন-ইউরোপ সম্পর্কের ওপর আর্থ-বাণিজ্যিক মতভেদের নেতিবাচক প্রভাব কাঙ্খিত নয়’

চীন-ইউরোপ সম্পর্কের ওপর আর্থ-বাণিজ্যিক মতভেদের নেতিবাচক প্রভাব মোটেই কাঙ্খিত নয়; সংলাপের মাধ্যমে বিদ্যমান মতভেদ দূর করা জরুরি। আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং, বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র ইউরেশিয়ার চারটি দেশ সফরসংক্রান্ত পরিস্থিতি তুলে ধরার সময় এ কথা বলেন।

ওয়াং ই’র বরাত দিয়ে মাও নিং বলেন, চীনের পররাষ্ট্রনীতি হলো ‘জোটের পরিবর্তে অংশীদারিত্ব গড়ে তোলা; সংঘাতের পরিবর্তে সংলাপে লিপ্ত হওয়া’। দেশের সাথে দেশের সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, ও চীন-ইউরোপ সম্পর্ক কোনো বিরোধ ছাড়াই সহাবস্থান করতে পারে এবং একে অপরের উন্নতিতে সহায়তা করতে পারে। এর মূল কথা হলো পরস্পরের অংশীদার হওয়া।

মুখপাত্র বলেন, চীন-ইউরোপ সম্পর্ক সাধারণত সুস্থ ও স্থিতিশীল। দু’পক্ষের উচিত, একে অপরকে সম্মান করা ও একসাথে সাফল্য অর্জন করা; এবং যৌথভাবে বিশ্বের শান্তি ও উন্নয়নের আন্তর্জাতিক দায়িত্ব পালন করা।

সূত্র: সিএমজি