সিজিটিএন জরিপ: যে-কারণে সিপিসি চমত্কার

চলতি বছর চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন), বিশ্বজুড়ে ৪১টি দেশের উত্তরদাতাদের মধ্যে একটি জনমত জরিপ পরিচালনা করেছে, যেখানে ১১ হাজার ৫২১ জন উত্তরদাতা তাদের মতামত দিয়েছেন।

জরিপে অংশগ্রহণকারীরা সিপিসি-র ‘শক্তিশালী নেতৃত্ব’-কে সবচেয়ে বেশি মূল্যবান মনে করেন। এর পরেই রয়েছে ‘বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় একটি ইতিবাচক শক্তি’ এবং ‘উন্নয়নশীল দেশগুলোর স্বার্থের প্রতিনিধি’ হিসেবে দলটির ভূমিকা। সিপিসি-র বৈশিষ্ট্যগুলো মূল্যায়ন করার সময়, শক্তিশালী, দূরদর্শী এবং দক্ষ—এই তিনটি শব্দ জরিপে অংশগ্রহণকারীরা বেশি ব্যবহার করেছেন।

শাসনব্যবস্থার কার্যকারিতার বিষয়ে গ্লোবাল সাউথ দেশগুলোর ৫৭.৪ শতাংশ উত্তরদাতা সিপিসি-র শাসনব্যবস্থার কার্যকারিতাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন, যা উন্নত দেশগুলোর তুলনায় ২২.৮ শতাংশ পয়েন্ট বেশি। পাকিস্তান, নাইজেরিয়া এবং ভিয়েতনামের উত্তরদাতারা সিপিসি-র শাসনব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে সামগ্রিকভাবে সবচেয়ে ইতিবাচক মূল্যায়ন করেছেন, যেখানে অনুমোদনের হার ৭০ শতাংশের বেশি। শাসনের নির্দিষ্ট ক্ষেত্রগুলোয় অংশগ্রহণকারী উত্তরদাতারা মনে করেন যে, সিপিসি-র শাসনকার্য তিনটি ক্ষেত্রে সর্বোত্তম ছিল: ‘অবকাঠামোর উন্নয়ন’, ‘শিক্ষার উন্নয়ন’, ​​এবং ‘কর্মসংস্থান সৃষ্টি’।

উন্নত দেশগুলোর মধ্যে, মার্কিন উত্তরদাতারা চীনা কমিউনিস্ট পার্টির শাসনকার্যক্রমকে একাধিক ক্ষেত্রে উন্নত দেশগুলোর গড়ের চেয়ে উচ্চতর রেটিং দিয়েছেন এবং ‘প্রাকৃতিক পরিবেশের উন্নতি’ ও ‘জনস্বাস্থ্যের উন্নতি’ ক্ষেত্রে ১০ শতাংশ পয়েন্টেরও বেশি ব্যবধানে এগিয়ে রেখেছেন।

উল্লেখ্য, সিজিটিএন এবং রেনমিন ইউনিভার্সিটি অফ চায়না-র নতুন যুগে আন্তর্জাতিক প্রচার গবেষণালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত জরিপে, বিশ্বজুড়ে ৪১টি দেশের ১১ হাজার উত্তরদাতার মতামত তুলে ধরে হয়।

সিএমজি বাংলা