Browsing monthly archive

September 2026

জলবায়ু ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-চীন সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন: ঢাবি ভিসি

ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নে বাংলাদেশ ও চীনের মধ্যে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।সোমবার ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন শাসন অভিজ্ঞতা বিনিময়: দ্বিতীয় রাউন্ড টেবিল’-এ দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।ঢাবি উপাচার্য বলেন, ‘জলবায়ু পরিবর্তন […]

ঢাকায় চীন-বাংলাদেশ শাসনব্যবস্থা বিষয়ক দ্বিতীয় গোলটেবিল বৈঠক শুরু

ঢাকা, সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা: বাংলাদেশ ও চীনের মধ্যে শাসনব্যবস্থার অভিজ্ঞতা বিনিময় এবং উন্নয়ন সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে চীন-বাংলাদেশ শাসনব্যবস্থার অভিজ্ঞতা বিনিময় বিষয়ক দ্বিতীয় গোলটেবিল বৈঠক।সোমবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ক্রিস্টাল বলরুমে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই বৈঠক চলবে বিকেল ৫টা পর্যন্ত।উদ্বোধনী সেশনে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. এ এন […]

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা: মার্কিন ব্যবসায়ী মহলে প্রত্যাশার আলো

ওয়াশিংটনে, চীন-যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ আর্থ-বাণিজ্যিক আলোচনা শুরু হয়েছে গতকাল শনিবার; চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও দেশের উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং, এ আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার জানায়, দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্যের ভিত্তিতে, অভিন্ন কল্যাণের আর্থ-বাণিজ্যিক ইস্যুগুলো নিয়ে দু’পক্ষ আলোচনা করবে।এই আলোচনা দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের আরও অগ্রগতির বিষয়ে […]

চীনের সি’আনে ত্রয়োদশ রেশমপথ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শুরু

সেপ্টেম্বর ২০: গতকাল (শনিবার) চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং চীনের শাআনসি ও ফুচিয়ান প্রদেশের সরকারের যৌথ উদ্যোগে, ত্রয়োদশ রেশমপথ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শুরু হয়েছে, চীনের সি’আন শহরে।সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং তাঁর ভিডিও-ভাষণে বলেছেন, বিগত ১৩ বছরে রেশমপথ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব, চীন ও অন্যান্য দেশের চলচ্চিত্র-নির্মাতাদের জন্য একটি বিশাল শিল্প-উত্সবে পরিণত হয়েছে।তিনি বলেন, চলতি বছর […]

চীনের হ্যফেই শহরে ‘বিশ্ব উত্পাদন সম্মেলন, ২০২৬’ উদ্বোধন

আজ (রোববার), চীনের আনহুই প্রদেশের হ্যফেই শহরে উদ্বোধন হয়েছে, ‘বিশ্ব উত্পাদন সম্মেলন (ডাব্লিউএমসি), ২০২৬’। চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ওয়াং তোংইউয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন।ভাষণে তিনি বলেন, উত্পাদন-শিল্প বস্তনিষ্ঠ অর্থনীতির ভিত্তি, একটি জাতির ভিত্তি, এবং শক্তিশালী জাতির মূল কাঠামো। ২০১৯ সালের সম্মেলেনের সাফল্য কামনা করে পাঠানো প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শুভেচ্ছাবার্তার চেতনায় উদ্বুদ্ধ […]

একসাথে ৯টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে চীন

আজ (রোববার) দুপুর ১২টা ৩ মিনিটে, তোংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পরীক্ষাকেন্দ্র থেকে লংমার্চ-১৮ পরিবাহক রকেটের সাহায্যে, নয়টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে চীন।উপগ্রহগুলোর মধ্যে রয়েছে: ছিনলিং স্যাটেলাইট ০১ ও ০২, পুচিয়াং-৪ স্যাটেলাইট, পেংছেং ফার্স্ট স্যাটেলাইট, তিথিং ০১ গ্রুপ এ/বি/সি স্যাটেলাইট, সুপারকম্পিউটিং-১ স্যাটেলাইট, এবং ইউনশিয়াও পাথফাইন্ডার স্যাটেলাইট।উত্ক্ষেপণের নির্দিষ্টি সময় পর, উপগ্রহগুলো সফলভাবে মহাকাশের পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।সূত্র: […]

চীনের ব্লু ইকোনমি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার উৎস: ড. কে এম আজম চৌধুরী

বাংলাদেশের সমুদ্র অর্থনীতি এখনো বিকাশের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ ক্ষেত্রে চীনের ব্লু ইকোনমির বিকাশ ও অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্সের পরিচালক ড. কে এম আজম চৌধুরী।রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘চীনের সমুদ্র অর্থনীতি: রূপান্তর, চ্যালেঞ্জ এবং ভবিষ্যত সম্ভাবনা’ […]

চীনে ইলিশ-চিংড়ি রপ্তানির বড় সুযোগ রয়েছে বাংলাদেশের: ঢাবির সেমিনারে অধ্যাপক ইয়াং ওয়েই

সমুদ্র অর্থনীতির (ব্লু-ইকোনমি) মাধ্যমে অর্জিত অভাবনীয় সাফল্য কেবল নিজেদের সীমানায় সীমাবদ্ধ না রেখে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর মাঝে ছড়িয়ে দিচ্ছে চীন। এর অংশ হিসেবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় বাংলাদেশের সঙ্গে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, আধুনিক অ্যাকুয়াকালচার এবং সামুদ্রিক গবেষণা ডেটা শেয়ারিংয়ে বিপুল সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে।সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডিজাস্টার সায়েন্স অ্যান্ড […]

ঢাবিতে ‘চীনের সমুদ্র অর্থনীতি’ শীর্ষক সেমিনার, অপার সম্ভাবনার দ্বার

স্থলভাগের সীমিত সম্পদ অতিক্রম করে টেকসই সমুদ্র অর্থনীতির (ব্লু ইকোনমি) মাধ্যমে বৈশ্বিক প্রবৃদ্ধিতে নেতৃত্ব দিচ্ছে চীন। বর্তমানে দেশটির মোট সামুদ্রিক উৎপাদন বা গ্রস ওশান প্রোডাক্ট ১১.০২ ট্রিলিয়ন ইউয়ানে উন্নীত হয়েছে, যা চীনের জাতীয় জিডিপির প্রায় ৭.৯ শতাংশ।সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। ‘চীনের সমুদ্র […]

এশিয়ান গেমস: নারী পেন্টাথলন দলের হাত ধরে চীনের ঘরে প্রথম স্বর্ণ পদক

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে প্রথম স্বর্ণ পদক এলো চীনের ঘরে। রোববার নারীদের আধুনিক পেন্টাথলন দলীয় ইভেন্টে জয় ছিনিয়ে নেয় চীনা নারী দল।এদিকে, চীনের ছয় সদস্যের উশু থাওলু দল রোববার ২০তম এশিয়ান গেমসে তাদের অভিযান শুরু করেছে। প্রতিযোগিতার প্রথম পূর্ণ দিনে দলের পাঁচজন ক্রীড়াবিদ এশিয়ান গেমসে অভিষেক করেছেন।এর আগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার পর্দা ওঠে […]

চীনা প্রতিষ্ঠানের খনন করা তিতাসের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের খনন করা এ কূপ থেকে প্রতিদিন প্রায় সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই সরবরাহ দেশের চলমান গ্যাস সংকট কমাতে ভূমিকা রাখবে।শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর […]

জাতিসংঘের অনুমোদন ছাড়া একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা চীনের

জাতিসংঘের অনুমোদন ছাড়া আরোপ করা একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন। একইসঙ্গে নিজেদের উন্নয়নমূলক স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে দেশটি। শনিবার রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল পাসের প্রতিক্রিয়ায় এ কথা জানান চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র।হোয়াইট হাউসের এক বিবৃতি অনুযায়ী, শুক্রবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত বিলে স্বাক্ষর করে আইনে পরিণত করেছেন মার্কিন […]

এশিয়ান গেমসের উদ্বোধন, চীনের ৮১৫ অ্যাথলেটের অংশগ্রহণ

জাপানের নাগোয়া থেকে শুরু হয়েছে ২০তম এশিয়ান গেমস। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার পর্দা ওঠে এবারের এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরের। জাপানের সম্রাট নারুহিতো আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন ঘোষণা করেন।নাগোয়ার পালোমা মিজু স্টেডিয়ামে আয়োজিত দুই ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হয় জাপানের ঐতিহ্য ও সংস্কৃতি। অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি কার্স্টি কভেন্ট্রির পাশে সম্রাট নারুহিতো […]

টেম্পল অব আর্থে শুরু হয়েছে ২০২৬ বেইজিং বইমেলা

চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক তিথান পার্কে ১১ দিনব্যাপী বেইজিং বইমেলা ২০২৬ শুরু হয়েছে।বৃহস্পতিবার শুরু হওয়া এবারের বইমেলার প্রতিপাদ্য ‘টেম্পল অব আর্থ অ্যান্ড মি’। আসরটি চলবে আসন্ন মধ্য-শরৎ উৎসবের ছুটিজুড়ে।তিথান পার্কে এবারের বইমেলার প্রদর্শনী এলাকা ২০ হাজার বর্গমিটারেরও বেশি জায়গাজুড়ে বিস্তৃত। পাশাপাশি রয়েছে ৯টি বিশেষ থিম-ভিত্তিক জোন।বইমেলায় দর্শনার্থীরা দুর্লভ ও পুরোনো বই দেখার পাশাপাশি পছন্দের বই […]

নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

উত্তর চীনের শানসি প্রদেশের থাইইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শনিবার একসঙ্গে কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন।বেইজিং সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেটের মাধ্যমে পিয়েস্যাট-২ ১৩-১৬ স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর স্যাটেলাইটগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।উৎক্ষেপণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এ মিশনের মধ্য দিয়ে লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৬৬৮তম উড্ডয়ন মিশন […]