চীন-ইন্দোনেশিয়ার যৌথ মহড়ার প্রস্তুতি

আগস্টের মাঝামাঝি সময়ে চীনের তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলীয় জলসীমায় যৌথ নৌ নেভিগেশন মহড়া চালাবে চীন ও ইন্দোনেশিয়ার নৌবাহিনী। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ওই মহড়ায় দু’দেশের নৌবাহিনীর ফ্রিগেটগুলো অংশ নেবে। এ সময় যোগাযোগ ব্যবস্থা ও সমুদ্রে জাহাজে জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহসহ নানা নৌ-অনুশীলন পরিচালনা করা হবে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ার মূল লক্ষ্য হলো দু’দেশের নৌবাহিনীর যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো এবং বাস্তবভিত্তিক সামরিক সহযোগিতা আরও গভীর করা। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও এ মহড়া ভূমিকা রাখবে বলে আশাবাদী চীন।

চীন ও ইন্দোনেশিয়ার নৌবাহিনীর নিয়মিত সামরিক যোগাযোগ ও সহযোগিতার অংশ হিসেবেই এ যৌথ মহড়ার আয়োজন করা হচ্ছে।

সূত্র: সিএমজি