জলবায়ু ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-চীন সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন: ঢাবি ভিসি
ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নে বাংলাদেশ ও চীনের মধ্যে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সোমবার ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন শাসন অভিজ্ঞতা বিনিময়: দ্বিতীয় রাউন্ড টেবিল’-এ দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাবি উপাচার্য বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতার সঙ্গে চীনের প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার সমন্বয় বাস্তব-ভিত্তিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে জলবায়ু ঝুঁকি পূর্বাভাস, আগাম সতর্কীকরণব্যবস্থা, অবকাঠামো পরিকল্পনা এবং জরুরি ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।‘
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় বৈজ্ঞানিক জ্ঞান, প্রযুক্তি এবং কার্যকর আগাম সতর্কীক...













