চীনের শানসি প্রদেশের ফেনিয়াংয়ের চিয়া গ্রামে ১০ম ‘৮৬৩৫৮ চিয়া ভিলেজ শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হয়েছে। উদীয়মান তরুণ নির্মাতাদের উৎসাহিত করতে আয়োজিত এই স্বনামধন্য উৎসবে মোট ১১টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পোশাক কারখানার এক নারী শ্রমিকের কবি হয়ে ওঠার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘মাই থ্রেডেড ফায়ারওয়ার্ক’ চলচ্চিত্র। ক্যান্টনিজ ভাষার চলচ্চিত্র ‘নাথিং টু সে’ জিতেছে সেরা পরিচালকের পুরস্কার। অন্য দিকে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতে নেয় ‘স্লিপলেস নাইট’ চলচ্চিত্রটি।
এ ছাড়া স্থানীয় নির্মাতা বিভাগে ইউএনসি হত্যাকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘অ্যাবাউট অল আদার্স’ সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়। অন্যদিকে, এআইজিসি বিভাগে ‘ড্রিম উইদিন অ্যা ড্রিম’ জিতেছে সেরা ছবির পুরস্কার।
পাঁচ দিনব্যাপী এই উৎসবে ৪৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।শিল্প সংশ্লিষ্ট প্যানেল আলোচনা ও মতবিনিময় সভার মধ্য দিয়ে তরুণ নির্মাতাদের নেটওয়ার্কিং ও পারস্পরিক ভাব বিনিময়ের চমৎকার সুযোগ তৈরি হয় এই আয়োজন মধ্য দিয়ে।
সূত্র: সিএমজি