Browsing monthly archive

October 2026

এনইভি রপ্তানিতে কর ছাড়ের হার ৯ শতাংশে নামিয়ে আনবে চীন

চীনের অর্থ মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় কর প্রশাসন সোমবার জানিয়েছে যে, ২০২৭ সালের ১ এপ্রিল থেকে নতুন শক্তির যানবাহনের (এনইভি) ক্ষেত্রে মূল্য সংযোজন করে রপ্তানি ছাড়ের হার ১৩ শতাংশ থেকে কমিয়ে ৯ শতাংশ করা হবে এবং ই-সিগারেট ডিভাইসের ক্ষেত্রে এই ছাড় পুরোপুরি বাতিল করা হবে।চীনের এনইভি খাতের দ্রুত সম্প্রসারণ এবং গাড়ি নির্মাতাদের প্রবৃদ্ধির জন্য ক্রমশ বিদেশি […]

হংকং-শেনচেন সংযোগে চালু হচ্ছে আধুনিকায়ন করা হুয়াংকাং বন্দর

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও শেনচেনের মধ্যে যাতায়াত আরও সহজ করতে আধুনিকায়ন করা হুয়াংকাং বন্দর চালু হচ্ছে আজ সোমবার। রোববার শেনচেনে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে বন্দরটির কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়।নতুন করে নির্মিত এ বন্দরে শুল্ক ও অভিবাসন কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন করা যাবে। কর্তৃপক্ষের প্রত্যাশা, এর ফলে চীনের কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলে যোগাযোগ […]

ফ্রাঙ্কফুর্ট বইমেলায় চীনা বই: সংস্কৃতির নতুন জানালা

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায় চীনের বই ও সংস্কৃতি ঘিরে তৈরি হয়েছে আন্তর্জাতিক পাঠকদের আগ্রহ। ইতিহাস, সাহিত্য, ঐতিহ্য এবং আধুনিক জীবনধারার গল্প তুলে ধরতে এবার মেলায় অংশ নিয়েছে চীনের প্রায় ১৭০টি প্রকাশনা প্রতিষ্ঠান। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে রয়েছে আলোচনা, নতুন বই প্রকাশ এবং প্রকাশকদের মধ্যে মতবিনিময়সহ প্রায় ৫৫টি অনুষ্ঠান।লেবাননের প্রকাশনা প্রতিষ্ঠান ডিজিটাল ফিউচারের প্রধান নির্বাহী মোহামাদ এল […]

তাইওয়ান ইস্যুতে প্যারাগুয়ে ও বেলজিয়ামের মন্ত্রীদের বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা জারি

তাইওয়ান সম্পর্কিত বিষয়ে হস্তক্ষেপের প্রতিক্রিয়ায় প্যারাগুয়ে এবং বেলজিয়ামের দুই শীর্ষ মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।সোমবার প্রকাশিত নির্দেশনায় জানানো হয়, প্যারাগুয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী গুস্তাভো এমিলদিও ভিয়াত সামানিগো এবং বেলজিয়ামের পররাষ্ট্র, বৈদেশিক বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী ফ্রান্সিস ফনসেকার চীনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এই নিষেধাজ্ঞার আওতায় মূল […]

ডলারের বিপরীতে শক্তিশালী হলো চীনা ইউয়ান

অক্টোবর ১২, সিএমজি বাংলা ডেস্ক: মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী হয়েছে চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ান। সোমবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার ১৭ পিপস শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৩১৩ ইউয়ানে।চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ […]

চীনের মহাকাশ স্টেশনে বিজ্ঞান গবেষণা ও রক্ষণাবেক্ষণ অব্যাহত

চীনের মহাকাশ স্টেশনে অবস্থানরত শেনচৌ-২৩ মিশনের নভোচারীরা বৈজ্ঞানিক গবেষণা ও প্ল্যাটফর্ম রক্ষণাবেক্ষণের কাজ নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন। রোববার প্রকাশিত চীনের মানববাহী মহাকাশ সংস্থার সাপ্তাহিক আপডেটে এই তথ্য জানানো হয়েছে।মহাকাশে প্রায় পাঁচ মাস পার করে ফেলা তিন চীনা নভোচারী মহাকর্ষহীন পরিবেশের বৈজ্ঞানিক গবেষণাগুলো সাফল্যের সাথে চালিয়ে যাচ্ছেন। গত সপ্তাহে তারা নির্ধারিত সময়সূচি মেনে উচ্চ তাপমাত্রায় কেবিনে থাকা […]

১৪০তম ক্যান্টন ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন চীনের প্রধানমন্ত্রী

অক্টোবর ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ১৪০তম আমদানি ও রপ্তানি মেলার (ক্যান্টন ফেয়ার) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং। এ সময় তিনি মূল বক্তব্য দেবেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতোং এ তথ্য জানান।হ্য ইয়াতোং জানান, দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ শহরে আগামী ১৫ অক্টোবর থেকে […]

চীনে নতুন জ্বালানিচালিত গাড়ি বিক্রি ঊর্ধ্বমুখী

চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনের নতুন জ্বালানিচালিত গাড়ির (এনইভি) বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বিদেশের বাজারেও এসব গাড়ির বিক্রি বেড়েছে। সোমবার চীনের মোটরগাড়ি প্রস্তুতকারক সমিতি (সিএএএম) প্রকাশিত খাতসংশ্লিষ্ট পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম ৯ মাসে চীনের গাড়ি শিল্পে প্রবৃদ্ধির ইতিবাচক ধারা অব্যাহত ছিল।পরিসংখ্যানে দেখা গেছে, জুন […]

চীনের খুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু

চীনের ইয়ুননান প্রদেশের খুনমিংয়ে বাংলাদেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকালে ইয়ুননান একাডেমি অব গভর্ন্যান্সে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়। আগামী ১৬ অক্টোবর প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে।চীনের কমিউনিস্ট পার্টির ইয়ুননান প্রাদেশিক কমিটির পার্টি স্কুলের (ইয়ুননান একাডেমি অব গভর্ন্যান্স) ব্যবস্থাপনায় এবং ইয়ুননান প্রাদেশিক সরকারের বৈদেশিক বিষয়ক কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ […]

বছরের তৃতীয় প্রান্তিকে চীনের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধির ইঙ্গিত

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনের অর্থনীতি ফুলেফেঁপে উঠেছে। প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তিগুলোও গতি পেয়েছে। রোববার প্রকাশিত ভোগ, বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সরকারি উচ্চ-ঘনত্বের উপাত্তে এ চিত্র উঠে এসেছে।জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের অধীন রাষ্ট্রীয় তথ্য কেন্দ্রের প্রকাশিত উপাত্ত অনুযায়ী, ভোক্তা পুনরুদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে। তৃতীয় প্রান্তিকে অফলাইন লেনদেনের মাধ্যমে ভোগব্যয় গত বছরের একই সময়ের তুলনায় ২.৬ […]

গানের সুরে লং মার্চের ইতিহাস বাঁচিয়ে রাখছে চীনের শতাধিক সদস্যের কয়ার

চীনের ইতিহাসে লং মার্চ বা দীর্ঘ পদযাত্রা এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৩৪ সালে শুরু হওয়া এই ঐতিহাসিক যাত্রার স্মৃতি আজও ধরে রেখেছেন চীনের অনেক মানুষ। সেই ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গান গেয়ে চলেছে ‘লং মার্চ অরিজিন কয়ার’। চীনের চিয়াংসি প্রদেশের ইউতু কাউন্টিতে গড়ে ওঠা এই সংগীতদলের সদস্যরা তাদের কণ্ঠে তুলে ধরছেন লালফৌজের […]

সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বহুপাক্ষিকতার চর্চা করবে চীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধিবিষয়ক সম্মেলনের (সিআইসিএ) এশিয়ার নিরাপত্তাবিষয়ক সংলাপ ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ কাঠামো। প্রতিষ্ঠার পর থেকে এ সম্মেলন এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে কাজ করে আসছে। পাশাপাশি, এশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আজ (সোমবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সিআইসিএ সপ্তম শীর্ষ […]

চীনা ভাষাজ্ঞান কাজে লাগিয়ে নামিবিয়ার তরুণদের কর্মসংস্থানের সুযোগ

চীনা ভাষায় দক্ষ নামিবিয়ার তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রথমবার চাকরিমেলার আয়োজন করেছে নামিবিয়া বিশ্ববিদ্যালয় (ইউএনএএম)। শনিবার আয়োজিত এ মেলায় অংশ নেয় প্রায় ৩০টি চীনা প্রতিষ্ঠান। এতে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা চাকরি, ইন্টার্নশিপ এবং প্রশিক্ষণের সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান।বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং গ্লোবাল সাউথ চায়না আফ্রিকা রিসার্চ সেন্টার যৌথভাবে এ মেলার […]

সিজিটিএন জরিপ: নগর শাসনে জনসেবায় বেশি গুরুত্ব চান নাগরিকরা

অক্টোবর ১২: নগর প্রশাসনের কাছে মানুষের প্রধান প্রত্যাশা হলো—বাসিন্দাদের চাহিদাকে গুরুত্ব দেওয়া, সরকারি সেবার মান বাড়ানো এবং নাগরিক সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা। চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সিজিটিএন ও চীন রেনমিন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এক জনমত জরিপে এমনটা দেখা গেছে।নতুন যুগের আন্তর্জাতিক যোগাযোগ গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে পরিচালিত এ জরিপে বিশ্বের ২১টি দেশের ২৫টি […]

স্বয়ংক্রিয় এআই এজেন্টের ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তানীতিমালা প্রণয়ন করছে চীন

বিশ্বজুড়ে স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের অনাকাঙ্ক্ষিত কার্যক্রম বাড়তে থাকায়, এআই প্রযুক্তির দ্রুত বিকাশ থেকে সৃষ্ট নতুন ঝুঁকি মোকাবিলায় পূর্ণাঙ্গ নিরাপত্তা কাঠামো গড়ে তোলার উদ্যোগ জোরদার করছে চীন।সাম্প্রতিক কয়েকটি ঘটনা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। ওপেন-এআইয়ের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর গবেষণামূলক পর্যায়ের একটি এআই এজেন্ট ডিএনএস ব্যবস্থা ব্যবহার করে একটি উন্মুক্ত চ্যাটবটের মাধ্যমে প্রবেশাধিকার […]