Browsing tag

china

চীনে প্রথম পান্ডা বন্ড ইস্যু করল পাকিস্তান

চীনের রাজধানী বেইজিংয়ে শুক্রবার একটি অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তান প্রথম ‘পান্ডা বন্ড’ ইস্যুর উদ্বোধন করেছে। এর মাধ্যমে পাকিস্তান প্রথমবারের মতো চীনের অভ্যন্তরীণ পুঁজিবাজারে প্রবেশের সুযোগ পেল।এই পান্ডা বন্ড কর্মসূচির আকার নির্ধারণ করা হয়েছে ১০০ কোটি ডলার। প্রাথমিক পর্যায়ে ২৫ কোটি ডলার সমমূল্যের বন্ড ইস্যু সম্পন্ন হচ্ছে।এই উদ্যোগে সহায়তা করছে এশীয় উন্নয়ন ব্যাংক এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ […]

অটোমোবাইল খাতে সহযোগিতা জোরদারে চীন-এপেক

এপেক দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করবে চীন। বৈশ্বিক অটোমোবাইল শিল্পে বৈদ্যুতিকীকরণ ও বুদ্ধিমান রূপান্তর ত্বরান্বিত করাই হবে এর লক্ষ্য। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের যন্ত্রপাতি উৎপাদন শিল্প বিভাগের মহাপরিচালক এবং ৪৩তম এপেক অটোমোটিভ সংলাপের সহসভাপতি ওয়াং ওয়েইমিং বলেন, বৈশ্বিক অটোমোবাইল শিল্পে একটি উন্মুক্ত ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। […]

ব্যবসাবান্ধব পরিবেশ উন্নত করতে কোমরে বেঁধে নেমেছে চিয়াংসু

ফয়সল আবদুল্লাহচীনের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রদেশ চিয়াংশু। প্রদেশটি তার আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য পরিস্থিতির পরিবর্তনের ব্যবসাবান্ধব পরিবেশ উন্নত করার পাশাপাশি উন্মুক্ততা বাড়াতে বিভিন্ন কৌশল বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে।সরকারি তথ্যমতে, ২০২৫ সালে চিয়াংসুতে ব্যবসা প্রতিষ্ঠান ১ কোটি ৪৬ লাখ ছাড়িয়েছে। এ ছাড়া ফরচুন গ্লোবাল ৫০০ প্রতিষ্ঠানের মধ্যে ৪০০টিরও বেশি কোম্পানি এ প্রদেশে বিনিয়োগ ও কার্যক্রম পরিচালনা করছে।প্রদেশের […]

শাংহাইয়ে অ্যাপেক নারী ও অর্থনৈতিক উন্নয়ন ফোরাম শুরু: এআই যুগে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জোর

চীনের শাংহাইয়ে শুক্রবার শুরু হলো ২০২৬ এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) নারী ও অর্থনীতি ফোরাম। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি এবারের ফোরামের আলোচনার মূল কেন্দ্রবিন্দু।“এশিয়া-প্যাসিফিকে যৌথ সমৃদ্ধির জন্য নারীর ক্ষমতায়ন” এই মূলভাবের অধীনে দু’দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের এই সম্মেলনে অ্যাপেকভুক্ত দেশগুলো থেকে ২০০ জনেরও বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছেন।উচ্চপদস্থ কর্মকর্তা, বিশেষজ্ঞ, গবেষক এবং ব্যবসায়িক প্রতিনিধিরা […]

চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নগর নবায়নের পরিকল্পনা অনুমোদন

চীনের রাষ্ট্রীয় পরিষদ শুক্রবার নগর নবায়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে ২০২৬-২০৩০ সময়কালের জন্য নগর নবায়নের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন করেছে। বৈঠকে সভাপতিত্ব করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।বৈঠকে জানানো হয়, গত জুলাইয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নগর কর্ম সম্মেলনের পর থেকে চীনে উচ্চমানের নগর উন্নয়ন ত্বরান্বিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এতে অগ্রগতি অর্জিত হয়েছে।বৈঠকে আরও বলা […]

চীন-যুক্তরাষ্ট্রের সংলাপকে স্বাগত জানাল আইএমএফ

বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গঠনমূলক সংলাপকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্র তহবিল-আইএমএফ। সংস্থাটির যোগাযোগ বিভাগের পরিচালক ও মুখপাত্র জ্যেষ্ঠ কর্মকর্তা জুলি কোজ্যাক সংবাদ সম্মেলনে বলেন, দু’দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ।জুলি আরও বলেন, বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনা ও অনিশ্চয়তা […]

কুয়াংচৌর নানশা বন্দরের পঞ্চম ধাপের নির্মাণ শুরু

চীনের দক্ষিণাঞ্চলের কুয়াংচৌ শহরের নানশা বন্দরের পঞ্চম ধাপের নির্মাণকাজ শুরু হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কাজ শুরু হয়।বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান কুয়াংচৌ পোর্ট গ্রুপ জানিয়েছে, প্রকল্পটি সম্পন্ন হলে বছরে বন্দরে যুক্ত হবে প্রায় ৬৭ লাখ টিইইউ সক্ষমতা।নতুন ধাপে চারটি গভীর সমুদ্র বার্থ তৈরি করা হবে। প্রতিটি বার্থে ২ লাখ টন ধারণক্ষমতার বড় কনটেইনার জাহাজ ভিড়তে পারবে।পঞ্চম […]

উহানে বিশ্বের সবচেয়ে বড় অপটিক্যাল ফাইবার প্রিফর্ম উন্মোচন

চীনের হুবেই প্রদেশের উহানে বিশ্বের সবচেয়ে বড় অপটিক্যাল ফাইবার প্রিফর্ম উন্মোচন করা হয়েছে। এই কঠিন কাচের তৈরি ‘প্যারেন্ট রড’ থেকেই তৈরি হয় সূক্ষ্ম ফাইবার-অপটিক কেবল। নতুন এই প্রযুক্তি চীনের অপটিক্যাল ফাইবার উৎপাদনের দক্ষতা বাড়াবে এবং বৈশ্বিক বাজারে সরবরাহ-চাহিদার ভারসাম্যহীনতা কমাতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।নতুন প্রিফর্মটির ব্যাস ০.৩ মিটার এবং দৈর্ঘ্য ৩.৫ মিটার। একটি […]

সি-ট্রাম্প বৈঠক ঐতিহাসিক ও ফলপ্রসূ: ওয়াং ই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ট্রাম্প চীন-মার্কিন সম্পর্ক এবং বিশ্ব শান্তি ও উন্নয়ন সম্পর্কিত প্রধান বিষয়গুলো নিয়ে খোলামেলা, গঠনমূলক এবং কৌশলগত আলোচনায় অংশ নিয়েছেন। তারা দুটি প্রধান দেশের মধ্যে সুসম্পর্কের সঠিক পথ অন্বেষণ করেছেন এবং একাধিক ঐকমত্যে পৌঁছান বলে গণমাধ্যমকে জানান চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য […]

চীনের কিনেটিকা–১ রকেটের ১৩তম উৎক্ষেপণে কক্ষপথে ৫ স্যাটেলাইট

চীনের বাণিজ্যিক রকেট নির্মাতা প্রতিষ্ঠান সিএএস স্পেস শুক্রবার কিনেটিকা–১ সিরিজের ১৩তম রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে।চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমিতে অবস্থিত চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ৩৩ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর রকেটটি পাঁচটি স্যাটেলাইটকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করে। মিশনটি ছিল চলতি বছরে চীনের ৩২তম মহাকাশ উৎক্ষেপণ।স্যাটেলাইটগুলোর মধ্যে ‘ইউশি’ নামের একটি […]

চীনের আধুনিকায়নে আইনসভাকে সক্রিয় ভূমিকার আহ্বান চাও ল্যচির

চীনের আধুনিকায়ন এগিয়ে নিতে আইনসভাগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষ আইনপ্রণেতা চাও ল্যচি।দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশ সফরকালে এ মন্তব্য করেন তিনি।জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য চাও বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কুইচৌ সফরের সময় আইনপ্রণেতাদের কর্মস্থল, বিভিন্ন প্রতিষ্ঠান ও গ্রামীণ এলাকা পরিদর্শন করেন।সফরে তিনি […]

সেবা খাতের মানোন্নয়ন ও সম্প্রসারণে জোর দিচ্ছে চীন

চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পোন্নয়ন ও মানুষের জীবনমান উন্নত করতে সেবা খাতের সম্প্রসারণ ও মানোন্নয়নে জোর দিচ্ছে দেশটি। এ লক্ষ্যেই বিভিন্ন নীতি ও পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। সম্প্রতি সিনহুয়া সংবাদ সংস্থা আয়োজিত ‘চীন অর্থনৈতিক গোলটেবিল’ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এ কথা জানান।চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের কর্মকর্তা লি ছুনফাং বলেন, উচ্চমানের ও দক্ষ সেবাখাত গড়ে তোলা বর্তমান […]

১৯ কোটি মানুষের জীবন বদলে দিল চীনের পানি স্থানান্তর প্রকল্প

মে ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের একটি পানি স্থানান্তর প্রকল্পের মাধ্যমে শুষ্ক উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে এ পর্যন্ত ৮৮ বিলিয়ন ঘনমিটার পানি সরবরাহ করা হয়েছে। এর ফলে এই অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অভাবনীয় পরিবর্তন এনেছে।প্রকল্পটির পানি ব্যবস্থাপনা ও মান নিয়ন্ত্রণে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে সাতটি প্রদেশ ও পৌরসভার প্রায় ১৯ কোটি ৫০ লাখ মানুষ […]

চীনে প্রথমবারের মতো পরিচয়পত্র পেতে চলেছে মানবাকৃতি রোবট

সাকিব সিকান্দার: চীনের হুপেই প্রদেশের কিছু মানবাকৃতি রোবট প্রথমবারের মতো শিগগিরই তাদের নিজস্ব পরিচয়পত্র নম্বর পেতে চলেছে। এর মাধ্যমে রোবটগুলোর পুরো জীবনচক্রভিত্তিক কার্যক্রম নথিভুক্ত করা সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে, দ্রুত বিকাশমান রোবট শিল্পে পূর্ণাঙ্গভাবে নজরদারি ও স্পষ্ট জবাবদিহি নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।এই নম্বরে থাকবে ২৯টি অঙ্ক ও ইংরেজি অক্ষর। এর মাধ্যমে একটি রোবটের ব্র্যান্ডের […]

হরগোসের স্মার্ট গ্রিনহাউসে টসটসে টমেটো

চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হরগোস শহরের একটি স্মার্ট গ্রিনহাউসে আধুনিক প্রযুক্তির সহায়তায় চাষ হচ্ছে টমেটো।গ্রিনহাউসের বাইরের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস হলেও ভেতরে মাত্র ২৬ ডিগ্রি, আর এটিই টমেটো পাকার আদর্শ পরিবেশ।তাপমাত্রা নিয়ন্ত্রণের মূল রহস্য লুকিয়ে আছে বিশেষ তাপমাত্রা নিয়ন্ত্রণ কক্ষে। সেখানে ১৭০টি পাইপ, ফ্যান এবং ভেজা পর্দা একসঙ্গে কাজ করে গ্রিনহাউসের ভেতরের আবহাওয়া নিয়ন্ত্রণ […]