মধ্যপ্রাচ্যে শান্তি চায় চীন, ইরানের প্রতি পূর্ণ সমর্থন: ওয়াং ই

মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে দ্রুত পুনরায় আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। অঞ্চলটিতে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য তীব্র লড়াইয়ের কমার কোন লক্ষণ নেই এ পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক হলো ওয়াং ই’র।

বৈঠকটি শুক্রবার শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পার্শ্ববৈঠকে চলমান পরিস্থিতি কীভাবে নিরসনে সামনে এগুনো যায় সে বিষয়ে আলোচনা হয়।

এ সময় ওয়াং ই বলেন, ‘এক মাসেরও বেশি আগে ওয়াশিংটন-তেহরান স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি ছিল বিভিন্ন পক্ষের মধ্যস্থতার গুরুত্বপূর্ণ ফল। সংলাপের মাধ্যমে অর্জিত অগ্রগতি পরিত্যাগ করা উচিত নয়। আলোচনার দরজা একবার খুললে তা বন্ধ করা উচিত নয় এবং শান্তির আশা থাকলে তা কখনো ছেড়ে দেওয়া যাবে না।’

তবে, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীনের দৃঢ় সমর্থনের কথা বৈঠকে তুলে ধরে পাকিস্তানসহ নানা পক্ষের মধ্যস্থতা সমর্থন এবং হরমুজ প্রণালিসহ সংশ্লিষ্ট বিষয়ে সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানান ওয়াং ই।

আরাগচি বলেন, আলোচনায় ফেরার বিষয়ে ইরানের আগ্রহ অপরিবর্তিত রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি রক্ষা ও সংযম প্রদর্শনের আহ্বান জানান।

সূত্র: সিএমজি