প্রধানমন্ত্রীর চীন সফর বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগে নতুন দিগন্ত খুলবে: আল মামুন মৃধা

বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর দেশের উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সাবেক মহাসচিব আল মামুন মৃধা।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আল মামুন মৃধার মতে, এই সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্কই জোরদার করবে না, বরং বাংলাদেশে নতুন বিনিয়োগ, শিল্পায়ন, প্রযুক্তি সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়নের সুযোগও সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে দেশের উন্নয়নের সুফল সমাজের প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে।

বিসিসিসিআইয়ের সাবেক এই মহাসচিব আশা প্রকাশ করেন, সফরকালে গৃহীত উদ্যোগ ও সম্ভাব্য চুক্তিগুলো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে।

সিএমজি বাংলা