Browsing author

abc

চীনের কোম্পানিকে সিনচিয়াং বিলের নেতিবাচক তালিকায় অন্তর্ভুক্ত করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন

গত ২৮ অক্টোবর ৩টি চীনা কোম্পানিকে ‘উইঘুর জোরপূর্বক শ্রম প্রতিরোধ আইনের’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন হোমল্যান্ড নিরাপত্তা বিভাগ। এর বিরুদ্ধে সংবাদদাতার প্রশ্নোত্তরে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, চীনে কোনো বাধ্যতামূলক শ্রম নেই। সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির মানুষদের কর্মসংস্থানে স্বাধীনতা ও সমতা ভোগ করেন এবং আইন অনুযায়ী তাদের শ্রম অধিকার কার্যকরভাবে সুরক্ষিত। মার্কিন পক্ষের সংশ্লিষ্ট পদক্ষেপ সম্পূর্ণ […]

চলচ্চিত্র ও টেলিভিশনে ইতিহাস বিকৃতির জন্য জাপানের সমালোচনা রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

জাপানি চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে বারবার ইতিহাস বিকৃতির বিষয়টি লক্ষ্য করেছে রাশিয়া। জাপান যদি এই ধরনের মিথ্যা কার্যকলাপ চালিয়ে যায়, তবে রাশিয়া যথাযথ ব্যবস্থা নেবে। গতকাল (বুধবার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেছেন।জাখারোভা বলেন, রাশিয়া লক্ষ্য করেছে, জাপানি চলচ্চিত্র ও টিভি নাটকগুলো দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জে রুশ-জাপান যুদ্ধ […]

লিয়াংপিংয়ে অনুষ্ঠিত হলো প্রথম ‘ফ্লাই ওভার চায়না’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব

অক্টোবর ২৯: চীনের ছোংছিংয়ের লিয়াংপিংয়ে অনুষ্ঠিত হয়েছে প্রথম ‘ফ্লাই ওভার চায়না’ নিম্ন-উচ্চতার অর্থনৈতিক প্রয়োগভিত্তিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। গত ২৭ অক্টোবর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।‘সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা, পশ্চিমাঞ্চলের আকাশে স্বপ্ন ওড়ানো’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় সরকার, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও বিভিন্ন প্রয়োগক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এর লক্ষ্য হলো নিম্ন-উচ্চতার অর্থনীতিতে উদ্ভাবনী […]

সরকার ও জনগণের মধ্যে আস্থা গড়ে তোলা: নিজে অগ্রণী হয়ে সততার সঙ্গে দেশ পরিচালনা

ইয়াং ওয়েইমিং স্বর্ণাশাং ইয়াংয়ের ‘কাঠের খুঁটি স্থাপন করে আস্থা প্রতিষ্ঠা’র গল্প ইতিহাসে প্রশংসিত হয়ে আসছে। অন্যদিকে, চৌ রাজবংশের রাজা ইউয়ের আস্থা ভঙ্গের পরিণতি মানুষকে সতর্ক করে দেয়। সম্পূর্ণ বিপরীত পরিণতির এই দুটি ঘটনা ইতিহাসের পাতায় স্থান পেয়েছে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে উঠেছে।চীন ইতিহাসকে অত্যন্ত গুরুত্ব দেয়। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং […]

বিশ্ব অর্থনীতিতে বদলে যাচ্ছে চীনের ভূমিকা

 সম্প্রতি টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ভবিষ্যতে চীন শুধু ‘বিশ্বের কারখানা’ হিসেবে পরিচিত হবে না; বরং প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা রপ্তানিকারক হিসেবে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।নিবন্ধে বলা হয়েছে, বিশ্বায়নের নতুন এই ধারায় শুধু চীনের শিল্পব্যবস্থার তৈরি পণ্য অন্যান্য দেশে রপ্তানি করা হবে না, বরং অন্য দেশগুলোও চীনের শিল্পব্যবস্থায় সঞ্চিত জ্ঞান ও […]

বিশ্ব নগর দিবস: চীনের টেকসই নগর উন্নয়ন ও বাংলাদেশের সম্ভাবনা

ইয়াং ওয়েইমিং স্বর্ণা প্রতিবছর ৩১ অক্টোবর পালিত হয় বিশ্ব নগর দিবস। এ বছর মূল আয়োজন অনুষ্ঠিত হচ্ছে চীনের ফুচৌ শহরে, যার প্রতিপাদ্য—‘নবায়ণের ক্ষমতায়ণে, বাসযোগ্য স্বপ্ন নির্মাণ’।ঢাকার সকাল-সন্ধ্যার যানজটে যদি আপনি কখনও আটকে থাকেন, তাহলে এই প্রতিপাদ্য আপনার কাছে দূরের বিষয় নয়। এটি আপনার প্রতিদিন নষ্ট হওয়া শত শত মিনিট, উড়ালসড়ক থেকে শুরু করে পয়ঃনিষ্কাশন এবং একটি […]

জাপানের একটি শক্তি সাংস্কৃতিক পণ্য দিয়ে চীনকে কলঙ্কিত ও অপশক্তি হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে: চীনা মুখপাত্র

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা চরিত্রদের চিত্রায়নে জনরোষ সৃষ্টি হওয়ায় একটি জাপানি নাটকের সঙ্গে সানরিও কোম্পানি’র সহযোগিতা বাতিল করার ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো লক্ষ্য করেছি। এই নাটক আবারও জাপানে এমন একটি শক্তির অব্যাহত উপস্থিতিকে উন্মোচিত করেছে, যারা সাংস্কৃতিক পণ্যের […]

তাইওয়ান প্রণালির দুই পাশে শান্তি ও জাতীয় পুনরেকত্রীকরণের আহ্বান

চীনের তাইওয়ানকে চীনের কাছে ফিরিয়ে দেওয়ার ৮১তম বার্ষিকী উপলক্ষে তাইওয়ান প্রণালির উভয় পাশে স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের অভিন্ন প্রতিরোধের ইতিহাস স্মরণ করা হয় এবং জাতীয় পুনরেকত্রীকরণের আহ্বান জানানো হয়। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের মুখপাত্র ছেন বিনহুয়া এ তথ্য জানান।সংবাদ সম্মেলনে ছেন […]

সানরিও জাপানের ক্ষমা প্রার্থনা: জাপানি নাটক ‘ভিভান্ত’-এর সাথে সমস্ত সহযোগিতা বাতিল

অক্টোবর ২৯:আজ (বৃহস্পতিবার) বিকেলে, সানরিও কোম্পানি তাদের জাপানি সদর দপ্তরের ওয়েবসাইটে একটি বিবৃতি জারি করে জাপানি নাটক ‘ভিভান্ত’-এর সাথে সব সহযোগিতা বাতিল এবং এর সাথে সম্পর্কিত পরবর্তী সব প্রকল্প ও প্রচারমূলক কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে।সানরিও জানিয়েছে যে, মূল্যায়নের পর, এই সহযোগিতার বিষয়বস্তুতে এমন কিছু বক্তব্য ছিল, যা কোম্পানির দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কোম্পানিটি বিভিন্ন […]

চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানতোং-এর জীবনাবসান

চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী ও স্টেট কাউন্সিলর লিউ ইয়ানতোং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার বেইজিংয়ে অসুস্থতাজনিত কারণে ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।তিনি চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১৭তম ও ১৮তম কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য এবং দেশের সর্বোচ্চ রাজনৈতিক পরামর্শক সংস্থা চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের দশম জাতীয় কমিটির ভাইস চেয়ারওম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।এক সরকারি বিবৃতিতে লিউকে […]

মহাকাশে বৈশ্বিক শাসনব্যবস্থা জোরদারে চীনের অবস্থানপত্র প্রকাশ

মহাকাশে উন্নয়ন, নিরাপত্তা ও শাসনব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন উদ্বেগ মোকাবিলায় চীনের গঠনমূলক প্রস্তাব তুলে ধরে ‘মহাকাশ শাসনব্যবস্থা জোরদারে চীনের অবস্থান’ শীর্ষক একটি অবস্থানপত্র প্রকাশ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এ নথিতে মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।বর্তমানে মহাকাশে বৈশ্বিক শাসনব্যবস্থার তিনটি প্রধান ক্ষেত্র রয়েছে। এগুলো হলো— মহাকাশে অস্ত্র […]

সিপিসির অভিজ্ঞতা বিশ্ব রাজনৈতিক দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ: রুশ নেতা

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) দলীয় শৃঙ্খলা জোরদার ও শাসনব্যবস্থার উন্নয়নে নেওয়া উদ্যোগ বিশ্বের বিভিন্ন রাজনৈতিক দলের জন্য মূল্যবান শিক্ষা ও দিকনির্দেশনা দিতে পারে। সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন রাশিয়ার কমিউনিস্ট পার্টির (সিপিআরএফ) উপ-চেয়ারম্যান দিমিত্রি নোভিকভ।সোমবার বেইজিংয়ে সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে দলীয় স্বশাসনকে পূর্ণাঙ্গ ও কঠোরভাবে জোরদার করার […]

ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান

অক্টোবর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: মার্কিন ডলারের বিপরীতে চীনা মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের বিনিময় হার আরও শক্তিশালী হয়েছে।বুধবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্যব্যবস্থা জানিয়েছে, ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার ১৮ পিপস বেড়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৬ দশমিক ৭১৪৭ ইউয়ান নির্ধারিত হয়েছে।চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ […]

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় গভীর উদ্বেগ চীনের

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী আঞ্চলিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। একইসঙ্গে বেসামরিক বিমানবন্দরের মতো স্থাপনায় হামলার বিরোধিতা করেছে দেশটি। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র কুও চিয়াখুন এ কথা বলেন।ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর সৌদি আরবে নতুন করে হামলার বিষয়ে এক প্রশ্নে জানতে চাইলে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। বেসামরিক […]

চীনের কৃষিযন্ত্র শিল্পে বাড়ছে আন্তর্জাতিক সহযোগিতা ও রপ্তানি

জার্মানির কৃষিযন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘ক্লাস’-এর পূর্ব চীনের শানতোং প্রদেশে অবস্থিত কারখানায় তৈরি কিছু কৃষিযন্ত্র ইউরোপে পাঠানো হয়। এর ফলে কারখানাটি প্রতিষ্ঠানটির বৈশ্বিক উৎপাদন নেটওয়ার্কের অংশ হয়ে উঠেছে।কাওমি সিটিতে অবস্থিত কারখানাটি এক দশকেরও বেশি সময় ধরে চালু রয়েছে। এখানে উৎপাদনের পাশাপাশি গবেষণা ও উন্নয়ন এবং কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালিত হয়। কারখানাটি চীনের অভ্যন্তরীণ ও বিদেশি বাজারের […]