September 2026 - Mati News
Thursday, November 19

Month: September 2026

চীনের হুয়াংইয়ান দ্বীপের কাছে সাউদার্ন থিয়েটার কমান্ড ও চায়না কোস্টগার্ডের যৌথ অভিযান

চীনের হুয়াংইয়ান দ্বীপের কাছে সাউদার্ন থিয়েটার কমান্ড ও চায়না কোস্টগার্ডের যৌথ অভিযান

China
সেপ্টেম্বর ৩০: চীনের গণমুক্তি ফৌজের (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড হুয়াংইয়ান দ্বীপের পার্শ্ববর্তী জলসীমা ও আকাশসীমায় নৌ ও বিমানবাহিনীকে নিয়ে যুদ্ধপ্রস্তুতিমূলক টহল পরিচালনা করেছে। গতকাল (মঙ্গলবার)এ টহল পরিচালনা করা হয়। হুয়াংইয়ান দ্বীপ চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। সেপ্টেম্বর মাস থেকে থিয়েটার কমান্ড এ দ্বীপের পার্শ্ববর্তী জলসীমা ও আকাশসীমায় টহল ও নজরদারি জোরদার করেছে, সংশ্লিষ্ট সমুদ্র ও আকাশসীমার ওপর নিয়ন্ত্রণ বাড়িয়েছে, বিভিন্ন ধরনের লঙ্ঘন ও উস্কানিমূলক কর্মকাণ্ডের কার্যকর জবাব দিয়েছে। এ ছাড়া জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা দৃঢ়ভাবে রক্ষা করার পাশাপাশি দক্ষিণ চীন সাগর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা দৃঢ়ভাবে বজায় রেখেছে পিএলএ। সূত্র: সিএমজি...
চীন-ব্রুনাই কূটনৈতিক সম্পর্কের ৩৫তম বার্ষিকীতে সি চিন পিং ও সুলতান হাসনাল বলকিয়াহর অভিনন্দনবার্তা বিনিময়

চীন-ব্রুনাই কূটনৈতিক সম্পর্কের ৩৫তম বার্ষিকীতে সি চিন পিং ও সুলতান হাসনাল বলকিয়াহর অভিনন্দনবার্তা বিনিময়

China
সেপ্টেম্বর ৩০: চীন ও ব্রুনাইয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩৫তম বার্ষিকী উপলক্ষে গতকাল (মঙ্গলবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ব্রুনাইয়ের সুলতান হাসনাল বলকিয়াহ অভিনন্দনবার্তা বিনিময় করেছেন। বার্তায় সি চিন পিং বলেন, চীন ও ব্রুনাইয়ের ঐতিহ্যবাহী বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সময়ের পরীক্ষায় তা উত্তীর্ণ হয়েছে। দুই দেশ নিজ নিজ আধুনিকায়নের পথে এগিয়ে যাওয়ার সময় ছোট-বড় সব দেশের মধ্যে পারস্পরিক সম্মান, সমতা ও অভিন্ন উন্নয়নের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরও বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৩৫ বছরে চীন ও ব্রুনাইয়ের রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও গভীর হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় ফলপ্রসূ অগ্রগতি হয়েছে এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও আদান-প্রদান আরও ঘনিষ্ঠ হয়েছে। সি চিন পিং উল্লেখ করেন, গতবছর সুলতান হাসনাল বলকিয়াহ চীনে রাষ্ট্রীয় সফর করেন। সে সময় দুই পক্ষ অভিন্ন লক্ষ্...
বৃহস্পতিবার ছিউশি ম্যাগাজিনে প্রকাশিত হবে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ প্রবন্ধ

বৃহস্পতিবার ছিউশি ম্যাগাজিনে প্রকাশিত হবে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ প্রবন্ধ

China
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ ছিউশি ম্যাগাজিনে প্রকাশিত হবে আগামীকাল (বৃহস্পতিবার)। ‘অন্তর্ভুক্তিমূলক, মৌলিক ও নিরাপত্তা-জালভিত্তিক জীবনজীবিকা নির্মাণ জোরদার’ শিরোনামের এই প্রবন্ধে জোর দিয়ে বলা হয়েছে, চীনা বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নে জনগণের জীবনযাত্রার উন্নয়ন সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। প্রবন্ধে বলা হয়েছে, জনগণের উন্নত জীবনের আকাঙ্ক্ষাই চীনের লক্ষ্য। এই লক্ষ্য মহৎ, আবার সরলও। এটি হলো চূড়ান্তভাবে জনগণকে আরও উন্নত জীবনযাপনের সুযোগ করে দেওয়া। উন্নয়নের পথে জনগণের জীবনযাত্রার নিশ্চয়তা ও উন্নয়নের নীতি মেনে চলতে হবে, উন্নত জীবন গড়ার জন্য সম্মিলিত প্রচেষ্টাকে উৎসাহিত করতে হবে এবং ক্রমাগত জনগণের উন্নত জীবনের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। প্রবন্ধটিতে আরও বলা হয়েছে, জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি মেনে চলতে হবে এবং অন্তর্ভুক্তিমূ...
নিজস্ব উন্নয়নকে বৈশ্বিক কাঠামোর মধ্যে রাখে চীন: মুখপাত্র

নিজস্ব উন্নয়নকে বৈশ্বিক কাঠামোর মধ্যে রাখে চীন: মুখপাত্র

China
ডিসেম্বর ৩০: চীন সবসময় তার নিজস্ব উন্নয়নকে একটি বৈশ্বিক উন্নয়ন কাঠামোর মধ্যে রাখে। পারস্পরিক সুবিধা ও লাভজনক সহযোগিতার নীতি মেনে চলেছে চীন। চীন যৌথ উন্নয়নকে উৎসাহিত করছে এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন ব্যবহার করে সকল দেশকে আধুনিকায়নের দিকে চালিত করছে। বুধবার বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। সূত্র: সিএমজি...
আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত জাপানকে ‘তিন পারমাণবিক অস্ত্রমুক্ত নীতি’ মেনে চলার তাগিদ দেওয়া: চীনা মুখপাত্র

আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত জাপানকে ‘তিন পারমাণবিক অস্ত্রমুক্ত নীতি’ মেনে চলার তাগিদ দেওয়া: চীনা মুখপাত্র

China
জাপানকে ‘তিন পারমাণবিক অস্ত্রমুক্ত নীতি’ মেনে চলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাগিদ দেওয়া। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট প্রশ্নের জবাবে এ কথা বলেন। কুও চিয়াখুন বলেন, জাপান পারমাণবিক অস্ত্র রাখবে কি না, বিষয়টি আলোচনার প্রশ্ন নয়। জাপান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির স্বাক্ষরকারী দেশ। চুক্তির আওতায় দেশটি পারমাণবিক অস্ত্র রাখতে পারে না। পারমাণবিক অস্ত্র গ্রহণ না করা, উৎপাদন না করা এবং নিজের ভূখণ্ডে না রাখার নীতি জাপানের ঘোষিত ‘তিন পারমাণবিক অস্ত্রমুক্ত নীতি’র মূল বিষয়। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের অধীনে জাপানের বাধ্যবাধকতা রয়েছে এবং এ বিষয়ে আলোচনার সুযোগ নেই। তিনি আরও বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ‘তিন পারমাণবিক অস্...
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন বাংলাদেশের রাষ্ট্রপতি

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন বাংলাদেশের রাষ্ট্রপতি

China, Cover Story
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে সহযোগিতা বাড়াতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বঙ্গভবনে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। রোহিঙ্গা সংকটে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, ‘এ সংকট সমাধান এবং রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে চীনের উদ্যোগ সহায়ক হবে।‘ এসময় তৈরি পোশাক, বৈদ্যুতিক যানবাহন, লাইট ইঞ্জিনিয়ারিং, উচ্চপ্রযুক্তির ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর ও সৌরশক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার এবং বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। খুনমিং-চট্টগ্রাম করিডোর এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরসহ বহুপাক্ষিক আঞ্চলিক যোগাযোগ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলা...
শান্তির পথ বেছে নিক ইরান ও যুক্তরাষ্ট্র: চীন

শান্তির পথ বেছে নিক ইরান ও যুক্তরাষ্ট্র: চীন

China
সেপ্টেম্বর ৩০: রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিবাদ নিরসনকে সমর্থন করে চীন। ইরান ও যুক্তরাষ্ট্র যেন শান্তিপূর্ণ পথ বেছে নিয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরে আসে এবং দ্রুত আলোচনা আবার শুরু করে, এমনটাই প্রত্যাশা চীনের। বুধবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। মুখপাত্র বলেন, সংঘাত শুরুর পর থেকে চীন সবসময় যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য ধারাবাহিক উদ্যোগ ও প্রস্তাব পেশ করেছেন। ওই উদ্যোগ অনুসরণ করে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে দ্রুত শান্তি পুনরুদ্ধারে প্রচেষ্টা চালিয়ে যেতে চীন প্রস্তুত বলেও জানান কুও চিয়াখুন। সূত্র: সিএমজি...
তাইওয়ানে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের বিরোধিতা করা চীন-যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ

তাইওয়ানে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের বিরোধিতা করা চীন-যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ

China
সেপ্টেম্বর ৩০: বিশ্বে একটিই চীন এবং তাইওয়ান চীনের অংশ। এক-চীন নীতি মেনে চলা আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি। আন্তর্জাতিক সমাজেও এ ব্যাপারে ব্যাপক ঐকমত্য রয়েছে। একই সঙ্গে এটি চীন-মার্কিন সম্পর্কের একটি রাজনৈতিক ভিত্তি। ৩০ সেপ্টেম্বর চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মুখপাত্র চাং হান। তিনি বলেন, তাইওয়ান ইস্যু চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু এবং চীন-মার্কিন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই ইস্যু যথাযথভাবে মোকাবিলা করা হলে দুই দেশের সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল রাখা সম্ভব। তা না হলে দুই দেশের মধ্যে সংঘর্ষ এমনকি সংঘাতও তৈরি হতে পারে, যা চীন-মার্কিন সম্পর্ককে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। চাং হান বলেন, লাই ছিং ত্য’র প্রশাসন একগুঁয়েভাবে ‘তাইওয়ান স্বাধীনতা’ বিচ্ছিন্নতাবাদী অবস্থান ধরে রেখেছে এবং এক-চীন নীতির প্রতিফলনকার...
চীন আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

চীন আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

China
বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিতে চীন তাদের দুয়ার খুলে দিয়েছে। চীন বাংলাদেশি চিকিৎসকদের ফেলোশিপে নেওয়ার পাশাপাশি দেশটির হাসপাতালগুলোতে তাদের প্রবেশের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে। একইসঙ্গে বাংলাদেশে এসে চিকিৎসকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে চীনে নিয়ে গিয়েও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বুধবার রাজধানীর জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটকে ১৩৫ থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চায়না তাদের দুয়ার খুলে দিয়েছে। আমাদের ডাক্তারদের বলছে ফেলোশিপ করানোর জন্য পাঠাতে। তাদের প্রতিটি হাসপাতালে যেন আমাদের ডাক্তারদের প্রবেশের সুবিধা থাকে। তারা এসে আপনাদের প্র্যাকটিক্যাল বা হাতে-কলমে প্রশিক্ষণ দেবে। মাঝে মাঝে আমাদে...
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরল চীনের দুই গবেষণা জাহাজ

আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরল চীনের দুই গবেষণা জাহাজ

China
প্রায় তিন মাসের সফল আর্কটিক মহাসাগর অভিযান শেষে চীনের গবেষণা জাহাজ ‘সুয়েলং’ ও ‘সুয়েলং-২’ বুধবার পূর্বাঞ্চলীয় শহর শাংহাইয়ে ফিরেছে। ‘স্নো ড্রাগন’ ও ‘স্নো ড্রাগন-২’ নামে পরিচিত এই দুই জাহাজ চীনের ১৬তম আর্কটিক মহাসাগর অভিযানে অংশ নেয়। অভিযানে জলবায়ু ও পরিবেশের ব্যাপক পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকারী দলের তথ্য অনুযায়ী, এবারের অভিযানের পরিসর এবং সম্পন্ন করা গবেষণা কার্যক্রমের সংখ্যা—উভয় ক্ষেত্রেই নতুন রেকর্ড তৈরি হয়েছে। অভিযানে নতুন বৈজ্ঞানিক আবিষ্কার, তাত্ত্বিক গবেষণায় অগ্রগতি, প্রযুক্তিগত পরীক্ষা এবং বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জামের ব্যবহারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ফলাফল অর্জিত হয়েছে। গবেষকদের মতে, এসব ফলাফল বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকে আরও গভীরভাবে বোঝা এবং এর প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ ...
সেপ্টেম্বরে চীনের সেবাখাতের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

সেপ্টেম্বরে চীনের সেবাখাতের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

China
চীনের সেবাখাতের ব্যবসায়িক কার্যক্রম সূচক সেপ্টেম্বরে ৫০.২ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাসের তুলনায় ০.৯ শতাংশ পয়েন্ট বেশি। বুধবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এবং চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পারচেজিংয়ের যৌথভাবে প্রকাশিত তথ্যে এসব কথা বলা হয়। এতে সেবাখাতে বাজার কার্যক্রম ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উৎপাদননির্ভর নয় এমন খাতের প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তিগুলো তুলে ধরে জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রধান পরিসংখ্যানবিদ হুও লিহুই বলেন, ‘কয়েকটি খাতে শক্তিশালী কার্যক্রম দেখা গেছে। খাত-ভিত্তিক হিসাবে টেলিযোগাযোগ, রেডিও ও টেলিভিশন, স্যাটেলাইট ট্রান্সমিশন সেবা, মুদ্রা ও আর্থিকসেবা এবং বীমাখাতের ব্যবসায়িক কার্যক্রম সূচক ৫৫ শতাংশের ওপরে রয়েছে। এসব খাত তুলনামূলকভাবে উচ্চ সমৃদ্ধির পর্যায়ে রয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মোট ব্যবসায়িক কার্যক্রমের পরিমাণও তুলনামূলক দ্রুত গতিতে বাড়ছে।‘ সেপ্টে...
গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডে প্রতিবেদন প্রকাশের সময় বাড়লো

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডে প্রতিবেদন প্রকাশের সময় বাড়লো

China, Cover Story
গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬-এ জমা দিতে প্রতিবেদন প্রকাশের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ অক্টোবর ২০২৫ থেকে ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত প্রকাশিত প্রতিবেদন প্রতিযোগিতার জন্য জমা দেওয়া যাবে। ফলে প্রতিবেদন প্রকাশ ও জমা দেওয়ার শেষ তারিখ দুটোই ১০ অক্টোবর ২০২৬ করা হয়েছে। সম্প্রতি, আয়োজক ও সহ আয়োজকদের এক সভায় সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী, ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বাংলাদেশের নিবন্ধিত গণমাধ্যমে প্রকাশিত কনটেন্ট আবেদনের জন্য গ্রহণযোগ্য বলে জানানো হয়েছিলো। ঘোষণা অনুয়ায়ী, চীন-বাংলাদেশ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে স্বীকৃতি দিতে বাংলাদেশে নিবন্ধিত গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতারা এতে অংশ নিতে পারবেন। চারটি প্রধান বিভাগে পুরস্কার ...
বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় নতুন কর্মসূচি ঘোষণা করল চীন

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় নতুন কর্মসূচি ঘোষণা করল চীন

China
বিজ্ঞানের মৌলিক গবেষণায় সাফল্য পেতে নতুন একটি কর্মসূচি চালু করেছে চীনা একাডেমি অব সায়েন্সেস (সিএএস)। মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সিএএসের সহ-সভাপতি চৌ ছি সংবাদ সম্মেলনে জানান, এই কর্মসূচিটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম। প্রধান বৈজ্ঞানিক অবকাঠামোগুলোর সম্মিলিত ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত বৈজ্ঞানিক গবেষণাকে কাজে লাগিয়ে শীর্ষ গবেষকদের নিয়ে একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপরেখায় এই গবেষণা অভিযান পরিচালিত হবে। গণমাধ্যমের সামনে এই কর্মসূচির অধীনে প্রথম ধাপে ১০টি প্রকল্পের তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছে—নতুন উপাদান, ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির প্রকৃতি আবিষ্কার, রাসায়নিক বন্ধনের ক্ষুদ্রতম পরিমাপ এবং কৃত্রিম কোষ তৈরি। পাশাপাশি পরবর্তী ধাপের জন্য অগ্রাধিকার খাতের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে মূলত ভৌত বিজ্ঞান...
জাতীয় দিবস ঘিরে সাজছে চীনের শহরগুলো

জাতীয় দিবস ঘিরে সাজছে চীনের শহরগুলো

China
চীনের জাতীয় দিবস ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, সেতু ও জনসমাগমস্থল সাজানো হয়েছে জাতীয় পতাকা ও বর্ণিল ফুলের আয়োজন দিয়ে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছোংছিং শহরের ইউচুং জেলায় প্রধান সড়ক, বাণিজ্যিক এলাকা ও সেতুগুলোতে দুই হাজারেরও বেশি জাতীয় পতাকা টানানো হয়েছে। পূর্বাঞ্চলের আনহুই প্রদেশের শ্যেসিয়েন কাউন্টির ঐতিহাসিক হুইচৌ প্রাচীন শহরেও ফুলের সাজসজ্জার মাঝে উড়ছে লাল পতাকা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়ুননান প্রদেশের ওয়েনশান তুংশান পার্কে বিশাল আকারের জাতীয় পতাকা মেলে ধরেন স্থানীয় বাসিন্দারা। ২৪ মিটার লম্বা ও ১৬ মিটার চওড়া পতাকা উড়িয়ে দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় দিবসকে স্বাগত জানান তারা। এদিকে ছেংতু, থাইইউয়ান ও ইছাংসহ বিভিন্ন শহরেও গুরুত্বপূর্ণ স্থানে শোভা পাচ্ছে পাঁচ তারকা খচিত জাতীয় পতাকা। শহরের সড়ক ও পার্কগুলোতে আয়োজন করা হয়েছে...
জাপানি প্রতিষ্ঠানকে চীনে ব্যবসা সম্প্রসারণের আহ্বান

জাপানি প্রতিষ্ঠানকে চীনে ব্যবসা সম্প্রসারণের আহ্বান

China
চীনে ব্যবসা সম্প্রসারণ এবং দেশটির বাজারের সুযোগ ভাগ করে নিতে জাপানি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। মঙ্গলবার বেইজিংয়ে, জাপান অ্যাসোসিয়েশন ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড—জাপিটের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হ্য লিফেং বলেন, চীন সবসময় জাপানি প্রতিষ্ঠানগুলোকে দেশে ব্যবসা পরিচালনা এবং বাজারের সুযোগ কাজে লাগাতে স্বাগত জানায়। চীন ও জাপান ঘনিষ্ঠ প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদার উল্লেখ করে তিনি ঐতিহাসিক ইস্যুতে সঠিক অবস্থান বজায় রাখার আহ্বান জানান। চীনের সঙ্গে বন্ধুত্বের ঐতিহ্য এগিয়ে নেওয়া এবং চীন-জাপান অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারে জাপিটকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান্ও জানান তিনি। বৈঠকে জাপিটের প্রেসিডেন্ট তাকেশি ইওয়া...