October 2026 - Page 22 of 29 - Mati News
Friday, October 30

Month: October 2026

স্বয়ংক্রিয় এআই এজেন্টের ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তানীতিমালা প্রণয়ন করছে চীন

স্বয়ংক্রিয় এআই এজেন্টের ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তানীতিমালা প্রণয়ন করছে চীন

China, Tech news
বিশ্বজুড়ে স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের অনাকাঙ্ক্ষিত কার্যক্রম বাড়তে থাকায়, এআই প্রযুক্তির দ্রুত বিকাশ থেকে সৃষ্ট নতুন ঝুঁকি মোকাবিলায় পূর্ণাঙ্গ নিরাপত্তা কাঠামো গড়ে তোলার উদ্যোগ জোরদার করছে চীন। সাম্প্রতিক কয়েকটি ঘটনা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। ওপেন-এআইয়ের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর গবেষণামূলক পর্যায়ের একটি এআই এজেন্ট ডিএনএস ব্যবস্থা ব্যবহার করে একটি উন্মুক্ত চ্যাটবটের মাধ্যমে প্রবেশাধিকার নিয়ে তার সুরক্ষিত পরীক্ষামূলক পরিবেশ থেকে বেরিয়ে যায়। এ ঘটনার পর ওপেন-এআই তাদের সর্বশেষ প্রজন্মের মডেলের প্রশিক্ষণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। গত তিন মাসে এ ধরনের দ্বিতীয় স্থগিতাদেশ এটি। শুধু ওপেন-এআই নয়, অন্যান্য প্রতিষ্ঠানের এআই মডেল নিয়েও উদ্বেগ রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক এআই নিরাপত্তা ইনস্টিটিউটের আগস্ট মাসের এক প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন মডেলের ওপর প...
চীন-ভিয়েতনাম সহযোগিতা জোরদার চান ওয়াং হুনিং

চীন-ভিয়েতনাম সহযোগিতা জোরদার চান ওয়াং হুনিং

China
চীন ও ভিয়েতনামের দুই দল এবং রাষ্ট্রের শীর্ষ নেতাদের কৌশলগত দিকনির্দেশনা অনুসরণ করে দেশটির সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং। রোববার বেইজিং-এ ভিয়েতনামের জাতীয় পরিষদের চেয়ারম্যান চ্যান থান মানের সঙ্গে বৈঠকে এ কথা বলেন, চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং। বৈঠকে চীন ও ভিয়েতনামের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে আলোচনা করেন দু’দেশের শীর্ষ পর্যায়ের নেতারা। এ সময় ওয়াং হুনিং বলেন, কয়েকটি নীতির সামগ্রিক লক্ষ্য সামনে রেখে সব ক্ষেত্রে পারস্পরিক লাভজনক সহযোগিতা এগিয়ে নেয়া এবং চীন-ভিয়েতনাম অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন। ওয়াং আরও বলেন, দু’দেশের আধুনিকায়নের অগ্রযাত্রায় পারস্পরিক অবদান রাখতে ভিয়েতনামের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা আরও গভীর করতে চায় সিপিপিসিসি’র জাতীয় কমিটি। অন্যদিকে, চীনের অর্জনের প্রশংসা করেন চ্যান থান মান। তিনি ...
নগর উন্নয়ন নিয়ে আলোচনায় চীনে বিশ্বের বিভিন্ন শহরের মেয়ররা

নগর উন্নয়ন নিয়ে আলোচনায় চীনে বিশ্বের বিভিন্ন শহরের মেয়ররা

China
সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, শিল্প খাতের রূপান্তর ও নগর পুনরুজ্জীবনের বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে চীনের মধ্যাঞ্চলীয় হ্যনান প্রদেশের লুওইয়াং শহরে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন শহরের মেয়র ও নগর প্রতিনিধিরা। ‘২০২৬ গ্লোবাল মেয়রস ডায়ালগ’-এ ১০টিরও বেশি দেশের প্রায় ১০০ জন মেয়র, নগর প্রতিনিধি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ অংশ নেন। শুক্রবার থেকে রোববার পর্যন্ত আয়োজিত এ সংলাপের সমাপ্তি ঘটে ‘নগর সভ্যতা বিষয়ক লুওইয়াং ঐকমত্য’ ঘোষণার মধ্য দিয়ে। এতে জনকেন্দ্রিক উন্নয়ন, পরিবেশবান্ধব রূপান্তর এবং বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বুদ্ধিদীপ্ত উৎপাদনব্যবস্থা এবং নগর পুনরুজ্জীবনকে কেন্দ্র করে বিভিন্ন ঐতিহাসিক স্থান ও শিল্পপ্রতিষ্ঠানে তিনটি বিশেষ আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা লংমেন গুহামন্দির, লুওইয়াংয়ে অবস্থিত সুই ও থাং রাজব...
ন্যায়ের কণ্ঠস্বর শুনতে জাপানের ক্ষমতাসীনদের আহ্বান চীনের

ন্যায়ের কণ্ঠস্বর শুনতে জাপানের ক্ষমতাসীনদের আহ্বান চীনের

China
  জাপানের উচিত নিজ দেশের ন্যায়ের কণ্ঠস্বর শোনা ও সেটাকে গুরুত্ব দেওয়া। চীন-জাপান সম্পর্কের অবনতির কারণ এবং এ পরিস্থিতি থেকে উত্তরণের প্রসঙ্গে এ মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, সম্প্রতি জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাপান আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন সমিতির চেয়ারম্যান চীন সফরকালে বলেছেন, চীন-জাপান সম্পর্কের অবনতির জন্য জাপান নিজেই দায়ী এবং পরিস্থিতির উন্নয়নে জাপান সরকারের উদ্যোগ নেওয়া উচিত। তিনি আরও বলেন, জাপানের অভ্যন্তরেও এমন মত রয়েছে যে, ঐতিহাসিক দায়িত্ব এড়ানোর প্রচেষ্টা দেশটির চীননীতিকে ভুল পথে পরিচালিত করছে। এ অবস্থায় জাপান সরকারকে সমস্যার মুখোমুখি হয়ে সেগুলোর সমাধান করার আহ্বান জানানো হচ্ছে। এ বিষয়ে চীনের অবস্থান কী? জবাবে...
বেইজিংয়ে বাড়ছে বাড়িভিত্তিক প্রবীণ সেবার ৩০ হাজার শয্যা

বেইজিংয়ে বাড়ছে বাড়িভিত্তিক প্রবীণ সেবার ৩০ হাজার শয্যা

China
প্রবীণদের বাড়িতে থেকেই সেবা পাওয়ার সুযোগ বাড়াতে আগামী তিন বছরে ৩০ হাজার নতুন শয্যা চালুর পরিকল্পনা করেছে চীনের রাজধানী বেইজিং। শহরের প্রবীণদের জন্য সেবাব্যবস্থা আরও উন্নত করার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে বেইজিং পৌর নাগরিক বিষয়ক ব্যুরো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম সিসিটিভি। ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ বেইজিংয়ে ৬০ বছর বা তার বেশি বয়সী স্থায়ী বাসিন্দার সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৮৮ হাজারে। শহরের মোট স্থায়ী বাসিন্দার ২৪ দশমিক ৩ শতাংশ প্রবীণ। ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে যেতে পারে। ফলে প্রবীণদের সেবা ও পরিচর্যার চাহিদা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ চাহিদা মোকাবিলায় বাড়িভিত্তিক সেবার পাশাপাশি প্রবীণদের পরিচর্যা প্রতিষ্ঠানে সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক ৬০ হাজার শয্যা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত চীনের ১৫তম পঞ্চব...
সবুজ জ্বালানি প্রসারে হাইড্রোজেন খাতের বিকাশ ত্বরান্বিত করছে চীন

সবুজ জ্বালানি প্রসারে হাইড্রোজেন খাতের বিকাশ ত্বরান্বিত করছে চীন

China
সবুজ জ্বালানির প্রসার ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে হাইড্রোজেন শক্তি খাতের বিকাশ ত্বরান্বিত করছে চীন। উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও ব্যবহার—সব ক্ষেত্রেই দেশটির হাইড্রোজেন শিল্প দ্রুত এগিয়ে যাচ্ছে। চীনের সবুজ ও স্বল্প-কার্বন জ্বালানি ব্যবস্থায় রূপান্তরের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে এই খাত। ২০২৬ সালের আগস্টে বেইজিং-থিয়ানচিন-হ্যপেই এবং কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলসহ পাঁচটি প্রধান নগরাঞ্চলে হাইড্রোজেন ব্যবহারের ব্যাপকভিত্তিক পরীক্ষামূলক কর্মসূচি চালু করে চীন। জ্বালানি কোষচালিত যানবাহনসহ বিভিন্ন ক্ষেত্রে হাইড্রোজেনের ব্যবহার বাড়ানোর মাধ্যমে এসব উদ্যোগ দেশটির হাইড্রোজেন সরবরাহ সক্ষমতা জোরদার করছে। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের চাংচিয়াকাং শহরে মাত্র ৩৭ কেজি হাইড্রোজেন জ্বালানি নিয়ে একটি ভারি ট্রাক ৫০০ কিলোমিটারেরও বেশি পথ চলতে পারে। বর্তমানে বিশ্বের মোট হাইড্রোজেন উৎপাদন সক্ষমতার অ...
লং মার্চে ৩৪তম ডিভিশনের নিখোঁজের রহস্য নিয়ে সিজিটিএনের প্রামাণ্যচিত্র

লং মার্চে ৩৪তম ডিভিশনের নিখোঁজের রহস্য নিয়ে সিজিটিএনের প্রামাণ্যচিত্র

China
চীনের গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) একটি প্রামাণ্যচিত্রে লং মার্চের সময় ৩৪তম ডিভিশনের লড়াইয়ের ইতিহাস তুলে ধরা হয়েছে। পঞ্চম আর্মি কোরের এই ডিভিশন কুওমিনতাং বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে পেছনে থেকে লড়াই করেছিল। ১৯৩৪ সালের নভেম্বরে দক্ষিণ চীনে সিয়াংচিয়াং নদীর যুদ্ধ হয়। এতে কেন্দ্রীয় রেড আর্মির প্রায় ৮৬ হাজার সদস্য অংশ নেন। যুদ্ধের পর তাদের মধ্যে মাত্র ৩০ হাজারের মতো সদস্য জীবিত ছিলেন। এটি ছিল লং মার্চের অন্যতম ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও রেড আর্মি কুওমিনতাং বাহিনীর অবরোধ ভেঙে পশ্চিম দিকে এগিয়ে যায়। এই যুদ্ধের পর ১৯৩৫ সালে ঐতিহাসিক চুনই সম্মেলনের পথ তৈরি হয়। সম্মেলনটি লং মার্চের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে পরিচিত। সূত্র: সিএমজি...
চীন ও ইইউর উচিত অংশীদারত্ব ও সহযোগিতার মূল সুর ধরে রাখা: সিএমজি সম্পাদকীয়

চীন ও ইইউর উচিত অংশীদারত্ব ও সহযোগিতার মূল সুর ধরে রাখা: সিএমজি সম্পাদকীয়

China
গত ৮ ও ৯ অক্টোবর বেইজিংয়ে চীন-ইইউ বাণিজ্য ও বিনিয়োগ পরামর্শ প্রক্রিয়ার দ্বিতীয় নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চারটি প্রধান ক্ষেত্রকে কেন্দ্র করে ১৬টি ফলাফল ও ঐকমত্যের তালিকা তৈরি করেছে উভয় পক্ষ। সেইসঙ্গে ২০২৭ সালের মার্চে এ প্রক্রিয়ার তৃতীয় নিয়মিত বৈঠক আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে তারা। এসব অগ্রগতি প্রমাণ করে, সংলাপ ও পরামর্শের মাধ্যমে মতপার্থক্য নিয়ন্ত্রণ এবং যথাযথভাবে সমাধানের সদিচ্ছা ও প্রজ্ঞা চীন ও ইউরোপীয় ইউনিয়ন—উভয়েরই রয়েছে। এর ফলে সংঘাতের বিস্তার এড়ানো সম্ভব হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও ইইউ বাণিজ্য, বিনিয়োগ ও বাজারে প্রবেশাধিকার নিয়ে সমঝোতায় পৌঁছেছে এবং ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে রাজি হয়েছে। এতে আন্তর্জাতিক মহলের উদ্বেগও কিছুটা প্রশমিত হয়েছে। চীন ও ইইউ সর্বাত্মক কৌশলগত অংশীদার। তাদের সম্পর্কের মূল সুর হওয়া উচিত সহযোগিতা। তবে সাম্প্রতিক বছরগুলোত...
চীনের গাড়ি রপ্তানিতে যুক্ত হলো নানচিং-ইউরোপ রুট

চীনের গাড়ি রপ্তানিতে যুক্ত হলো নানচিং-ইউরোপ রুট

China
চীনের নানচিং বন্দর থেকে ইউরোপে সরাসরি গাড়ি রপ্তানির নতুন রুট চালু হয়েছে। ১১ অক্টোবর সকালে ১ হাজার ৫৩০টি নতুন জ্বালানিশক্তির গাড়ি বহনকারী বিশাল রো-রো জাহাজ কুয়াংরং নানচিং বন্দর ছেড়ে স্পেনের বার্সেলোনা ও বেলজিয়ামের জেব্রুখ বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। এর মধ্য দিয়ে নানচিং-ইউরোপ আন্তর্জাতিক বাণিজ্যিক রো-রো রুটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। রুটটি চীনের গাড়ি রপ্তানিতে নদীপথ ও সমুদ্রপথের সরাসরি সংযোগ তৈরি করেছে। নতুন এ রুট চালুর ফলে নানচিং বন্দর থেকেই সম্পূর্ণ গাড়ি সরাসরি বিদেশে রপ্তানি করা যাবে। উপকূলীয় বড় বন্দরে নিয়ে পুনরায় জাহাজে তোলার প্রয়োজন হবে না। এতে পরিবহন ও গুদামজাতকরণসহ সামগ্রিক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি গাড়ি রপ্তানিতে চীনের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতাও বাড়বে। বন্দর কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে নানচিং বন্দর দিয়ে ১৩ হাজার ৯০০টি গাড়ি রপ্তানি করা ...
মহাকাশ গবেষণায় অবদানে পুরস্কার পেলেন চীনা বিজ্ঞানী

মহাকাশ গবেষণায় অবদানে পুরস্কার পেলেন চীনা বিজ্ঞানী

China
মহাকাশ গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের আন্তর্জাতিক মহাকাশচারী ফেডারেশন (আইএএফ) হল অব ফেম পুরস্কার পেয়েছেন চীনা বিজ্ঞানী কুও হুয়াতোং। গত ৯ অক্টোবর তুরস্কে ৭৭তম আন্তর্জাতিক মহাকাশচারী কংগ্রেসের সমাপনী অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেয়া হয়। কুও হুয়াতোং চীনের বিজ্ঞান একাডেমির (সিএএস) সদস্য এবং এর অ্যারোস্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী। মহাকাশবিষয়ক গবেষণায় তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেয়া হয়েছে। সূত্র: সিএমজি...
হংকংকে কেন্দ্র করে চলবে চীনের দ্বিতীয় প্রমোদতরি

হংকংকে কেন্দ্র করে চলবে চীনের দ্বিতীয় প্রমোদতরি

China
চীনের তৈরি দ্বিতীয় বড় প্রমোদতরি ‘অ্যাডোরা ফ্লোরা সিটি’ ২০২৭ সালে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংকে প্রধান বন্দর হিসেবে ব্যবহার করবে। শুক্রবার এ তথ্য জানিয়েছে জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাডোরা ক্রুজেস। নতুন সূচি অনুযায়ী, চলতি বছরের নভেম্বরে জাহাজটি যাত্রা শুরু করে হংকং সফর করবে। ২০২৭ সালে এটি প্রায় ২০টি সমুদ্রযাত্রা পরিচালনা করবে। এ ছাড়া থাকবে তিনটি বিশেষ ভ্রমণ, যেখানে জাহাজটি সমুদ্রে চলবে। তবে, কোন বন্দরে থামবে না। জাহাজটির দৈর্ঘ্য ৩৪১ মিটার এবং মোট ধারণক্ষমতা ১ লাখ ৪১ হাজার ৯০০ গ্রস টন। এতে ২ হাজার ১৩০টি কেবিন ও স্যুইট রয়েছে। পূর্ণ সক্ষমতায় একসঙ্গে ৫ হাজার ২৩২ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। চীনের প্রথম নিজস্ব বড় প্রমোদতরি ‘অ্যাডোরা ম্যাজিক সিটি’র তুলনায় নতুন জাহাজটিতে যাত্রীদের সুবিধা, স্থান ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তিতে উন্নয়ন আনা হয়েছে। জাহাজটি আগামী ৬ নভেম্বর হস...
চীন-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর রাজনৈতিক শীর্ষ সংলাপ

চীন-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর রাজনৈতিক শীর্ষ সংলাপ

China
  চীন এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর মধ্যে যৌথ উন্নয়ন, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণ এবং এক অভিন্ন ভবিষ্যতের পারস্পরিক অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে বেইজিংয়ে শনিবার ষষ্ঠ ‘চীন-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র রাজনৈতিক নেতৃত্ব সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চীন ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা গভীর আলোচনা ও মতামত বিনিময় করেন। চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং বলেন, প্রাকৃতিক সম্পদের বৈচিত্র্য, ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক ব্যবস্থার ভিন্নতা সত্ত্বেও চীন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো সর্বদা পারস্পরিক শ্রদ্ধা ও সমতার নীতিতে জোর দিয়ে আসছে। তিনি আরও বলেন, চীন কখনোই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না এবং এদের বৃহৎ শক্তির প্রতিযোগিতার ক...
চীনের ১৫টি নতুন আন্তর্জাতিক কার্গো বিমান রুট চালু

চীনের ১৫টি নতুন আন্তর্জাতিক কার্গো বিমান রুট চালু

China
আন্তর্জাতিক বিমান পরিবহন ব্যবস্থা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী করতে চলতি বছরের সেপ্টেম্বরে ১৫টি নতুন আন্তর্জাতিক কার্গো বিমান রুট চালু করেছে চীন। চায়না ফেডারেশন অফ লজিস্টিকস অ্যান্ড পারচেজিংয়ের (সিএফএলপি) এয়ার লজিস্টিকস বিভাগ রোববার এ তথ্য নিশ্চিত করেছে। নতুন এই রুটগুলোর মাধ্যমে প্রতি সপ্তাহে অতিরিক্ত ৪২টি রাউন্ড-ট্রিপ বা দ্বিমুখী কার্গো ফ্লাইট পরিচালিত হবে। সিএফএলপির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে চালু হওয়া ১৫টি রুটের মধ্যে এশিয়ায় ৯টি রুট, ইউরোপে ৪টি রুট এবং উত্তর আমেরিকায় ২টি রুট। এই রুটগুলোতে মূলত ক্রস-বর্ডার ই-কমার্স পণ্য, তাজা খাবার ও কৃষিপণ্য, ইলেকট্রোমেকানিক্যাল ও ইলেকট্রনিক সামগ্রী, উচ্চমানের শিল্পজাত বা প্রস্তুতকৃত পণ্য এবং দৈনন্দিন ব্যবহার্য ভোক্তা সামগ্রী পরিবহন করা হচ্ছে। নয়টি বিভিন্ন বিমান সংস্থা এসব কার্গো ফ্লাইট পরিচালনা করছে, যার মধ্যে আটটিই চীনের নিজস্ব বিমান প...
চীন-ফ্রান্সের ২৮তম কৌশলগত সংলাপ: সহযোগিতা বাড়াতে ঐকমত্য

চীন-ফ্রান্সের ২৮তম কৌশলগত সংলাপ: সহযোগিতা বাড়াতে ঐকমত্য

China
চীন ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধানদের অর্জিত সমঝোতা বাস্তবায়ন এবং চীন-ইইউ সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন নিশ্চিতে ফ্রান্সের সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং। চীন ও ফ্রান্সের কৌশলগত সহযোগিতা জোরদার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার লক্ষ্যে ২৮তম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সেখানে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ বৈঠকটি অনুষ্ঠিত হয় শনিবার চীনের শানসি প্রদেশের তাথোং শহরে। সংলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ফরাসি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা এমানুয়েল বোন আলোচনায় অংশ নেন। তারা চীন-ফ্রান্স সম্পর্ক, কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ এবং চীন-ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা করেন। ওয়াং ই বলেন, বিমান চলাচল, মহাকাশ ও পারমাণবিক জ্বালানির মতো প্রচলিত খাতের পাশাপাশি উন্নত উৎপাদন, পরিবেশবান্ধব উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন। ...
এশিয়ান প্যারা গেমসে ৩১২ অ্যাথলেট পাঠাচ্ছে চীন

এশিয়ান প্যারা গেমসে ৩১২ অ্যাথলেট পাঠাচ্ছে চীন

Default
আসন্ন আইচি-নাগোয়া এশিয়ান প্যারা গেমসে অংশ নিতে ৩১২ অ্যাথলেটসহ ৫০০ সদস্যের দল ঘোষণা করেছে চীন। বিদেশে এবারই সবচেয়ে বড় অ্যাথলেট দল পাঠাচ্ছে দেশটি। শনিবার ঘোষিত এ দলে রয়েছেন ১৪৬ জন পুরুষ ও ১৬৬ জন নারী অ্যাথলেট। তাদের বয়স ১৬ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন পেশার কর্মী, শিক্ষার্থী ও ফ্রিল্যান্সার। আগামী ১৮ থেকে ২৪ অক্টোবর জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান প্যারা গেমস। এবারের আসরে ১৮টি খেলার ৫০০টির বেশি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন দেশের ক্রীড়াবিদ। এর মধ্যে রয়েছে প্যারা সাতার, হুইলচেয়ার বাস্কেটবল এবং সিটিং ভলিবল। আয়োজকদের প্রত্যাশা, ৪৫টি দেশ ও অঞ্চল থেকে তিন হাজারের বেশি অ্যাথলেট এ প্রতিযোগিতায় অংশ নেবেন। সূত্র: সিএমজি...