মৌলিক গবেষণার বিষয়ে বিজ্ঞানভিত্তিক জনসচেতনতা বাড়াতে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করেছে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি সমিতি (কাস্ট)। শুক্রবার সংস্থাটি জানায়, বিজ্ঞানভিত্তিক কনটেন্ট বাড়িয়ে তরুণদের মধ্যে বিজ্ঞানের প্রতি কৌতূহল তৈরি করাই এই পরিকল্পনার উদ্দেশ্য।
পরিকল্পনাটি যৌথভাবে প্রকাশ করেছে কাস্ট, শিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, চীনের বিজ্ঞান একাডেমি এবং চীনের জাতীয় প্রাকৃতিক বিজ্ঞান ফাউন্ডেশন। এতে কিশোর-কিশোরীদের মৌলিক গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে বিজ্ঞান জনপ্রিয়করণে আগ্রহ তৈরি ও সমালোচনামূলক চিন্তাশক্তি বিকাশের ওপর জোর দেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইন্টার্যাকটিভ প্রদর্শনী ও অভিজ্ঞতাভিত্তিক কার্যক্রম আয়োজনের কথা বলা হয়েছে।
ভবিষ্যৎ গবেষক তৈরিতে সম্ভাবনাময়, নির্দিষ্ট বিষয়ে দক্ষ এবং উদ্ভাবনী সক্ষমতাসম্পন্ন শিক্ষার্থীদের খুঁজে বের করা, বাছাই ও বিকাশের জন্য বিভিন্ন কর্মসূচিও প্রস্তাব করেছে পরিকল্পনাটি।
সিএমজি