Browsing monthly archive

August 2026

বাংলাদেশ-চীনের শিক্ষা সহযোগিতা বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চীনের খ্যাতনামা ফুতান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ছেন চিমিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের শিক্ষা উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের বিভিন্ন বিষয় […]

চীনের নৌঘাঁটি পরিদর্শনে হংকং ও ম্যাকাওয়ের দুই শতাধিক তরুণ

চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতোং প্রদেশের চানচিয়াংয়ে চীনের গ্ণমুক্তি ফৌজ (পিএলএ) নৌবাহিনীর ঘাঁটি ও যুদ্ধজাহাজ পরিদর্শন করেছে হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের দুই শতাধিক তরুণ শিক্ষার্থী।সোমবার শুরু হওয়া এ কর্মসূচির লক্ষ্য হলো তরুণদের জন্য সামরিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা এবং চীনের নৌবাহিনী সম্পর্কে তাদের ধারণা বাড়ানো।কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা নৌযানে উঠে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি […]

ঐতিহ্যের ডালা হাতে ইউরোপের ভ্রমণপিপাসুদের বরণ করছে চীন

ফয়সল আবদুল্লাহচীনের প্রতি বিদেশি পর্যটকদের আগ্রহ দিন দিন বাড়ছে। সহজ ভিসা নীতি, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণপিপাসুদের টেনে আনছে নতুন নতুন গন্তব্যে। শুধু আধুনিক নগরজীবন নয়, গ্রামীণ সংস্কৃতি, ঐতিহাসিক স্থাপনা, প্রাচীন স্থাপত্য, স্থানীয় খাবার ও ঐতিহ্যবাহী শিল্পকলার অভিজ্ঞতাও এখন তাদের ভ্রমণের অন্যতম আকর্ষণ।চীনের সঙ্গে বিশ্বের মানুষের যোগাযোগ এখন […]

নগরের পরিবহন ব্যবস্থাপনায় বিপ্লব আনবে কৃত্রিম বুদ্ধিমত্তা:ড. লি চিয়ান

হোসনে মোবারক সৌরভদ্রুত বর্ধনশীল মেগাসিটিগুলোর নগর পরিবহন সমস্যা সমাধান ও স্মার্ট চলাচলের ব্যবস্থা গড়ে তুলতে বৃহৎ ভাষা মডেল (এলএলএম) ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুগান্তকারী ভূমিকা রাখছে।চীনের বিখ্যাত থোংচি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ট্রান্সপোর্টেশনের সহযোগী অধ্যাপক ড. লি চিয়ান বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ সেমিনারে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও গবেষণা উপস্থাপন করেন।গেল ৩ আগস্ট নর্থ […]

চীন থেকে ১০৩টি নতুন আন্তর্জাতিক এয়ার কার্গো রুট চালু

চীনা পণ্যের চাহিদা বিশ্বজুড়ে বাড়ছে। এর সঙ্গে তাল মিলিয়ে দেশটি আন্তর্জাতিক আকাশপথে পণ্য পরিবহনের ব্যবস্থা আরও বাড়াচ্ছে। ২০২৬ সালের প্রথম সাত মাসে চীন থেকে ১০৩টি নতুন আন্তর্জাতিক এয়ার কার্গো রুট চালু হয়েছে।চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পারচেজিং জানিয়েছে, শুধু জুলাই মাসেই নতুন ১১টি কার্গো রুট চালু করা হয়েছে। এসব নতুন রুটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের […]

চীনের অর্থনীতিতে নতুন গতি আনছে উদ্ভাবন

ফয়সল আবদুল্লাহকৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ প্রযুক্তি, কোয়ান্টাম গবেষণা থেকে শুরু করে ঐতিহ্যবাহী শিল্পের আধুনিকায়ন—সব ক্ষেত্রেই চীন এগিয়ে চলেছে নতুন উদ্যমে। সরকারি বিনিয়োগ, গবেষণা ও শিল্পের সমন্বয়ে গড়ে উঠছে উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির নতুন ভিত্তি।এর স্পষ্ট চিত্র দেখা যাচ্ছে দক্ষিণ চীনের শেনচেন বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে। গ্রীষ্মকাল কার্গো পরিবহনের মন্দার সময় হলেও, এ বছর একের পর এক উড়াল দিচ্ছে এআইভিত্তিক […]

রেলপথের নিরাপত্তার নীরব প্রহরী লি ওয়েইচিয়া

আফরিন মিমভোর থেকে রাত ব্যস্ত সময় কাটে লি ওয়েইচিয়ার। হাতে যন্ত্রপাতি, চোখে সতর্ক দৃষ্টি। ট্রেনের প্রতিটি বৈদ্যুতিক সার্কিট ও যন্ত্রাংশ খুঁটিয়ে পরীক্ষা করাই তার প্রতিদিনের কাজ। ছোট কোন ত্রুটিও যেন যাত্রীর নিরাপত্তায় হুমকি হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যে কাজ করে চলেছেন চীনের উত্তরাঞ্চলীয় থিয়েনচিনের এই নারী মেকানিক।১৯৯৮ সালে জন্ম নেওয়া লি ওয়েইচিয়া কাজ করেন থিয়েনচিনের […]

চীনে বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি, একাধিক অঞ্চলে দুর্যোগের আশঙ্কা

চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রঝড় ও ঝোড়ো বাতাসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি)। মঙ্গলবার সংস্থাটি বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা এবং তীব্র বজ্রঝড়সহ প্রতিকূল আবহাওয়ার জন্য নীল সতর্কতা বহাল রেখেছে।আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশটির বেশ কয়েকটি প্রদেশ ও অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে […]

লং মার্চের বিদায়ের গল্প, নাটকের মঞ্চে জীবন্ত

আফরিন মিমচীনের চিয়াংসি প্রদেশের ইউতু কাউন্টির একটি ফেরিঘাটে আজকাল দেখা যায় এক অন্যরকম দৃশ্য। নদীর পাড়ে জড়ো হন দর্শকরা, আর শিল্পীরা অভিনয়ের মাধ্যমে ফিরিয়ে নিয়ে যান প্রায় ৯০ বছর আগের এক ঐতিহাসিক সময়ে।‘ফেয়ারওয়েল’ বা ‘বিদায়’ নামের এই ছোট্ট বহিরাঙ্গন নাটকে তুলে ধরা হয় ১৯৩৪ সালের একটি আবেগঘন মুহূর্ত। তখন ইউতু কাউন্টির মানুষ লং মার্চে যাত্রা […]

বিদেশি পর্যটকদের কর ফেরত দাবিতে চীনে শীর্ষে শাংহাই

বিদেশি পর্যটকদের জন্য প্রস্থানকালীন কর ফেরত কার্যক্রমে চীনের শীর্ষস্থান দখল করেছে শাংহাই। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে শহরটিতে ২ লাখ ৫৩ হাজার কর ফেরত লেনদেন সম্পন্ন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০০ শতাংশ বেশি।চীনের জাতীয় পর্যায়ে কর ফেরতযোগ্য পণ্যের বিক্রয়েও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখেছে শাংহাই। বছরের প্রথম ছয় মাসে এ ধরনের […]

চীনের আধুনিকায়নের চাবিকাঠি কেন বিজ্ঞান ও প্রযুক্তিতে নিহীত?

চীনা শৈলীর আধুনিকায়নের মূল চালিকাশক্তি হলো বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিকায়ন। ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’র সময়কাল চীনের বিজ্ঞান ও প্রযুক্তি সমৃদ্ধকরণের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। চলতি বছর থেকে এই পরিকল্পনার সূচনা। এ উপলক্ষে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনকে কেন্দ্র করে ধারাবাহিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণ করেছেন, যাতে […]

চীনা সৌরপণ্য বদলে দিচ্ছে আফগানিস্তানের জনজীবন ও কৃষির চিত্র

আফরিন মিমকাবুলের একটি ব্যস্ত সৌরপণ্যের বাজার। সারি সারি সাজানো সোলার প্যানেল, ব্যাটারি ও ইনভার্টারের দোকান। এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে ক্রেতারা দাম যাচাই করছেন, কেউ জানতে চাইছেন বাড়ির জন্য কোন সিস্টেম ভালো হবে, আবার কেউ খুঁজছেন কৃষিজমিতে সেচের উপযোগী সৌর সমাধান। বিদ্যুতের ঘাটতিতে দীর্ঘদিন ভোগা আফগানিস্তানে এখন এমন দৃশ্যই যেন নতুন বাস্তবতা।আফগানিস্তানে সৌরবিদ্যুতের প্রতি […]

হুয়াংইয়ান দ্বীপ নিয়ে ফিলিপাইনের সম্প্রসারণবাদী পদক্ষেপ ব্যর্থ হবে: চীন

দক্ষিণ চীন সাগরের হুয়াংইয়ান দ্বীপকে ঘিরে ফিলিপাইনের সাম্প্রতিক পদক্ষেপকে অবৈধ, বাতিল ও অকার্যকর বলে প্রত্যাখ্যান করেছে চীন। দেশটির দাবি, হুয়াংইয়ান দ্বীপের তথাকথিত ‘আঞ্চলিক সমুদ্রের ভিত্তিরেখা’ নির্ধারণ করে ফিলিপাইন চীনের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এ ধরনের সম্প্রসারণবাদী পদক্ষেপ শেষ পর্যন্ত ব্যর্থ হবে।চীনের মতে, ফিলিপাইনের এই পদক্ষেপ দক্ষিণ চীন সাগরে তাদের সম্প্রসারণবাদী এজেন্ডার অংশ […]

চীনের থাইপিংলিং পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট চালু

চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতোং প্রদেশের হুইচৌ শহরে অবস্থিত চায়না জেনারেল নিউক্লিয়ার পাওয়ার গ্রুপের (সিজিএন) থাইপিংলিং পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। সোমবার ইউনিটটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ায় নির্মিত দেশের প্রথম ‘হুয়ালং ওয়ান’ প্রযুক্তিনির্ভর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ধাপের নির্মাণকাজ সম্পন্ন হলো।নতুন ইউনিটে চীনের নিজস্ব উদ্ভাবিত তৃতীয় প্রজন্মের ‘হুয়ালং […]

আইসি লেআউট-ডিজাইনের সুরক্ষায় সংশোধিত প্রবিধান জারি করল চীন

ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) লেআউট-ডিজাইনের সুরক্ষা জোরদারে সংশোধিত প্রবিধান জারি করেছে চীন। দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং এ-সংক্রান্ত স্টেট কাউন্সিলের ডিক্রিতে স্বাক্ষর করেছেন।নতুন প্রবিধান আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। এর লক্ষ্য আইসি লেআউট-ডিজাইনের সুরক্ষা ও প্রয়োগ আরও শক্তিশালী করা, নিবন্ধন ও ব্যবস্থাপনা ব্যবস্থা উন্নত করা এবং সংশ্লিষ্ট আইন ও আন্তর্জাতিক চুক্তির সঙ্গে বিধানগুলোকে সামঞ্জস্যপূর্ণ করা।চীনের বিচার […]