চীনের কম্পিউটিং শক্তি নেটওয়ার্কে ৪ ট্রিলিয়ন ইউয়ান নতুন বিনিয়োগ হবে
পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কালে (২০২৬-২০৩০) চীনের কম্পিউটিং শক্তি নেটওয়ার্কে চার ট্রিলিয়ন ইউয়ান বা প্রায় ৫৮৯ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের নতুন প্রত্যক্ষ বিনিয়োগ আসবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনাকারীর একজন কর্মকর্তা।
‘পূর্বে তথ্য, পশ্চিমে কম্পিউটিং’ উদ্যোগের আওতায় এই বিনিয়োগের মূল লক্ষ্য হলো দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলজুড়ে আটটি জাতীয় কম্পিউটিং শক্তি কেন্দ্রকে ঘিরে মিলিসেকেন্ড-স্তরের কম্পিউটিং সেবা নেটওয়ার্ক গড়ে তোলা।
সম্প্রতি চীনে একটি নতুন জাতীয় সমন্বিত কম্পিউটিং নেটওয়ার্ক পর্যবেক্ষণ ও সময়সূচি নির্ধারণ প্ল্যাটফর্ম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশের ৬০ শতাংশেরও বেশি কম্পিউটিং শক্তিকে এই ব্যবস্থার সঙ্গে সমন্বিত করা হয়েছে।
নতুন এই ব্যবস্থা কম্পিউটিং সেবা পাওয়ার সুযোগ ও চাহিদার সঙ্গে কম্পিউটিং শক্তির সমন্বয় সক্ষমতা বাড়াবে। পাশাপাশি ক...













