Browsing monthly archive

September 2026

চীনের হুয়াংইয়ান দ্বীপের কাছে সাউদার্ন থিয়েটার কমান্ড ও চায়না কোস্টগার্ডের যৌথ অভিযান

সেপ্টেম্বর ৩০: চীনের গণমুক্তি ফৌজের (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড হুয়াংইয়ান দ্বীপের পার্শ্ববর্তী জলসীমা ও আকাশসীমায় নৌ ও বিমানবাহিনীকে নিয়ে যুদ্ধপ্রস্তুতিমূলক টহল পরিচালনা করেছে। গতকাল (মঙ্গলবার)এ টহল পরিচালনা করা হয়।হুয়াংইয়ান দ্বীপ চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ।সেপ্টেম্বর মাস থেকে থিয়েটার কমান্ড এ দ্বীপের পার্শ্ববর্তী জলসীমা ও আকাশসীমায় টহল ও নজরদারি জোরদার করেছে, সংশ্লিষ্ট সমুদ্র ও আকাশসীমার ওপর […]

চীন-ব্রুনাই কূটনৈতিক সম্পর্কের ৩৫তম বার্ষিকীতে সি চিন পিং ও সুলতান হাসনাল বলকিয়াহর অভিনন্দনবার্তা বিনিময়

সেপ্টেম্বর ৩০: চীন ও ব্রুনাইয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩৫তম বার্ষিকী উপলক্ষে গতকাল (মঙ্গলবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ব্রুনাইয়ের সুলতান হাসনাল বলকিয়াহ অভিনন্দনবার্তা বিনিময় করেছেন।বার্তায় সি চিন পিং বলেন, চীন ও ব্রুনাইয়ের ঐতিহ্যবাহী বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সময়ের পরীক্ষায় তা উত্তীর্ণ হয়েছে। দুই দেশ নিজ নিজ আধুনিকায়নের পথে এগিয়ে যাওয়ার সময় ছোট-বড় […]

বৃহস্পতিবার ছিউশি ম্যাগাজিনে প্রকাশিত হবে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ প্রবন্ধ

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ ছিউশি ম্যাগাজিনে প্রকাশিত হবে আগামীকাল (বৃহস্পতিবার)। ‘অন্তর্ভুক্তিমূলক, মৌলিক ও নিরাপত্তা-জালভিত্তিক জীবনজীবিকা নির্মাণ জোরদার’ শিরোনামের এই প্রবন্ধে জোর দিয়ে বলা হয়েছে, চীনা বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নে জনগণের জীবনযাত্রার উন্নয়ন সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।প্রবন্ধে বলা হয়েছে, জনগণের উন্নত জীবনের আকাঙ্ক্ষাই চীনের লক্ষ্য। এই লক্ষ্য মহৎ, […]

নিজস্ব উন্নয়নকে বৈশ্বিক কাঠামোর মধ্যে রাখে চীন: মুখপাত্র

ডিসেম্বর ৩০: চীন সবসময় তার নিজস্ব উন্নয়নকে একটি বৈশ্বিক উন্নয়ন কাঠামোর মধ্যে রাখে। পারস্পরিক সুবিধা ও লাভজনক সহযোগিতার নীতি মেনে চলেছে চীন। চীন যৌথ উন্নয়নকে উৎসাহিত করছে এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন ব্যবহার করে সকল দেশকে আধুনিকায়নের দিকে চালিত করছে।বুধবার বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।সূত্র: সিএমজি

আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত জাপানকে ‘তিন পারমাণবিক অস্ত্রমুক্ত নীতি’ মেনে চলার তাগিদ দেওয়া: চীনা মুখপাত্র

জাপানকে ‘তিন পারমাণবিক অস্ত্রমুক্ত নীতি’ মেনে চলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাগিদ দেওয়া। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট প্রশ্নের জবাবে এ কথা বলেন।কুও চিয়াখুন বলেন, জাপান পারমাণবিক অস্ত্র রাখবে কি না, বিষয়টি আলোচনার প্রশ্ন নয়। জাপান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির স্বাক্ষরকারী দেশ। চুক্তির আওতায় […]

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন বাংলাদেশের রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে সহযোগিতা বাড়াতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার বঙ্গভবনে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।রোহিঙ্গা সংকটে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, ‘এ সংকট সমাধান এবং […]

শান্তির পথ বেছে নিক ইরান ও যুক্তরাষ্ট্র: চীন

সেপ্টেম্বর ৩০: রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিবাদ নিরসনকে সমর্থন করে চীন। ইরান ও যুক্তরাষ্ট্র যেন শান্তিপূর্ণ পথ বেছে নিয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরে আসে এবং দ্রুত আলোচনা আবার শুরু করে, এমনটাই প্রত্যাশা চীনের। বুধবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।মুখপাত্র বলেন, সংঘাত শুরুর পর থেকে […]

তাইওয়ানে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের বিরোধিতা করা চীন-যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ

সেপ্টেম্বর ৩০: বিশ্বে একটিই চীন এবং তাইওয়ান চীনের অংশ। এক-চীন নীতি মেনে চলা আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি। আন্তর্জাতিক সমাজেও এ ব্যাপারে ব্যাপক ঐকমত্য রয়েছে। একই সঙ্গে এটি চীন-মার্কিন সম্পর্কের একটি রাজনৈতিক ভিত্তি। ৩০ সেপ্টেম্বর চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মুখপাত্র চাং হান।তিনি বলেন, তাইওয়ান ইস্যু চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু […]

চীন আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিতে চীন তাদের দুয়ার খুলে দিয়েছে। চীন বাংলাদেশি চিকিৎসকদের ফেলোশিপে নেওয়ার পাশাপাশি দেশটির হাসপাতালগুলোতে তাদের প্রবেশের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে। একইসঙ্গে বাংলাদেশে এসে চিকিৎসকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে চীনে নিয়ে গিয়েও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।বুধবার রাজধানীর জাতীয় নাক, […]

আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরল চীনের দুই গবেষণা জাহাজ

প্রায় তিন মাসের সফল আর্কটিক মহাসাগর অভিযান শেষে চীনের গবেষণা জাহাজ ‘সুয়েলং’ ও ‘সুয়েলং-২’ বুধবার পূর্বাঞ্চলীয় শহর শাংহাইয়ে ফিরেছে। ‘স্নো ড্রাগন’ ও ‘স্নো ড্রাগন-২’ নামে পরিচিত এই দুই জাহাজ চীনের ১৬তম আর্কটিক মহাসাগর অভিযানে অংশ নেয়।অভিযানে জলবায়ু ও পরিবেশের ব্যাপক পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকারী দলের […]

সেপ্টেম্বরে চীনের সেবাখাতের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

চীনের সেবাখাতের ব্যবসায়িক কার্যক্রম সূচক সেপ্টেম্বরে ৫০.২ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাসের তুলনায় ০.৯ শতাংশ পয়েন্ট বেশি। বুধবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এবং চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পারচেজিংয়ের যৌথভাবে প্রকাশিত তথ্যে এসব কথা বলা হয়। এতে সেবাখাতে বাজার কার্যক্রম ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে।উৎপাদননির্ভর নয় এমন খাতের প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তিগুলো তুলে ধরে জাতীয় পরিসংখ্যান […]

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডে প্রতিবেদন প্রকাশের সময় বাড়লো

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬-এ জমা দিতে প্রতিবেদন প্রকাশের সময়সীমা বাড়ানো হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ অক্টোবর ২০২৫ থেকে ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত প্রকাশিত প্রতিবেদন প্রতিযোগিতার জন্য জমা দেওয়া যাবে। ফলে প্রতিবেদন প্রকাশ ও জমা দেওয়ার শেষ তারিখ দুটোই ১০ অক্টোবর ২০২৬ করা হয়েছে।সম্প্রতি, আয়োজক ও সহ আয়োজকদের এক সভায় সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া […]

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় নতুন কর্মসূচি ঘোষণা করল চীন

বিজ্ঞানের মৌলিক গবেষণায় সাফল্য পেতে নতুন একটি কর্মসূচি চালু করেছে চীনা একাডেমি অব সায়েন্সেস (সিএএস)। মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।সিএএসের সহ-সভাপতি চৌ ছি সংবাদ সম্মেলনে জানান, এই কর্মসূচিটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম। প্রধান বৈজ্ঞানিক অবকাঠামোগুলোর সম্মিলিত ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত বৈজ্ঞানিক গবেষণাকে কাজে লাগিয়ে শীর্ষ গবেষকদের […]

জাতীয় দিবস ঘিরে সাজছে চীনের শহরগুলো

চীনের জাতীয় দিবস ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, সেতু ও জনসমাগমস্থল সাজানো হয়েছে জাতীয় পতাকা ও বর্ণিল ফুলের আয়োজন দিয়ে।দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছোংছিং শহরের ইউচুং জেলায় প্রধান সড়ক, বাণিজ্যিক এলাকা ও সেতুগুলোতে দুই হাজারেরও বেশি জাতীয় পতাকা টানানো হয়েছে। পূর্বাঞ্চলের আনহুই প্রদেশের শ্যেসিয়েন কাউন্টির ঐতিহাসিক হুইচৌ প্রাচীন শহরেও ফুলের সাজসজ্জার মাঝে উড়ছে লাল […]

জাপানি প্রতিষ্ঠানকে চীনে ব্যবসা সম্প্রসারণের আহ্বান

চীনে ব্যবসা সম্প্রসারণ এবং দেশটির বাজারের সুযোগ ভাগ করে নিতে জাপানি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। মঙ্গলবার বেইজিংয়ে, জাপান অ্যাসোসিয়েশন ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড—জাপিটের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং।চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হ্য লিফেং বলেন, চীন সবসময় জাপানি প্রতিষ্ঠানগুলোকে দেশে ব্যবসা পরিচালনা এবং […]