September 2026 - Page 7 of 46 - Mati News
Thursday, November 19

Month: September 2026

যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় গেল চীনের দুই জায়ান্ট পান্ডা

যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় গেল চীনের দুই জায়ান্ট পান্ডা

China
যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় পাঠানো হয়েছে চীনের দুই জায়ান্ট পান্ডাকে— ফিং ফিং ও ফু শুয়াং। রোববার দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয় এ দুই পান্ডা। এর মধ্য দিয়ে দু’দেশের মধ্যে নতুন করে ১০ বছরের জায়ান্ট পান্ডা সংরক্ষণ সহযোগিতা শুরু হচ্ছে। ২০২০ সালের ১৭ মার্চ জন্ম নেওয়া পুরুষ পান্ডা ফিং ফিংয়ের চোখের চারপাশের বড় কালো দাগ সহজেই নজর কাড়ে। গাছে চড়তে বেশ দক্ষ এই পান্ডাটি প্রায়ই গাছের ডালে বিশ্রাম নেয়। অন্যদিকে, ২০২০ সালের ১৮ অক্টোবর জন্ম নেওয়া নারী পান্ডা ফু শুয়াংয়ের মাথায় ছোট্ট একগুচ্ছ লোম এবং গোলগাল চেহারা রয়েছে। খাবার সংগ্রহেও বেশ দক্ষ এটি। দুটো পান্ডাই সিছুয়ানের ছেংতু রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিং থেকে এসেছে। আটলান্টা চিড়িয়াখানার সঙ্গে চীনের পান্ডা সংরক্ষণ সহযোগিতার ইতিহাস ২৫ বছরের। ১৯৯৯ সালে লুন লুন ও ইয়াং ইয়াংকে পাঠানোর মধ্য দিয়ে শু...
চীন-কিরিবাতি সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান হান চেংয়ের

চীন-কিরিবাতি সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান হান চেংয়ের

China
চীন ও কিরিবাতির দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে পার্শ্ববৈঠকে কিরিবাতির প্রেসিডেন্ট তানেতি মামাউয়ের সঙ্গে বৈঠকের সময় তিনি এ আহ্বান জানান। বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পক্ষ থেকে কিরিবাতির প্রেসিডেন্টকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে হান চেং বলেন, ‘২০১৯ সালে চীন ও কিরিবাতির মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর দু’দেশের সম্পর্ক দ্রুত এগিয়েছে। এ ছাড়া রাজনৈতিক পারস্পরিক আস্থা গভীর হওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা ও জনগণের মধ্যে যোগাযোগও বেড়েছে।‘ ভাইস প্রেসিডেন্ট হান চেং বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন দু’দেশের জনগণের মৌলিক ও দীর্ঘমেয়াদি স্বার্থে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে রাজনৈতিক ভিত্তি আরও সুদৃঢ় করা, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট, শিক্ষা-সংস্কৃতিতে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন অধ্যায়: চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট, শিক্ষা-সংস্কৃতিতে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন অধ্যায়: চবি উপাচার্য

China, Education, ক্যাম্পাস
বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, ভাষা, সংস্কৃতি ও গবেষণা সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। শনিবার চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, কনফুসিয়াস ইনস্টিটিউট শুধু চীনা ভাষা শেখার একটি কেন্দ্র নয়; এটি দুই দেশের মানুষ, সংস্কৃতি ও ভাবনার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে জ্ঞান বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের নতুন সুযোগ তৈরি হয়েছে। উপাচার্য জানান, চীন...
জাতিসংঘের প্রতি চীনের সমর্থন থাকবে: খলিলুরের সঙ্গে বৈঠকে হান চেং

জাতিসংঘের প্রতি চীনের সমর্থন থাকবে: খলিলুরের সঙ্গে বৈঠকে হান চেং

China
জাতিসংঘের প্রতি চীনের সমর্থন সবসময়ই দৃঢ় ও অবিচল থাকবে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান চেং। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন জানান হান চেং। তিনি বলেন, ‘জাতিসংঘের কর্তৃত্ব ও কেন্দ্রীয় ভূমিকা রক্ষায় চীন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাবিত গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভের প্রতি প্রায় ১৬০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সমর্থন জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।‘ হান চেং বলেন, ‘বহুপক্ষীয়তাবাদ জোরদার এবং বৈশ্বিক শাসনব্যবস্থা উন্নয়নে জাতিসংঘ সাধারণ পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অবস্থায় চীন ভবিষ্যতেও সাধারণ পরিষদ ও এর সভাপতির কাজকে সমর্থন করবে।‘ তিন...
চীনা ভাষা শিক্ষায় সহযোগিতা বাড়াতে চীনা বিশেষজ্ঞ পাঠানোর আহ্বান ইউজিসি সদস্যের

চীনা ভাষা শিক্ষায় সহযোগিতা বাড়াতে চীনা বিশেষজ্ঞ পাঠানোর আহ্বান ইউজিসি সদস্যের

Career, China, Education
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে চীনা ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণে চীনা ভাষা বিশেষজ্ঞ ও স্বেচ্ছাসেবক পাঠানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। শনিবার ঢাকায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সরকার উচ্চশিক্ষায় তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা চালুর লক্ষ্য রয়েছে। এ উদ্যোগে চীনের সহযোগিতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, চীনা ভাষা শিক্ষা কেবল ভাষা শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি দুই দেশের জনগণ, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। তিনি বলেন, বাংল...
পর্যটনেই খুলতে পারে বাংলাদেশের নতুন অর্থনীতির দুয়ার

পর্যটনেই খুলতে পারে বাংলাদেশের নতুন অর্থনীতির দুয়ার

Op-ed
মীর আব্দুর আলীম সমুদ্রের ঢেউ, পাহাড়ের সবুজ, নদীর কলতান, সুন্দরবনের গভীরতা, হাওরের বিস্তীর্ণ জলরাশি, গ্রামবাংলার মাটির গন্ধ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর মানুষের হাজার বছরের সংস্কৃতি মিলিয়ে বাংলাদেশ প্রকৃতিগতভাবেই একটি অসাধারণ পর্যটনভূমি। অথচ পর্যটনের যে বিপুল সম্ভাবনা আমাদের সামনে পড়ে আছে, তার সামান্য অংশই আমরা কাজে লাগাতে পেরেছি। বিশ্বের বহু দেশ প্রাকৃতিক সৌন্দর্যকে পরিকল্পিত পর্যটন শিল্পে রূপান্তর করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করছে, লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে এবং নিজেদের আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত করছে। আমাদেরও সেই পথে হাঁটার সময় এসেছে। পর্যটনকে শুধু অবকাশযাপনের বিষয় হিসেবে দেখলে চলবে না, এটিকে জাতীয় অর্থনীতির একটি শক্তিশালী খাত হিসেবে দেখতে হবে। বিশ্ব পর্যটন দিবসে তাই নতুন করে ভাবার সময় এসেছে, বাংলাদেশের পর্যটন শিল্প কি সত্যিই তার সম্ভাবনার সমান জায়গায় পৌঁছেছে? মীর আব্...
সীতাকুণ্ডের প্রশাসনের দরজায় একজন নাগরিকের প্রশ্ন

সীতাকুণ্ডের প্রশাসনের দরজায় একজন নাগরিকের প্রশ্ন

Op-ed
মোঃ সায়েদ আল ইসলাম একটি সরকারি অফিস। একটি সরকারি চেয়ার। সামনে একজন সাধারণ নাগরিক। সঙ্গে তাঁর অসুস্থ মা। প্রয়োজন খুব বেশি কিছু নয়—একটি সরকারি অনুদানের বিষয়ে তথ্য জানা এবং প্রাপ্য সহায়তা পাওয়ার প্রক্রিয়া নিশ্চিত করা। কিন্তু সেই সরকারি অফিসে যাওয়ার পর যদি একজন নাগরিকের মনে প্রশ্ন জাগে—“সরকারি অফিসে গিয়ে আমি কি নিরাপদ ছিলাম?”—তাহলে বিষয়টি আর শুধু ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ থাকে না। তখন সেটি হয়ে ওঠে প্রশাসনের জবাবদিহির প্রশ্ন। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে আমি সেই প্রশ্নই তুলছি। আমি কাউকে আদালতের রায়ে দোষী সাব্যস্ত করছি না। আমি কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষ থেকেও লিখছি না। আমার বক্তব্য খুব সরল—আমার অভিযোগ রয়েছে, সেই অভিযোগের পক্ষে আমার কাছে অডিও-ভিডিও রেকর্ড, কললগ, সরকারি নথি এবং অন্য...
চার হত্যার বিচার চাই, তবে আইনের শাসনও অটুট থাক 

চার হত্যার বিচার চাই, তবে আইনের শাসনও অটুট থাক 

Op-ed
মো. সামছুর রহমান সৈকত  রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডে গোটা দেশ শোকাহত ও ক্ষুব্ধ। একটি পরিবারের চারজন মানুষকে একসঙ্গে হত্যা করার মতো ভয়াবহ ঘটনা যেকোনো বিবেকবান মানুষকে নাড়া দেবে। নিহতদের স্বজনদের কান্না, স্বজন হারানোর বেদনা এবং নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ—সবই স্বাভাবিক।  আমরা চাই, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হোক, প্রকৃত অপরাধীরা শনাক্ত হোক এবং আদালতে অপরাধ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ শাস্তি&n...
সি-ট্রাম্প বৈঠককে স্বাগত জানালেন পুতিন

সি-ট্রাম্প বৈঠককে স্বাগত জানালেন পুতিন

China
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার আলোচনাকে রাশিয়া স্বাগত জানায়। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে গণমাধ্যমের প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতি। তারা যেসব চুক্তিতে পৌঁছাবে এবং যেভাবে পৌঁছাবে, তা রাশিয়া-সহ সমগ্র বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করবে। পুতিন বলেন “চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক তাৎপর্যপূর্ণ কোনো চুক্তি হলে আমরা তাকে স্বাগত জানাই।” চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শুক্রবার যুক্তরাষ্ট্রে তাঁর রাষ্ট্রীয় সফর শেষ করেছেন। বুধবার তিনি যুক্তরাষ্ট্রে তাঁর রাষ্ট্রীয় সফর শুরু করেন। এটি ছিল গত ১১ বছরের মধ্যে তাঁর প্রথম সফর। সূত্র: সিএমজি বাংলা...
সাইপ্রাসের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে জোর দিলেন হান চেং

সাইপ্রাসের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে জোর দিলেন হান চেং

China
সাইপ্রাসের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করে দু’দেশের জনগণের জন্য অধিক সুফল নিশ্চিত করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান চেং। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদৌলিদেসের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন। হান চেং বলেন, সামাজিক ব্যবস্থা ও সাংস্কৃতিক ঐতিহ্যে পার্থক্য থাকলেও চীন ও সাইপ্রাস সবসময় পরস্পরকে সম্মান ও সমতার ভিত্তিতে আচরণ করে আসছে। চীন-সাইপ্রাস কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী এবং কৌশলগত অংশীদারত্বের পঞ্চম বার্ষিকী উপলক্ষে পারস্পরিক আস্থা সুসংহত, কল্যাণকর সহযোগিতা জোরদার এবং বহুপক্ষীয় সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন হান। এ সময় ক্রিস্টোদৌলিদেস বলেন, সাইপ্রাস দৃঢ়ভাবে এক চীন নীতি অনুসরণ করে। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্...
যুক্তরাষ্ট্রে যাচ্ছে চীনের জোড়া জায়ান্ট পান্ডা

যুক্তরাষ্ট্রে যাচ্ছে চীনের জোড়া জায়ান্ট পান্ডা

China
জায়ান্ট পান্ডা সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারে যুক্তরাষ্ট্রে জোড়া জায়ান্ট পান্ডা পাঠাচ্ছে চীন। চীনের জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশের ছেংতু রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিং থেকে পুরুষ পান্ডা ফিং ফিং ও নারী পান্ডা ফু শুয়াং যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় যাবে। সেখানে তারা ১০ বছরের একটি পান্ডা সংরক্ষণ সহযোগিতা কর্মসূচিতে অংশ নেবে। ফিংফিংয়ের জন্ম ২০২০ সালের ১৭ মার্চ। বড় ও গাঢ় চোখের চারপাশের কালো দাগের কারণে তাকে সহজেই চেনা যায়। অন্যদিকে, ফু শুয়াংয়ের জন্ম ২০২০ সালের ১৮ অক্টোবর। মাথার ওপর ছোট্ট একগুচ্ছ নরম লোম এবং উঁচু ও ভরাট কপাল তার অন্যতম বৈশিষ্ট্য। চীনের সঙ্গে জায়ান্ট পান্ডা সংরক্ষণে আটলান্টা চিড়িয়াখানার ২৫ বছরের সহযোগিতার ইতিহাস রয়েছে। ১৯৯৯ সালে লুন লুন ও ইয়াং ইয়াং নামের দুই পান্ডার যুক্তরাষ্ট্রে ...
মারা গেছেন চীনের জনপ্রিয় সংগীত শিল্পী লিউ হুয়ান

মারা গেছেন চীনের জনপ্রিয় সংগীত শিল্পী লিউ হুয়ান

China, Entertainment
চলে গেলেন চীনের অন্যতম জনপ্রিয় ও প্রখ্যাত সংগীত শিল্পী লিউ হুয়ান। অসুস্থতাজনিত কারণে শুক্রবার সকালে চীনের শাংহাইয়ে ৬৩ বছর বয়সে তিনি মারা যান। শনিবার শোকবার্তায় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে বেইজিংভিত্তিক ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ইকোনমিকস। তার মৃত্যুতে চীনের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। লিউ হুয়ান ১৯৯১ থেকে তিন দশকেরও বেশি সময় এ বিশ্ববিদ্যালয়েল শিক্ষকতা করেন। ২০২৩ সালে অবসর নেয়ার আগে তিনি সংগীত শিক্ষা ও পাশ্চাত্য সংগীতের ইতিহাস বিষয়ে পাঠদান করতেন। ১৯৬৩ সালের আগস্টে উত্তর চীনের থিয়েনচিনে জন্মগ্রহণ করেন লিউ হুয়ান। তিনি বেইজিংয়ের ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে ফরাসি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৮০-এর দশকে সংগীত জগতে পরিচিতি লাভ করেন লিউ হুয়ান। ধীরে ধীরে তিনি চীনের অন্যতম পরিচিত কণ্ঠশিল্পীতে পরিণত হন। চীনা ও পাশ্চাত্য সংগীতের বিভিন্ন ধারা ও ঐতি...
বিশ্বের খাদ্য নিরাপত্তায় চীনের প্রযুক্তিনির্ভর কৃষি মডেল

বিশ্বের খাদ্য নিরাপত্তায় চীনের প্রযুক্তিনির্ভর কৃষি মডেল

Agriculture Tips, China
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিতে। এমন পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে কীভাবে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়, তারই সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড এগ্রিফুট ইনোভেশন কনফারেন্স’। বিশ্বজুড়ে ৩০টিরও বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের অংশ নেয় অন্তত ৩০০ জন প্রতিনিধি। কৃষিখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে চীন এখন বিশ্বের অন্যান্য দেশের কাছে অনুকরণীয়। বিশেষজ্ঞদের মতে, চীনের এই বৈপ্লবিক অগ্রগতি আফ্রিকা ও ল্যাটিন আমেরিকাসহ পুরো বিশ্বের জন্যই উদাহরণ। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের নির্বাহী পরিচালক লরেন্স হ্যাড্যাড বলেন, ‘খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে চীন যেভাবে রাজনৈতিক, কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে গুরুত্ব দিয়েছে, তা সত্যিই অবিশ্বাস্য। বিশ্বজুড়ে সব দেশের জন্যই এখান থেকে শেখার অনেক কিছু আছে। ’ এ বিষ...
চীনে মধ্য-শরৎ উৎসবের ছুটিতে সিনেমার ব্যবসা ছাড়াল ১০ কোটি ইউয়ান

চীনে মধ্য-শরৎ উৎসবের ছুটিতে সিনেমার ব্যবসা ছাড়াল ১০ কোটি ইউয়ান

China, Entertainment
চীনে তিন দিনের মধ্য-শরৎ উৎসবের ছুটিতে সিনেমার টিকিট বিক্রির আয় ১০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। শুক্রবার বেইজিং সময় সন্ধ্যা ৭টা ৬ মিনিট পর্যন্ত দেশটির মোট বক্স অফিস আয় এই মাইলফলক অতিক্রম করে বলে চলচ্চিত্রের তথ্য প্ল্যাটফর্ম মাওইয়ান জানিয়েছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত চলা এবারের ছুটিতে রহস্য, কমেডি, রোমান্স ও অ্যানিমেশনসহ বিভিন্ন ঘরানার ২০টির বেশি দেশি-বিদেশি নতুন সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই সময়ের বক্স অফিসে বর্তমানে শীর্ষ তিনটি সিনেমার মধ্যে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন দ্য মিডল ইস্ট’ এবং ‘অল উইশেস কাম ট্রু’। জনপ্রিয় হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ নতুনভাবে মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যে আবারও আগ্রহ তৈরি হয়েছে। নতুন সংস্করণে মূল সিনেমার তুলনায় চার মিনিটের নতুন দৃশ্য যুক্ত করা হয়েছে। অন্যদিকে ‘ওয়ান্স আপন আ টাইম ইন দ্য মিডল ইস্ট’ সিনেমার গল্প গড়ে উঠ...
জিডিআইয়ের পঞ্চমবার্ষিকী: নতুন আহ্বান সি চিন পিংয়ের

জিডিআইয়ের পঞ্চমবার্ষিকী: নতুন আহ্বান সি চিন পিংয়ের

China
বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বা গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উচ্চপর্যায়ের সংলাপে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বার্তায় সি চিন পিং বলেন, উন্নয়ন মানবসমাজের চিরন্তন বিষয় এবং মানবজাতির কল্যাণ বৃদ্ধির অন্যতম প্রধান চাবিকাঠি। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়। সি চিন পিং স্মরণ করেন, পাঁচ বছর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ প্রস্তাব করেছিলেন। বৈশ্বিক উন্নয়ন সহযোগিতা এগিয়ে নেয়া, বিশ্বব্যাপী উন্নয়নের কার্যক্রমকে নতুন গতি এবং জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের গতি ত্বরান্বিত করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, গত পাঁচ বছরে সংশ্লিষ্ট সব পক্ষের যৌথ প্রচেষ্টায় জিডিআই ব্যাপকভাবে বাস্তবায়িত হয়েছে। এই উদ্যোগের আওতায় ব...