Browsing author

abc

হংকং ও ম্যাকাওয়ের বিনিয়োগকারীদের জন্য কুয়াংতোংয়ে অনলাইন নিবন্ধন সেবা চালু

চীনে কুয়াংতোং প্রদেশে হংকং ও ম্যাকাওয়ের বিনিয়োগকারীদের জন্য অনলাইন ব্যবসা নিবন্ধনসেবা চালু করা হয়েছে। মঙ্গলবার ‘কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের অনলাইন নিবন্ধন সেবাকেন্দ্র’ নামে এ প্ল্যাটফর্ম চালু করা হয়।নতুন এ সেবার মাধ্যমে হংকং ও ম্যাকাওয়ের বিনিয়োগকারীরা বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের মূল ভূখণ্ডের ৯টি শহরে কোনো কাগজপত্র ছাড়াই অনলাইনে ব্যবসা নিবন্ধন করতে পারবেন।এ উদ্যোগের ফলে ব্যবসা নিবন্ধন প্রক্রিয়া […]

চীনের বিশাল বাজার বৈশ্বিক বাণিজ্যের নতুন সম্ভাবনা

চীন আমদানি সম্প্রসারণ অব্যাহত রাখায় দেশটির বিশাল অভ্যন্তরীণ বাজার ও ধারাবাহিক চাহিদা বৈশ্বিক বাণিজ্য অংশীদারদের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করছে। সাম্প্রতিক তথ্য ও বাণিজ্য বিশেষজ্ঞদের বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।সম্প্রতি পেরুর ছানছে বন্দর থেকে প্রথমবারের মতো তাজা কলার একটি চালান শাংহাইয়ে পৌঁছেছে। দুই বন্দরের মধ্যে চালু হওয়া নতুন সমুদ্রপথ দক্ষিণ আমেরিকা থেকে চীনে পণ্য পরিবহনের […]

চীন-ইইউ’র ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্কে জোর দিলেন হোংচোং

চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য সম্পর্কের স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা এবং সংলাপের ওপর জোর দিয়েছেন চীনের জ্যেষ্ঠ আইনপ্রণেতা লি হোংচোং। বুধবার বেইজিংয়ে ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক কমিটির চেয়ারম্যান বার্ন্ড লাঙ্গের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।লি হোংচোং চীনের জাতীয় গণ-কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান। তিনি চীনের কমিউনিস্ট পার্টির […]

বাংলাদেশ–চীন সম্পর্ক, ভবিষ্যৎ বিআরআই প্রকল্প এবং ডব্লিউএসসিসি থিংক ট্যাংকের সুপারিশ

অ্যাডজাঙ্ক্ট প্রফেসর লে. কর্নেল (অব.) মো. শাহাদাত হোসেন, পিএসসি, এমবিএ, এমডিএসবাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজ অর্ধশতাব্দীরও বেশি সময় অতিক্রম করেছে। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং উন্নয়ন সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা এ সম্পর্ক বর্তমানে কেবল কূটনৈতিক পর্যায়েই সীমাবদ্ধ নয়; বরং বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ […]

প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়নে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়, এরপর কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদকপ্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়নে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। এ সময়ের মধ্যে সরকারের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে শিক্ষকসমাজের সঙ্গে আলোচনা করে আরও জোরালো ও ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত সমিতির কেন্দ্রীয় কমিটির ভার্চ্যুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া […]

আইনপেশায় প্রবেশে ৩৫ বছরের বয়সসীমা: যোগ্যতার চেয়ে বয়স বড়, নাকি আইনের শাসন?

বার কাউন্সিলের সিদ্ধান্ত, সাংবিধানিক অধিকার ও ভারতের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের আলোকে একটি পর্যালোচনা। ভূমিকাআইন পেশা কেবল জীবিকা নির্বাহের একটি মাধ্যম নয়; এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা, নাগরিক অধিকার সংরক্ষণ এবং আইনের শাসন সমুন্নত রাখার অন্যতম প্রধান ভিত্তি। একজন আইনজীবী আদালতে শুধু মক্কেলের প্রতিনিধিত্ব করেন না, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার বৃহত্তর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই আইন পেশায় […]

জাপানি গাড়ির নিলাম-সংক্রান্ত তথ্য যাচাইয়ে সহায়ক হতে পারে Car Auction Report

ব্যবহৃত গাড়ি কেনার আগে গাড়ির অতীত অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে জাপানি গাড়ির নিলাম-সংক্রান্ত তথ্য ও ইতিহাস পর্যালোচনায় সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে Car Auction Report।বাংলাদেশে জাপানি গাড়ির প্রতি ক্রেতাদের আগ্রহ রয়েছে। তবে বিদেশ থেকে ব্যবহৃত গাড়ি কেনার ক্ষেত্রে গাড়িটির পূর্ববর্তী অবস্থা, নিলামের তথ্য, মাইলেজ এবং দুর্ঘটনা-সংক্রান্ত রেকর্ড সম্পর্কে পরিষ্কার […]

দরজার ওপাশে প্রেম : একটি পরাবাস্তব প্রেমের গল্প

যামিনি রায়বাইরে তখন ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। জানালার কাঁচ বেয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টির ফোঁটাগুলো। ঘরের মধ্যে টেবিলে রাখা বেড ল্যাম্পের মৃদু হলদে আলো চারদিকে এক স্নিগ্ধ মায়াবী পরিবেশ তৈরি করেছে।আরোহী সোফায় বসে একটা বই পড়ছিল, কিন্তু তার মন বইয়ে ছিল না। তার সমস্ত মনোযোগ ছিল ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা অদীপের ওপর। অদীপ তার ল্যাপটপে কাজের […]

ব্রিটিশ পুলিশের স্বেচ্ছাচারিতা ও মাত্রাতিরিক্ত আইন প্রয়োগে তীব্র অসন্তোষ চীনের

ব্রিটিশ পুলিশের স্বেচ্ছাচারী আচরণ ও মাত্রাতিরিক্ত আইন প্রয়োগমূলক কর্মকাণ্ডের বিষয়ে চীন তীব্র অসন্তোষ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিটিশ পক্ষের কাছে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্রও দাখিল করেছে চীন। গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন নিয়মিত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট এক প্রশ্নের উত্তরে এ সব কথা বলেছেন।কুও চিয়া খুন বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় […]

দ্বাদশ ব্রিকস সংসদীয় ফোরামে অংশ নিয়েছে চীনের প্রতিনিধিদল

গত ২৬ ও ২৭ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্বাদশ ব্রিকস সংসদীয় ফোরামে অংশ নিয়েছে চীনের একটি প্রতিনিধিদল। চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান জেং চিয়ান পাংয়ের নেতৃত্বে প্রতিনিধিদলটি ফোরামে যোগ দেয়। এ সময় মূল বক্তব্যও দেন জেং চিয়ান পাং।তিনি বলেন, অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাব করেছিলেন, ব্রিকস দেশগুলোকে […]

সংবাদ পর্যালোচনা: উত্তম কর্মশৈলীতে পার্টির শাসনের ভিত্তি সুদৃঢ় করছে সিপিসি

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক সি চিন পিং জোর দিয়ে বলেছেন, পার্টির কর্মশৈলীই তার ভাবমূর্তি। এটি জনগণের হৃদয়কে প্রভাবিত করে এবং পার্টির অস্তিত্ব ও ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কিত।সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে সি চিন পিংকে কেন্দ্র করে গঠিত পার্টির কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় আট-দফা বিধি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে কর্মশৈলী উন্নয়নের উদ্যোগ নেয়। একই […]

বাংলাদেশ-চীন চিকিৎসা শিক্ষা অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ

বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চতর চিকিৎসা শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীনের ঐতিহ্যবাহী খুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় সফর ও যৌথ আলোচনা সভা করেছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের […]

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা এগিয়ে নিতে সব পক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান চীনের

ইরানের পরমাণু ইস্যুর সমাধানে রাজনৈতিক ও কূটনৈতিক পথই একমাত্র কার্যকর উপায় বলে মন্তব্য করেছে চীন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরুর পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট সব পক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পরমাণু ইস্যু নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেন, বর্তমান […]

চীনে বায়ু ও সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ২০১ কোটি কিলোওয়াট

চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ চীনে বায়ু ও সৌরবিদ্যুতের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ২০১ কোটি কিলোওয়াটে পৌঁছেছে। দেশটির জাতীয় জ্বালানি প্রশাসন সোমবার এ তথ্য জানিয়েছে।মোট সক্ষমতার মধ্যে সৌরবিদ্যুতের সক্ষমতা দাঁড়িয়েছে ১৩১ কোটি কিলোওয়াট, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৫ শতাংশ বেশি। অন্যদিকে বায়ুবিদ্যুতের সক্ষমতা পৌঁছেছে ৭০ কোটি কিলোওয়াটে।চীনের হ্যপেই প্রদেশের উত্তরাঞ্চলীয় হুয়াংহুয়া শহরে […]

ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান

মার্কিন ডলারের বিপরীতে চীনা মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের বিনিময় হার আরও শক্তিশালী হয়েছে। বুধবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্যব্যবস্থা জানিয়েছে, ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার ৬ পিপস বেড়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৬ দশমিক ৭১৬৫ ইউয়ান নির্ধারিত হয়েছে।চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।এই […]