২০২৬ সালে চীনের চলচ্চিত্রের বক্স অফিস আয় ছাড়িয়েছে ৩১ দশমিক ৫ বিলিয়ন ইউয়ান। সোমবার পর্যন্ত আগাম বিক্রিসহ এ আয় ৩১ দশমিক ৫ বিলিয়ন ইউয়ান অতিক্রম করে, যা প্রায় ৪ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলারের সমান।
এ বছর এখন পর্যন্ত চীনে চলচ্চিত্র প্রদর্শনীর সংখ্যা ছাড়াল ১২ কোটি ২০ লাখ। আর সিনেমা দেখেছেন ৮০ কোটিরও বেশি দর্শক।
বছরের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় শীর্ষে রয়েছে রেসিং ও কমেডিনির্ভর সিনেমা ‘পেগাসাস থ্রি’। ছবিটির বক্স অফিস আয় ৪ দশমিক ৪ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। বছরের সর্বোচ্চ আয় করা শীর্ষ ১০টি চলচ্চিত্রের মধ্যে আটটিই চীনের নিজস্ব প্রযোজনার।
এদিকে, চলচ্চিত্রকে কেন্দ্র করে বিভিন্ন খাতের সমন্বিত উদ্যোগ বা ‘ফিল্ম-প্লাস’ কার্যক্রম সিনেমা হলের বাইরেও এ শিল্পের বাণিজ্যিক পরিসর বাড়াচ্ছে। চলচ্চিত্রের সঙ্গে সংস্কৃতি, পর্যটন ও ক্রীড়া খাতের সংযোগ ভোগব্যয় বাড়ানোর পাশাপাশি নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করছে।
সূত্র: সিএমজি