Browsing monthly archive

November 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে একযোগে কাজ করতে চায় বাংলাদেশ

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সামরিক প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণে একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও চীন।বুধবার ঢাকায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইয়ুইন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক […]

শেনচেনে আয়োজিত হলো ‘এপেক আর্থিক রাত’ গালা

নভেম্বর ১৮: চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) উদ্যোগে শেনচেনে ‘এপেক আর্থিক রাত’ গালা অনুষ্ঠিত হয়েছে গতকাল (মঙ্গলবার)। এতে উপস্থিত ছিলেন চীন ও বিদেশের বাণিজ্য ও শিল্প খাতের শতাধিক প্রতিনিধি ও অর্থনীতিবিদ। এপেকভুক্ত অর্থনৈতিক সত্তাগুলোর পারস্পরিক কল্যাণকর সহযোগিতার চর্চা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শিল্প খাতগুলোর সমন্বয়, সমন্বিত উদ্ভাবন, বাজার বিনিময় এবং স্থল ও সমুদ্রপথে পরিবহনের প্রাণবন্ত […]

শেনচেনে পেরুর প্রেসিডেন্টের সঙ্গে সি’র বৈঠক

নভেম্বর ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, গতকাল (মঙ্গলবার) বিকেলে শেনচেনে, পেরুর প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরির এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। ফুজিমোরি এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠকে যোগ দিতে চীনে আসেন।বৈঠকে সি চিন পিং বলেন, চলতি বছর চীন ও পেরু’র মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী। চীন টানা ১২ বছর ধরে পেরু’র বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং বৃহত্তম […]

উন্নত সেমিকন্ডাক্টরে দূরবর্তী প্রবেশাধিকার সীমিত করার মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়া জানাল চীন

নভেম্বর ১৮: গত ১৬ নভেম্বর উন্নত সেমিকন্ডাক্টরে দূরবর্তী প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্ত নেয় মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে বেইজিং কী ভাবছে, এমন প্রশ্নের জবাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন পক্ষ তথাকথিত জাতীয় নিরাপত্তার ধারণাকে অতিরঞ্জিত করেছে এবং রপ্তানি নিষেধাজ্ঞার অপব্যবহার করেছে। এর মাধ্যমে তারা ইচ্ছাকৃতভাবে চীনা প্রতিষ্ঠানসহ অন্যান্য দেশের প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রমে হস্তক্ষেপ […]

শেনচেনে অনুষ্ঠিত হলো ‘পরস্পরের কথা শুনুন—সিএমজি সাংস্কৃতিক সন্ধ্যা’

নভেম্বর ১৮: চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) উদ্যোগে চালু হওয়া সংগীত বিনিময়ের ব্র্যান্ড ‘পরস্পরের কথা শুনুন—সিএমজি সাংস্কৃতিক সন্ধ্যা’ গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় শেনচেনে অনুষ্ঠিত হয়েছে।মিউজিক স্যালনের আদলে মতবিনিময়ের জন্য চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের ১০ জন সংগীতশিল্পীকে আমন্ত্রণ জানানো হয় এ অনুষ্ঠানে।এ ছাড়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১১টি দেশের মূলধারার গণমাধ্যমের ১৬ জন প্রতিনিধি অনুষ্ঠানে […]

চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা বিশ্বের জন্যও সুযোগ: সি চিন পিং

নভেম্বর ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, আজ (বুধবার) সকালে শেনচেনে বলেন, চীনের ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’ শুধু নিজের উন্নয়নের নীলনকশা নয়, বরং এটি এশিয়া-প্যাসিফিক, এমনকি বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সুযোগ সৃষ্টি করছে ও করবে; এটি বিশ্বের শিল্প ও বাণিজ্য মহলের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতীক।তিনি বলেন, বিশ্বের শিল্প ও বাণিজ্য মহলের জন্য চীনের আছে […]

শেনচেনে চিলির প্রেসিডেন্টের সঙ্গে সি’র বৈঠক

নভেম্বর ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, গতকাল (মঙ্গলবার) শেনচেনে, চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্টের সাথে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। কাস্ট এপেক অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলনে যোগ দিতে চীনে আসেন।বৈঠকে সি বলেন, “চলতি বছর চীন ও চিলির মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার দশম বার্ষিকী এবং দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার কুড়িতম বার্ষিকী পালিত […]

চীন বিশ্ব উপসাগরীয় অঞ্চল অর্থনৈতিক সহযোগিতা জোট গঠনের ধারণা সমর্থন করে: সি

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, তাঁর দেশ বিশ্ব উপসাগরীয় অঞ্চল অর্থনৈতিক সহযোগিতা জোট গঠনের ধারণাকে সমর্থন করে। তিনি আজ (বুধবার) সকালে শেনচেনে, এপেক সিইও শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া মূল ভাষণে, এ কথা বলেন।তিনি আরও বলেন, এশিয়া-প্যাসিফিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপসাগরীয় এলাকার অবস্থান। উপসাগরীয় এলাকার অর্থনীতির স্বতন্ত্র উন্মুক্ততা, সমন্বয় ও বিস্তারের সক্ষমতা আছে। শেনচেন […]

এপেক সিইও শীর্ষসম্মেলনে সি চিন পিংয়ের মূল বক্তব্য পেশ

নভেম্বর ১৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, আজ (বুধবার) শেনচেনে আয়োজিত এপেক সিইও শীর্ষসম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে, মূল বক্তব্য পেশ করেন।বক্তব্যে তিনি বলেন, বিগত ৪০ বছরে শেনচেন একটি ছোট সীমান্ত-গ্রাম থেকে আন্তর্জাতিক মহানগরীতে পরিণত হয়ে এক ঐতিহাসিক উল্লম্ফন ঘটিয়েছে, যা বিশ্বের উন্নয়নের ইতিহাসে একটি অলৌকিক ঘটনা। শেনচেনের এই সাফল্য অনেক অন্তর্দৃষ্টি প্রদান করে।তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক […]

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করতে চায় চীন: সি চিন পিং

নভেম্বর ১৮: শেনচেনে ২০২৬ এপেক সিইও শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মূল ভাষণ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বুধবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এপেক) অর্থনৈতিক বিশ্বায়নের ঢেউয়ের মধ্য দিয়ে জন্ম নিয়েছে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সময়ের প্রবণতার অগ্রভাগে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।তিনি বলেন, […]

নানশানে পরিবেশ ঠিক রেখে নগর উন্নয়ন

চীনের শেনচেনের নানশান এমন এক জেলা, যেখানে পার্ক ও সবুজ পথগুলো পাহাড়ি বন, পুনরুদ্ধার করা নদীর তীর এবং উপকূলীয় জলাভূমির সঙ্গে সংযুক্ত। সেখানে থাংলাং পর্বতে উঠলে চোখে পড়তে পারে বন্য বানর।থাংলাং পর্বত কান্ট্রি পার্ক নানশানের এমন কয়েকটি স্থানের একটি, যেখানে ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক বন্যপ্রাণীর গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। শহরের পরিবেশ ও প্রতিবেশবিষয়ক ব্যুরোর তথ্য […]

সি চিন পিংয়ের সঙ্গে পুতিনের বৈঠক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।বুধবার দক্ষিণ চীনের শেনচেনে এ বৈঠক করেন তারা।এর আগে ৩৩তম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) নেতাদের বৈঠকে অংশ নিতে বুধবার ভোরে শেনচেনে পৌঁছান পুতিন।সিএমজি

কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র বৈঠক

কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং। মঙ্গলবার কুয়াংতোং প্রদেশের শেনচেনে এ বৈঠক করেন তারা।বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ওয়াং বলেন, দুই দেশের নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় চীন-কানাডা সম্পর্ক সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের পথে ফিরেছে।মঙ্গলবার সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ফলপ্রসূ বৈঠকে সহযোগিতা নিয়ে […]

সি চিন পিংয়ের সঙ্গে পুতিনের বৈঠক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।বুধবার দক্ষিণ চীনের শেনচেনে এ বৈঠক করেন তারা।এর আগে ৩৩তম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) নেতাদের বৈঠকে অংশ নিতে বুধবার ভোরে শেনচেনে পৌঁছান পুতিন।সিএমজি

৬জি উদ্ভাবনে আট অঞ্চলকে পরীক্ষামূলক কর্মসূচিতে অনুমোদন চীনের

৬জি প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়নে মন্ত্রণালয় ও প্রাদেশিক পর্যায়ের যৌথ সহযোগিতাভিত্তিক পাইলট কর্মসূচিতে অংশ নিতে আটটি অঞ্চলকে অনুমোদন দিয়েছে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের তথ্যমতে, অঞ্চলগুলো হলো—বেইজিং, হ্যপেই, শাংহাই, চিয়াংসু, চেচিয়াং, আনহুই, হুবেই ও কুয়াংতোং।কর্মসূচিটির লক্ষ্য হলো আঞ্চলিক সম্পদ একত্র করা এবং ৬জি প্রযুক্তিগত উদ্ভাবন, শিল্পের বিকাশ ও ব্যবহারিক প্রয়োগ এগিয়ে নিতে কেন্দ্রীয় ও স্থানীয় […]