Browsing monthly archive

August 2026

চীনের কম্পিউটিং শক্তি নেটওয়ার্কে ৪ ট্রিলিয়ন ইউয়ান নতুন বিনিয়োগ হবে

পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কালে (২০২৬-২০৩০) চীনের কম্পিউটিং শক্তি নেটওয়ার্কে চার ট্রিলিয়ন ইউয়ান বা প্রায় ৫৮৯ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের নতুন প্রত্যক্ষ বিনিয়োগ আসবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনাকারীর একজন কর্মকর্তা।‘পূর্বে তথ্য, পশ্চিমে কম্পিউটিং’ উদ্যোগের আওতায় এই বিনিয়োগের মূল লক্ষ্য হলো দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলজুড়ে আটটি জাতীয় কম্পিউটিং শক্তি কেন্দ্রকে ঘিরে মিলিসেকেন্ড-স্তরের কম্পিউটিং সেবা […]

বোহাই সাগরে চীনের বিশাল গ্যাসক্ষেত্রের প্রথম ধাপ চালু

চীনের বোহাই সাগরে দেশটির বড় গ্যাসক্ষেত্র পোচং ১৯-৬-এর প্রথম ধাপ পুরোপুরি চালু হয়েছে। চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশন জানিয়েছে, এই প্রকল্প থেকে প্রতিদিন ৫ হাজার ২০০ টনের বেশি তেল ও গ্যাস উৎপাদন হচ্ছে।চীনের জ্বালানি সরবরাহ বাড়াতে এই গ্যাসক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে এটি বোহাই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও সহায়তা করবে।বোহাই সাগরের […]

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

পরিবেশ রক্ষা ও ক্ষতিগ্রস্ত প্রকৃতি পুনরুদ্ধারে আরও বড় উদ্যোগ নিয়েছে চীন। এ বছর দেশটির বিভিন্ন এলাকায় প্রযুক্তি ব্যবহার করে বন, মরুভূমি ও বৃষ্টিবনের পরিবেশ ফিরিয়ে আনার কাজ চলছে। আগামী কয়েক মাসে নতুন করে আরও বেশ কিছু পরিবেশ পুনরুদ্ধার প্রকল্প শুরু করার পরিকল্পনা রয়েছে।উত্তর চীনের হ্যপেই প্রদেশের চাংচিয়াখৌ এলাকায় গাছ লাগানোর কাজে নতুন প্রযুক্তি ব্যবহার করছেন […]

চীনের পাহাড়, মহাসড়ক ও সংস্কৃতির গল্প নিয়ে পর্দায় আসছে ‘ব্লসম রোড’

উত্তর-পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা তুলে ধরতে নতুন একটি ভ্রমণভিত্তিক টিভি অনুষ্ঠান চালু করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)।শনিবার সিনচিয়াং অঞ্চলের ক্বাপকাল শিবে স্বায়ত্তশাসিত কাউন্টিতে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। সিনচিয়াংয়ের সাংস্কৃতিক ও পর্যটন শিল্পের উন্নয়ন আরও বাড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য।অনুষ্ঠানটির নাম ‘ব্লসম রোড: আ জার্নি অব দ্য মোস্ট বিউটিফুল […]

মৌলিক গবেষণায় দীর্ঘমেয়াদি সহায়তা জোরদার করছে চীন

চীন চলতি বছর মৌলিক গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি তরুণ বিজ্ঞানীদের জন্য সহায়তা ও সুরক্ষাব্যবস্থা আরও জোরদার করেছে। মৌলিক গবেষণার জন্য কেন্দ্রীয় সরকার রেকর্ড ১১৬ দশমিক ৯৪ বিলিয়ন ইউয়ান, অর্থাৎ প্রায় ১৭ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। গত বছরের তুলনায় এই বরাদ্দ ১৬ দশমিক ৩ শতাংশ বেশি।একই সঙ্গে বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনে বেসরকারি পুঁজির […]

ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় দ্রুত বদলে যাচ্ছে চীনের সেবাখাত

ডিজিটাল প্রযুক্তির বিপ্লবে চীনের সেবা গ্রহণের ধরন দিন দিন আরও স্মার্ট ও গতিশীল হয়ে উঠছে। ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কল্যাণে গ্রাহকদের কেনাকাটা ও ভ্রমণ অভিজ্ঞতা এখন আগের চেয়ে অনেক সহজ হয়েছে।দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে চীনে খুচরা সেবার বিক্রি গত বছরের তুলনায় ৫ দশমিক […]

উদ্ভাবন ও প্রযুক্তির নতুন কেন্দ্র শেনচেন

উদীয়মান শিল্প ও উন্নত প্রযুক্তির বৈশ্বিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে চীনের শেনচেন শহর। আগামী নভেম্বরে শহরটিতে ৩৩তম এপেকের অর্থনৈতিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে চীন ২০০১ সালে শাংহাই এবং ২০১৪ সালে বেইজিংয়ে এই সম্মেলন আয়োজন করেছিল।হংকংয়ের সীমান্তবর্তী কুয়াংতোং প্রদেশের শেনচেন গত চার দশকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে প্রযুক্তি ও উন্নত উৎপাদনের অন্যতম […]

ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান

মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী হয়েছে চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ান। সোমবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার ২০ পিপস শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে ৬.৭৮৮৪ ইউয়ানে।চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।এই কেন্দ্রীয় হার নির্ধারণ […]

প্রযুক্তি ও শিল্পকলার মেলবন্ধনে চীনের এআই গালা, উন্মোচন ভবিষ্যৎ সৃজনশীলতার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরে চীনে অনুষ্ঠিত হলো ২০২৬ চায়না এআই গালা। রোববার রাতে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সিসিটিভি-১ চ্যানেল, অনলাইন প্ল্যাটফর্মসহ বিভিন্ন গণমাধ্যমে একযোগে সম্প্রচার করা হয় জমকালো এই আয়োজন।প্রযুক্তি ও শিল্পকলার অনন্য সমন্বয়ে সাজানো এবারের এআই গালায় উঠে আসে ভবিষ্যতের সৃজনশীলতার নানা দিক।গালার অন্যতম আকর্ষণ ছিল মানুষ ও মেশিনের […]

বেইজিংয়ে বসছে বিশ্ব সেবা-বাণিজ্যের বড় আসর, শুরু হলো মিডিয়া নিবন্ধন

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে ২০২৬ চায়না ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ট্রেড ইন সার্ভিসেস (সিফটিস)। বিশ্বের সেবা খাতের অন্যতম গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহের জন্য মিডিয়া নিবন্ধন শুরু হয়েছে সোমবার থেকে, চলবে ২৬ আগস্ট পর্যন্ত।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ-বিদেশের সাংবাদিকরা অনলাইনে সিফটিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘জয়েন দ্যা ফেয়ার’ অপশনে ক্লিক […]

চীনে গ্রীষ্মকালীন সিনেমার ব্যবসায় চাঙা

চীনে চলতি বছরের গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুমে সিনেমার টিকিট বিক্রি তাক লাগানোর মতো। এবার বিক্রি ছাড়িয়েছে ৮৫০ কোটি ইউয়ান। পহেলা জুন থেকে আগস্টের ৩১ তারিখ পর্যন্ত অগ্রিম বিক্রয়সহ এ আয় হয়েছে।গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুমের এ সময়ে টানা ৩০ দিন দৈনিক বক্স অফিস আয় ১০ কোটি ইউয়ানের ওপরে ছিল। এখন পর্যন্ত সিনেমা দেখেছেন ২৩ কোটি ৩০ লাখের বেশি […]

অভ্যন্তরীণ ভোগ বা চাহিদা বাড়াতে চীনের উদ্ভাবনমুখী পদক্ষেপ

মাহমুদ হাশিমহেলিকপ্টারটি যখন মাটি ছেড়ে উপরে ওঠে, তখন এর যাত্রীরা ‘জেড ড্রাগন স্নো মাউন্টেন’-এর এমন এক দৃশ্য উপভোগ করার সুযোগ পান, যা তাঁরা আগে কখনও কল্পনাও করেননি।ইউনান প্রদেশের লিচিয়াং-এ অবস্থিত এই হেলিকপ্টার পরিষেবাটি শহর এবং এর আশেপাশের প্রাকৃতিক দৃশ্য আকাশ থেকে দেখার (ফ্লাইটসিয়িং) সুযোগ করে দেয়। এর মধ্যে ‘জেড ড্রাগন স্নো মাউন্টেন’ পর্যটকদের প্রধান আকর্ষণ […]

চীনের বক্স অফিসের আয় ২৪ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে

আজ (রোববার) পর্যন্ত চীনে, ২০২৬ সালের গ্রীষ্মকালীন বক্স অফিসের আয় ৮.৩ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়। আর চলতি বছর এখন পর্যন্ত মোট বক্স অফিস আয় ছাড়িয়েছে ২৪ বিলিয়ন ইউয়ান। চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসন এ তথ্য জানিয়েছে।প্রাপ্ত তথ্যানুসারে, বক্স অফিসের প্রতি ১ ইউয়ান আয় সংশ্লিষ্ট শিল্পের ১৫.৭৭ ইউয়ান উত্পাদনকে চালিত করতে পারে। অনুমান করা হচ্ছে যে, এই […]

আর্কটিকে চীনের ‘সুয়েলং ২’-এর নতুন মিশন শুরু

আর্কটিক মহাসাগরে, চীনের বরফভাঙা জাহাজ ‘সুয়েলং ২’-এর ১৬তম মিশন, আজ (রোববার) শুরু হয়েছে।মিশন চলাকালে জাহাজটি বরফের কোর নমুনা সংগ্রহ এবং সমুদ্রের বরফ দূর থেকে পর্যবেক্ষণের মতো ২০টিরও বেশি কার্যক্রম পরিচালনা করবে।এটি আর্কটিক সমুদ্রের বরফের দ্রুত পরিবর্তন, তার কার্যপ্রণালী এবং বাস্তুতন্ত্রের বিবর্তন অধ্যয়নের জন্য বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সরবরাহ করবে।সূত্র: সিএমজি

‘জাপানের উচিত জনগণের কথা শোনা এবং পারমাণবিক ইস্যুতে আগুন নিয়ে খেলা বন্ধ করা’

জাপানি কর্তৃপক্ষের উচিত জনগণের কথা শোনা এবং পারমাণবিক ইস্যুতে আগুন নিয়ে খেলা বন্ধ করা। গত ৭ আগস্ট, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন।মুখপাত্র বলেন, প্রায় ৮০ শতাংশ জাপানি ‘তিন দফা পারমাণবিক-অস্ত্রবিহীন নীতি’ মেনে চলার পক্ষে এবং অন্য কোনো দেশের সাথে জাপানের ‘পারমাণবিক অংশীদারিত্বের’ বিরোধিতা করে। এটা জাপানের […]