রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বনির্ভরতার নতুন সম্ভাবনা
মীর আব্দুর আলীমবাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দীর্ঘদিনের স্বপ্ন, বিপুল বিনিয়োগ ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠা এই মেগা প্রকল্প দেশের উন্নয়নযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, আগামী নভেম্বরেই এই প্রকল্প থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। […]