মে ১৫: শুক্রবার বিকেলে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) যৌথভাবে ঘোষণা করেছে যে, তারা ফিফা বিশ্বকাপের নতুন মেয়াদের সম্প্রচার স্বত্বের চুক্তির বিষয়ে একমত হয়েছে। এই সহযোগিতার আওতাভুক্ত প্রতিযোগিতাগুলোর মধ্যে রয়েছে ২০২৬ সালের বিশ্বকাপ, ২০৩০ সালের বিশ্বকাপ, ২০২৭ সালের নারী বিশ্বকাপ এবং ২০৩১ সালের নারী বিশ্বকাপ।
সহযোগিতা চুক্তি অনুযায়ী, চায়না মিডিয়া গ্রুপ এই চক্রের প্রতিযোগিতাগুলোর জন্য চীনের মূল ভূখণ্ডে একচেটিয়া সর্বমাধ্যম সম্প্রচার স্বত্ব এবং মাধ্যম বিতরণের অধিকার নিশ্চিত করেছে, যার মধ্যে রয়েছে ফ্রি-টু-এয়ার টেলিভিশন, পে টেলিভিশন, ইন্টারনেট ও মোবাইল ডিভাইসসহ সব মাধ্যম।
চায়না মিডিয়া গ্রুপ হচ্ছে ফিফার বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অংশীদার। দু’পক্ষের সহযোগিতা ১৯৭৮ সালে শুরু হয়। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ বেইজিং সময় ১২ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার তিনটি দেশ যৌথভাবে আয়োজন করবে। এবারের প্রতিযোগিতায় দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮টি করা হবে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা আয়োজনের ইতিহাসে একটি নতুন রেকর্ড। সিএমজি তার সর্বমাধ্যম প্রচার নেটওয়ার্ক এবং বিশ্বমানের সম্প্রচার ও প্রযোজনা দক্ষতার মাধ্যমে দর্শকদের উপহার দেবে এক অসাধারণ শীর্ষস্থানীয় ফুটবল মহাযজ্ঞ।
খবর: সিএমজি
官宣!中央广播电视总台与国际足联达成新周期版权合作
5月15日下午,中央广播电视总台与国际足球联合会共同宣布,就国际足联世界杯新周期版权合作达成共识。合作赛事包括2026年世界杯、2030年世界杯、2027年女足世界杯、2031年女足世界杯。
根据双方合作意向,中央广播电视总台确认获得本周期合作赛事中国大陆独家全媒体权利及媒体分授权利,包括开路电视、付费电视、互联网和移动设备等。
中央广播电视总台是国际足联在全球重要的合作伙伴,双方合作始于1978年。2026年国际足联世界杯于北京时间6月12日至7月20日在美国、加拿大与墨西哥三国联合举办,这是世界杯历史上首次由三个国家共同承办。本届赛事参赛队伍由32支扩军至48支,共计将进行104场比赛,规模创历史之最。总台将依托全媒体传播矩阵和国际一流制播实力,为观众呈现精彩的顶级足球盛宴。