Browsing monthly archive

September 2026

যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় গেল চীনের দুই জায়ান্ট পান্ডা

যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় পাঠানো হয়েছে চীনের দুই জায়ান্ট পান্ডাকে— ফিং ফিং ও ফু শুয়াং। রোববার দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয় এ দুই পান্ডা। এর মধ্য দিয়ে দু’দেশের মধ্যে নতুন করে ১০ বছরের জায়ান্ট পান্ডা সংরক্ষণ সহযোগিতা শুরু হচ্ছে।২০২০ সালের ১৭ মার্চ জন্ম নেওয়া পুরুষ পান্ডা ফিং ফিংয়ের চোখের চারপাশের বড় […]

চীন-কিরিবাতি সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান হান চেংয়ের

চীন ও কিরিবাতির দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে পার্শ্ববৈঠকে কিরিবাতির প্রেসিডেন্ট তানেতি মামাউয়ের সঙ্গে বৈঠকের সময় তিনি এ আহ্বান জানান।বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পক্ষ থেকে কিরিবাতির প্রেসিডেন্টকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে হান চেং বলেন, […]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট, শিক্ষা-সংস্কৃতিতে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন অধ্যায়: চবি উপাচার্য

বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, ভাষা, সংস্কৃতি ও গবেষণা সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।শনিবার চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, কনফুসিয়াস ইনস্টিটিউট শুধু চীনা ভাষা শেখার একটি কেন্দ্র নয়; এটি দুই দেশের মানুষ, […]

জাতিসংঘের প্রতি চীনের সমর্থন থাকবে: খলিলুরের সঙ্গে বৈঠকে হান চেং

জাতিসংঘের প্রতি চীনের সমর্থন সবসময়ই দৃঢ় ও অবিচল থাকবে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান চেং। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন জানান হান চেং।তিনি বলেন, ‘জাতিসংঘের কর্তৃত্ব ও কেন্দ্রীয় ভূমিকা […]

চীনা ভাষা শিক্ষায় সহযোগিতা বাড়াতে চীনা বিশেষজ্ঞ পাঠানোর আহ্বান ইউজিসি সদস্যের

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে চীনা ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণে চীনা ভাষা বিশেষজ্ঞ ও স্বেচ্ছাসেবক পাঠানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।শনিবার ঢাকায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সরকার উচ্চশিক্ষায় তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় […]

পর্যটনেই খুলতে পারে বাংলাদেশের নতুন অর্থনীতির দুয়ার

মীর আব্দুর আলীমসমুদ্রের ঢেউ, পাহাড়ের সবুজ, নদীর কলতান, সুন্দরবনের গভীরতা, হাওরের বিস্তীর্ণ জলরাশি, গ্রামবাংলার মাটির গন্ধ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর মানুষের হাজার বছরের সংস্কৃতি মিলিয়ে বাংলাদেশ প্রকৃতিগতভাবেই একটি অসাধারণ পর্যটনভূমি। অথচ পর্যটনের যে বিপুল সম্ভাবনা আমাদের সামনে পড়ে আছে, তার সামান্য অংশই আমরা কাজে লাগাতে পেরেছি। বিশ্বের বহু দেশ প্রাকৃতিক সৌন্দর্যকে পরিকল্পিত পর্যটন শিল্পে রূপান্তর করে […]

সীতাকুণ্ডের প্রশাসনের দরজায় একজন নাগরিকের প্রশ্ন

মোঃ সায়েদ আল ইসলামএকটি সরকারি অফিস। একটি সরকারি চেয়ার। সামনে একজন সাধারণ নাগরিক। সঙ্গে তাঁর অসুস্থ মা। প্রয়োজন খুব বেশি কিছু নয়—একটি সরকারি অনুদানের বিষয়ে তথ্য জানা এবং প্রাপ্য সহায়তা পাওয়ার প্রক্রিয়া নিশ্চিত করা। কিন্তু সেই সরকারি অফিসে যাওয়ার পর যদি একজন নাগরিকের মনে প্রশ্ন জাগে—“সরকারি অফিসে গিয়ে আমি কি নিরাপদ ছিলাম?”—তাহলে বিষয়টি আর শুধু […]

চার হত্যার বিচার চাই, তবে আইনের শাসনও অটুট থাক 

মো. সামছুর রহমান সৈকত রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডে গোটা দেশ শোকাহত ও ক্ষুব্ধ। একটি পরিবারের চারজন মানুষকে একসঙ্গে হত্যা করার মতো ভয়াবহ ঘটনা যেকোনো বিবেকবান মানুষকে নাড়া দেবে। নিহতদের স্বজনদের কান্না, স্বজন হারানোর বেদনা এবং নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ—সবই স্বাভাবিক। আমরা চাই, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হোক, প্রকৃত অপরাধীরা শনাক্ত হোক এবং আদালতে অপরাধ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। কিন্তু একই সঙ্গে রংপুর জেলাআইনজীবী সমিতির সাময়িক সিদ্ধান্ত—অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না—আমাদের সামনে একটি মৌলিক প্রশ্নও দাঁড় করিয়েছে: আদালতে অপরাধ প্রমাণিত হওয়ারআগেই কি কোনো অভিযুক্তের আইনি প্রতিনিধিত্বের পথ বন্ধ করে দেওয়া উচিত? এই প্রশ্ন আসামিদের পক্ষ নেওয়ার প্রশ্ন নয়। এটি ন্যায়বিচার, আইনের শাসন এবং একটি সুষ্ঠু বিচারপ্রক্রিয়ার প্রশ্ন। অভিযুক্ত আর অপরাধী এক নয় কেউ গ্রেপ্তার হলেই তিনি আইনগতভাবে অপরাধী হয়ে যান না। তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারে, তদন্তে তাঁর বিরুদ্ধে বিভিন্ন তথ্য পাওয়া যেতে পারে; কিন্তু আদালতেঅভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁকে অপরাধী বলা যায় না। অভিযোগ থাকা এবং অভিযোগ প্রমাণিত হওয়া—দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। স্বাভাবিক বিচারপ্রক্রিয়ায় রাষ্ট্র অভিযোগ আনে, পুলিশ তদন্ত করে, প্রমাণ সংগ্রহ করে এবং রাষ্ট্রপক্ষ আদালতে তা উপস্থাপন করে। আসামিপক্ষ সেই প্রমাণ যাচাই ও প্রশ্ন করার সুযোগ পায়। সব পক্ষের বক্তব্য ও প্রমাণ বিবেচনা করে আদালত সিদ্ধান্ত দেয়। এই ব্যবস্থার উদ্দেশ্য অপরাধীকে রক্ষা করা নয়; বরং রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহারের মধ্যেও যেন কোনো নিরপরাধ মানুষ অন্যায়ভাবে শাস্তি না পান, তা নিশ্চিত করা। আমরা অভিযুক্তদের নির্দোষ বলছি না; আবার আদালতের রায়ের আগে তাঁদের অপরাধীও বলছি না। আমরা শুধু বলছি—চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের। ভয়াবহ অপরাধের ক্ষেত্রেও নিয়ম বদলানো যায় না চার হত্যাকাণ্ডের মতো ঘটনায় মানুষের ক্ষোভ ও দ্রুত বিচারের দাবি স্বাভাবিক। কিন্তু আইনের শাসনের সবচেয়ে বড় পরীক্ষা হয় তখনই, যখন কোনো ঘটনার প্রতি জনসাধারণের আবেগ তীব্র থাকে। সহজ ও জনপ্রিয় মামলায় আইনের নিয়ম মেনে চলা কঠিন নয়; কঠিন হলো এমন একজন ব্যক্তির ক্ষেত্রেও নিয়ম মেনে চলা, যাঁকে সমাজ ইতিমধ্যে অপরাধী হিসেবে দেখতে শুরু করেছে। আমরা যদি বলি, অপরাধটি এত ভয়াবহ যে অভিযুক্তের আইনি অধিকার নিয়ে প্রশ্ন তোলার প্রয়োজন নেই, তাহলে একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি হবে। আজ চার হত্যাকাণ্ডের ঘটনায় যে সিদ্ধান্ত নেওয়া হলো, ভবিষ্যতে অন্য কোনো মামলায়ও জনরোষের অজুহাতে একই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আইনের নিয়ম যদি অপরাধের ভয়াবহতা বা জনমতের ওপর নির্ভর করে বদলে যায়, তাহলে আইনের শাসন আরআইনের শাসন থাকে না। আসামিপক্ষে আইনজীবী মানে অপরাধের সমর্থন নয় আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে—হত্যা মামলার আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়ালে তিনি যেন হত্যাকাণ্ডকে সমর্থন করছেন। এই ধারণা ঠিক নয়। আসামিপক্ষের আইনজীবীর দায়িত্ব হলোআদালতে পরীক্ষা করে দেখা, তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ যথাযথ ও নির্ভরযোগ্য প্রমাণে প্রতিষ্ঠিত হয়েছে কি না। আইনজীবী প্রশ্ন করবেন: প্রমাণ কীভাবে সংগ্রহ করা হয়েছে; সাক্ষীদের বক্তব্য কতটা নির্ভরযোগ্য; ঘটনাস্থলের আলামত, ফরেনসিক প্রতিবেদন ও ডিজিটাল তথ্যের সঙ্গে ঘটনার মিল আছে কি না; তদন্তেকোনো ভুল বা অসঙ্গতি হয়েছে কি না; এবং কোনো স্বীকারোক্তি আইনসম্মত ও স্বেচ্ছায় দেওয়া হয়েছিল কি না। এসব প্রশ্ন করা অপরাধীকে বাঁচানোর চেষ্টা নয়; বরং সত্য উদঘাটনের জন্যই এসব প্রশ্ন প্রয়োজন। কেউ সত্যিই অপরাধী হলে, তার বিরুদ্ধে শক্তিশালী ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা সম্ভব হওয়া উচিত। আর অভিযোগ ভুল হলে, সেই ভুলও আদালতের সামনে প্রকাশ পাওয়ার সুযোগ থাকতে হবে। তদন্ত নিয়ে প্রশ্ন থাকলে প্রতিরক্ষার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ এই মামলার তদন্ত ও পুলিশের বক্তব্য নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। ঘটনার পারিপার্শ্বিকতা, ফরেনসিক তথ্য, সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের মধ্যে কোনো অমিল আছে কি না—এসব প্রশ্নের উত্তর নিরপেক্ষতদন্তের মাধ্যমে বের করতে হবে। তদন্ত নিয়ে প্রশ্ন ওঠা মানেই অভিযুক্তরা নির্দোষ—এমন নয়। একইভাবে পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে বলেই তাঁর অপরাধ প্রমাণিত হয়েছে—এটিও নয়। প্রয়োজন স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রমাণভিত্তিক তদন্ত। তদন্তের দুর্বলতা, ভুল বা অসঙ্গতি আদালতের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আসামিপক্ষের আইনজীবী। বিচার তো এক পক্ষের বক্তব্য শুনেহয় না; দুই পক্ষের বক্তব্য ও প্রমাণ যাচাই করেই বিচার সম্পন্ন হয়। ১৬৪ ধারার জবানবন্দি থাকলেও বিচার শেষ হয় না দুই অভিযুক্ত আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন—এমন খবর প্রকাশিত হয়েছে। এমন জবানবন্দি তদন্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে। তবেজবানবন্দি থাকলেই বিচার শেষ হয়ে যায় না। জবানবন্দি কী পরিস্থিতিতে দেওয়া হয়েছিল, তা স্বেচ্ছায় দেওয়া হয়েছিল কি না, আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না এবং অন্যান্য প্রমাণের সঙ্গেতার সামঞ্জস্য আছে কি না—এসবই আদালতের বিবেচনার বিষয়। অতএব, একটি জবানবন্দির পাশাপাশি মামলার সব প্রমাণের সামগ্রিক মূল্যায়ন প্রয়োজন। সেই মূল্যায়নে আসামিপক্ষের আইনজীবীর ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। আইনজীবী সমিতির সিদ্ধান্তের প্রভাব নিহত পরিবারের পাশে দাঁড়ানো, হত্যাকাণ্ডের প্রতিবাদ করা এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো—সবই প্রশংসনীয় ও প্রয়োজনীয়। কিন্তু কোনো পেশাজীবী সংগঠন যখন সম্মিলিতভাবে ঘোষণা দেয় যেঅভিযুক্তদের পক্ষে কোনো সদস্য আইনি লড়াই করবেন না, তখন বিষয়টি শুধু প্রতিবাদে সীমাবদ্ধ থাকে না। এটি আইনজীবীর পেশাগত স্বাধীনতা এবং অভিযুক্তের ন্যায্য বিচার পাওয়ার সুযোগ—দুই প্রশ্নইসামনে আনে। কোনো আইনজীবী ব্যক্তিগতভাবে মামলা গ্রহণ না করতে চাইলে সেটি তাঁর নিজস্ব সিদ্ধান্ত হতে পারে। কিন্তু এমন পরিবেশ তৈরি হওয়া উচিত নয়, যেখানে কোনো আইনজীবী পেশাগত বিবেচনায় মামলা নিতেচাইলে সামাজিক বা সংগঠনগত চাপের কারণে তাঁকে সরে যেতে হয়। কোনো অজনপ্রিয় ব্যক্তির পক্ষে দাঁড়ানো মানেই তাঁর অপরাধ সমর্থন করা নয়; বরং অনেক সময় কঠিন ও সংবেদনশীল মামলায় স্বাধীনআইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করাই আইনের শাসনের প্রকৃত পরীক্ষা। আমরা আসামির পক্ষে নই; আমরা ন্যায়বিচারের পক্ষে এই অবস্থানটি স্পষ্ট করা জরুরি। আমরা চাই প্রকৃত হত্যাকারীরা শাস্তি পাক। আমরা চাই নিহত পরিবারের স্বজনেরা ন্যায়বিচার পান। আমরা চাই পুলিশ সর্বোচ্চ দক্ষতা, সততা ও নিরপেক্ষতার সঙ্গে তদন্তকরুক। আমরা চাই রাষ্ট্রপক্ষ শক্তিশালী প্রমাণ আদালতে উপস্থাপন করুক এবং আসামিপক্ষ সেই প্রমাণ যাচাই করার সুযোগ পাক। সবশেষে আমরা চাই, আদালত জনরোষ নয়—প্রমাণ ও আইনের ভিত্তিতেসিদ্ধান্ত দিক। আইনজীবী সমাজের দায়িত্ব এখানে আরও বেশি। তাঁরা নিহত পরিবারের পাশে থাকবেন, দ্রুত বিচার চাইবেন এবং প্রকৃত অপরাধীর শাস্তি দাবি করবেন—এটাই প্রত্যাশিত। একই সঙ্গে একজন অভিযুক্তেরন্যায্য বিচার নিশ্চিত করাও আইনের শাসনের অবিচ্ছেদ্য অংশ—এ কথাও তাঁদের মনে রাখতে হবে। রংপুরের চার হত্যাকাণ্ডের সত্য অবশ্যই বেরিয়ে আসতে হবে। অভিযুক্তরা অপরাধী প্রমাণিত হলে শক্তিশালী ও নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে তাঁদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আর তাঁরা অপরাধী নাহলে, নির্দোষ প্রমাণিত হওয়ার পথও খোলা রাখতে হবে। আদালতের কাজ জনরোষকে বৈধতা দেওয়া নয়; প্রমাণ যাচাই করে সত্য নির্ধারণ করা। একজন অপরাধীকে শাস্তি দেওয়া যেমন রাষ্ট্রের দায়িত্ব, তেমনি একজন নিরপরাধ ব্যক্তিকে অন্যায়ভাবে শাস্তি না দেওয়াওরাষ্ট্রের সমান গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই চার হত্যার বিচার অবশ্যই চাই। প্রকৃত অপরাধীর শাস্তিও চাই। তবে সেই বিচার হতে হবে স্বচ্ছ তদন্ত, নির্ভরযোগ্য প্রমাণ, আদালতের স্বাধীন সিদ্ধান্ত এবং অভিযুক্তের ন্যায্য বিচার পাওয়ার অধিকারনিশ্চিত করার মধ্য দিয়ে। কারণ ন্যায়বিচার শুধু অপরাধীর শাস্তি নয়; ন্যায়বিচার হলো নিরপরাধকে শাস্তি থেকে রক্ষা করার নিশ্চয়তাও। চার হত্যার বিচার চাই—কিন্তু আদালতের রায়ের আগে কোনো মানুষের বিরুদ্ধে চূড়ান্ত রায় চাই না। – লেখক: শিক্ষার্থী, তৃতীয় বর্ষ , আইন বিভাগ , ইস্টার্ন ইউনিভার্সিটি ।

সি-ট্রাম্প বৈঠককে স্বাগত জানালেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার আলোচনাকে রাশিয়া স্বাগত জানায়।শুক্রবার সেন্ট পিটার্সবার্গে গণমাধ্যমের প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতি। তারা যেসব চুক্তিতে পৌঁছাবে এবং যেভাবে পৌঁছাবে, তা রাশিয়া-সহ সমগ্র বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করবে।পুতিন বলেন “চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক তাৎপর্যপূর্ণ কোনো চুক্তি হলে আমরা তাকে স্বাগত […]

সাইপ্রাসের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে জোর দিলেন হান চেং

সাইপ্রাসের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করে দু’দেশের জনগণের জন্য অধিক সুফল নিশ্চিত করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান চেং। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদৌলিদেসের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন।হান চেং বলেন, সামাজিক ব্যবস্থা ও সাংস্কৃতিক ঐতিহ্যে পার্থক্য থাকলেও চীন ও সাইপ্রাস সবসময় […]

যুক্তরাষ্ট্রে যাচ্ছে চীনের জোড়া জায়ান্ট পান্ডা

জায়ান্ট পান্ডা সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারে যুক্তরাষ্ট্রে জোড়া জায়ান্ট পান্ডা পাঠাচ্ছে চীন। চীনের জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশের ছেংতু রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিং থেকে পুরুষ পান্ডা ফিং ফিং ও নারী পান্ডা ফু শুয়াং যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় যাবে। সেখানে তারা ১০ বছরের একটি পান্ডা […]

মারা গেছেন চীনের জনপ্রিয় সংগীত শিল্পী লিউ হুয়ান

চলে গেলেন চীনের অন্যতম জনপ্রিয় ও প্রখ্যাত সংগীত শিল্পী লিউ হুয়ান। অসুস্থতাজনিত কারণে শুক্রবার সকালে চীনের শাংহাইয়ে ৬৩ বছর বয়সে তিনি মারা যান। শনিবার শোকবার্তায় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে বেইজিংভিত্তিক ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ইকোনমিকস। তার মৃত্যুতে চীনের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।লিউ হুয়ান ১৯৯১ থেকে তিন দশকেরও বেশি সময় এ বিশ্ববিদ্যালয়েল শিক্ষকতা […]

বিশ্বের খাদ্য নিরাপত্তায় চীনের প্রযুক্তিনির্ভর কৃষি মডেল

বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিতে। এমন পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে কীভাবে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়, তারই সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড এগ্রিফুট ইনোভেশন কনফারেন্স’। বিশ্বজুড়ে ৩০টিরও বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের অংশ নেয় অন্তত ৩০০ জন প্রতিনিধি।কৃষিখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে চীন এখন বিশ্বের […]

চীনে মধ্য-শরৎ উৎসবের ছুটিতে সিনেমার ব্যবসা ছাড়াল ১০ কোটি ইউয়ান

চীনে তিন দিনের মধ্য-শরৎ উৎসবের ছুটিতে সিনেমার টিকিট বিক্রির আয় ১০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। শুক্রবার বেইজিং সময় সন্ধ্যা ৭টা ৬ মিনিট পর্যন্ত দেশটির মোট বক্স অফিস আয় এই মাইলফলক অতিক্রম করে বলে চলচ্চিত্রের তথ্য প্ল্যাটফর্ম মাওইয়ান জানিয়েছে।শুক্রবার থেকে রোববার পর্যন্ত চলা এবারের ছুটিতে রহস্য, কমেডি, রোমান্স ও অ্যানিমেশনসহ বিভিন্ন ঘরানার ২০টির বেশি দেশি-বিদেশি নতুন সিনেমা […]

জিডিআইয়ের পঞ্চমবার্ষিকী: নতুন আহ্বান সি চিন পিংয়ের

বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বা গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উচ্চপর্যায়ের সংলাপে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বার্তায় সি চিন পিং বলেন, উন্নয়ন মানবসমাজের চিরন্তন বিষয় এবং মানবজাতির কল্যাণ বৃদ্ধির অন্যতম প্রধান চাবিকাঠি। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়।সি চিন পিং স্মরণ করেন, পাঁচ বছর আগে […]