মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ তারিখ হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, সম্প্রতি চীনের শেনচেনে অনুষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সংস্থার নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠক অত্যন্ত সফল অর্থনৈতিক সম্মেলন ছিল। পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন ও রুশ রাষ্ট্রপ্রধানগণ প্রথমবারের মতো ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন করেছেন, যা ‘বহু বছরের মধ্যে সবচেয়ে তাত্পর্যপূর্ণ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনগুলোর একটি।’
ট্রাম্প বলেন, চীন-রাশিয়া-মার্কিন রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলন ‘নজিরবিহীন’ এবং ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’, বৈঠকের সময় ‘পরিবেশ অত্যন্ত উষ্ণ ও অবিশ্বাস্য ছিল’, ‘আমাদের তিনজনের সম্পর্ক অত্যন্ত সুসম্পর্কপূর্ণ।’
ট্রাম্প আরও বলেন, এই ঐতিহাসিক শীর্ষ সম্মেলনের ফলাফল ‘একটি নজিরবিহীন ত্রিপক্ষীয় শান্তি ঘোষণাপত্র।’ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন আনুষ্ঠানিকভাবে মতৈক্যে পৌঁছেছে যে, ‘কখনোই পারমাণবিক সংঘর্ষ ঘটতে দেওয়া যাবে না।’
চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগণ ১৯ নভেম্বর শেনচেনে শীর্ষ সম্মেলন করেন, যেখানে বিশ্ব শান্তি রক্ষা এবং মহাশক্তিগুলোর সম্পর্কের কৌশলগত স্থিতিশীলতা উন্নীত করার বিষয়ে গভীর আলোচনা হয়। বৈঠকের পর তিন পক্ষ ‘চীন-রাশিয়া-মার্কিন রাষ্ট্রপ্রধানদের শান্তির ঘোষণাপত্র’ প্রকাশ করে।
সিএমজি