Browsing author

abc

তাইওয়ান পুনরুদ্ধারের ৮১তম বার্ষিকীতে ফুচৌতে সিম্পোজিয়াম

চীনের তাইওয়ান পুনরুদ্ধারের ৮১তম বার্ষিকী উপলক্ষে চীনের ফুচৌ শহরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সিম্পোজিয়াম । রোববার পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের এ আয়োজনে তাইওয়ান প্রণালির দুই পারের বিশেষজ্ঞ, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সম্মেলনে ইতিহাস সংরক্ষণ, তরুণ প্রজন্মকে অতীত সম্পর্কে জানানো এবং দুই পারের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।একই দিন পালিত হয় […]

মহাকাশে বৈজ্ঞানিক গবেষণা ও স্টেশনের পরিচর্যায় ব্যস্ত চীনের ‘শেনচৌ-২৩’ নভোচারীরা

গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, মহাকাশ স্টেশনের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছেন চীনের মহাকাশ স্টেশন ‘থিয়ানকং’-এ অবস্থানরত ‘শেনচৌ-২৩’ মিশনের নভোচারীরা। সোমবার চায়না ম্যানড স্পেস এজেন্সির (সিএমএসএ) বরাতে এ তথ্য জানা গেছে।মহাকাশ অভিযানের পাঁচ মাস অতিক্রম করে তিন নভোচারী মহাকাশে বিজ্ঞান ও গবেষণার কাজ অত্যন্ত দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।গত সপ্তাহে এই নভোচারী দলটি জীববিজ্ঞান এবং […]

চীনের ক্যান্টন ফেয়ারের দ্বিতীয় পর্বে পরিবেশবান্ধব ও আধুনিক গৃহসামগ্রীতে গুরুত্ব

চীনের ১৪০তম চীনের আমদানি ও রপ্তানি মেলার (ক্যান্টন ফেয়ার) দ্বিতীয় পর্বে আধুনিক ও পরিবেশবান্ধব গৃহসামগ্রী প্রদর্শনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রদর্শনীতে নতুন উদ্ভাবনী পণ্য ও পরিবেশবান্ধব পণ্যের অংশগ্রহণের হার অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।‘কোয়ালিটি হোম লাইফ’ বা মানসম্মত গৃহজীবন প্রতিপাদ্যে আয়োজিত এ পর্বটি ৫ লাখ ১৫ হাজার বর্গমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত হচ্ছে। এতে ২৫ হাজারের বেশি প্রদর্শনী […]

বিশ্ব বাজারে চীনা স্লিপ টেক ব্র্যান্ডের দাপট

ভালো ঘুমের প্রত্যাশা বিশ্বজুড়ে তৈরি করছে নতুন এক বিশাল বাজার। ম্যাট্রেস থেকে শুরু করে কৃত্তিম বুদ্ধিমত্তা ও সেন্সরভিত্তিক স্মার্ট ডিভাইস—সবকিছুতেই এখন স্থান পাচ্ছে উন্নত প্রযুক্তির ছোঁয়া। এই সুযোগকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে নিজেদের দ্রুত বিস্তার করছে চীনা ‘স্লিপ টেকনোলজি’ কোম্পানিগুলো।গত সেপ্টেম্বরে শাংহাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফার্নিচার এক্সপোতে স্মার্ট ম্যাট্রেস তৈরি করে ব্যাপক নজর কেড়েছে চীনা ব্র্যান্ড ‘তে […]

উত্তর কোরিয়ায় চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

 উত্তর কোরিয়ায় চীনা দূতাবাসের কর্মকর্তা এবং দেশটির বিভিন্ন খাতের ৮০ জনের বেশি প্রতিনিধি চীনের গণ-স্বেচ্ছাসেবক (সিপিভি) বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।বৃহস্পতিবার দক্ষিণ পিয়ংআন প্রদেশের একটি শহীদ সমাধিস্থলে গিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন। যুক্তরাষ্ট্রের আগ্রাসন প্রতিরোধ এবং কোরিয়াকে সহায়তা করার যুদ্ধে অংশ নিতে চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর উত্তর কোরিয়ায় প্রবেশের ৭৬তম বার্ষিকী সামনে রেখে এ আয়োজন করা […]

জাপান ‘নিরাপত্তা তিন নথি’ সংশোধনে ভিন্নমুখী প্রচার পরিকল্পনা নিয়ে উদ্বেগ

জাপানের কিয়োদো নিউজ গতকাল (শনিবার) জানিয়েছে যে, জাপান সরকার চলতি বছরের মধ্যে ‘নিরাপত্তা তিন নথি’ সংশোধনের জন্য অক্টোবরের শেষ থেকে নিরাপত্তা নীতি সম্পর্কিত প্রচার জোরদার করার পরিকল্পনা করছে এবং বিভিন্ন বয়সের জনগোষ্ঠীর জন্য ভিন্নমুখী প্রচার গ্রহণ করবে। এই পদক্ষেপ জাপানে উদ্বেগ সৃষ্টি করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, তরুণদের লক্ষ্য করে জাপান সরকার ইন্টারনেট ও সোশ্যাল প্ল্যাটফর্মে বিখ্যাত […]

জাতিসংঘে চীনের আসন পুনর্বহালের ৫৫ বছর: ২৭৫৮ নম্বর প্রস্তাবে অটল থাকার প্রতিশ্রুতি

জাতিসংঘের সাধারণ পরিষদের ঐতিহাসিক ২৭৫৮ নম্বর প্রস্তাবের প্রতি অবিচল সমর্থন ও আনুগত্যের কথা পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা। রোববার জাতিসংঘে গণপ্রজাতন্ত্রী চীনের বৈধ আসন পুনর্বহালের ৫৫তম বার্ষিকী উপলক্ষ্যে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অবস্থান তুলে ধরেন।‘২০২৬ বৈশ্বিক শাসন ফোরাম’-এর ফাঁকে সিজিটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের পলিসি বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল গাই রাইডার বলেন, জাতিসংঘ এই প্রস্তাবের নীতি মেনেই […]

পর্দা নামল এশিয়ান প্যারা গেমসের, ২০৭ স্বর্ণ জয়ে টানা পঞ্চমবার শীর্ষে চীন

জাপানের আইচি-নাগোয়া এশিয়ান প্যারা গেমসের পর্দা নেমেছে শনিবার। এবারের আসরে ২০৭টি স্বর্ণসহ মোট ৪৩৫টি পদক জিতে টানা পঞ্চমবারের মতো পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে চীন।এশিয়ার ৪৫টি দেশ ও অঞ্চলের প্রায় তিন হাজার ক্রীড়াবিদ ১৮টি খেলায় প্রায় ৫০০টি ইভেন্টে অংশ নেন। চীনের ৩১২ সদস্যের দল ২০৭টি স্বর্ণ, ১১৭টি রৌপ্য ও ১১১টি ব্রোঞ্জ পদক অর্জন করে। চীনের […]

চীনে দুর্নীতিবিরোধী নজরদারি আরও কঠোর করার নির্দেশ

চীনজুড়ে দুর্নীতিবিরোধী নজরদারি আরও কঠোর ও উন্নত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির শীর্ষ দুর্নীতিবিরোধী কর্মকর্তা লি সি।চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিকব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং শৃঙ্খলা সংক্রান্ত পরিদর্শন বিষয়ক কেন্দ্রীয় শীর্ষ সমন্বয় দলের প্রধান লি সি সম্প্রতি আয়োজিত জাতীয় শৃঙ্খলা পরিদর্শন সংক্রান্ত এক সভায় এই আহ্বান জানান।উক্ত সম্মেলনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে […]

নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

নতুন করে একগুচ্ছ ইন্টারনেট স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন। রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনান থেকে ‘লং মার্চ-৮এ’ রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।চীনের স্থানীয় সময় সকাল ১০টা ৩ মিনিটে হাইনান বাণিজ্যিক মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি যাত্রা শুরু করে। উৎক্ষেপণের পর স্যাটেলাইটগুলো নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।এটি চীনের নিম্নকক্ষপথের ইন্টারনেট স্যাটেলাইটের ২৮তম বহর।সূত্র: সিএমজি

সিচাংয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়ে পৌঁছাল ৫০০ বিশেষ ঘর

চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনে ৫০০টি অস্থায়ী প্রিফ্যাব্রিকেটেড ঘর পৌঁছেছে। শনিবার ভোরে মারু শহরে এসব ঘর পৌঁছানোর পরপরই সেগুলো স্থাপনের কাজ শুরু করেন নির্মাণকর্মীরা।বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে সিচাংয়ের নাগছু শহরের বাছেন কাউন্টিতে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি মারু শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি।কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেন ও নির্মাণকর্মীদের […]

যুক্তরাষ্ট্রের নতুন বিনিয়োগ নিষেধাজ্ঞার সমালোচনা চীনের

চীনে মার্কিন বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার বলেছে, ওয়াশিংটনের এ উদ্যোগ বৈষম্যমূলক এবং জাতীয় নিরাপত্তার ধারণার অতিরিক্ত প্রয়োগের একটি উদাহরণ।মার্কিন ট্রেজারি বিভাগের বিদেশে বিনিয়োগসংক্রান্ত নিরাপত্তা কর্মসূচির প্রস্তাবিত সংশোধনী নিয়ে গণমতামত আহ্বানের প্রেক্ষাপটে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ প্রতিক্রিয়া জানান।মুখপাত্র বলেন, প্রস্তাবিত বিধিনিষেধ দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে […]

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’

চোখের চিকিৎসায় চীনে যেতে আগ্রহী বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে বিশেষ ‘গ্রিন চ্যানেল’ চালু করা হয়েছে। এর আওতায় চীনে যাওয়ার আগেই চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় নথি পর্যালোচনা, হাসপাতালে অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট, দোভাষী সহায়তা এবং চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে ফলোআপের সুযোগ পাবেন রোগীরা।শনিবার চীনের খুনমিংয়ে খুনমিং হুয়াসিয়া আই হাসপাতালে এ সেবার উদ্বোধন করা হয়। খুনমিংয়ে […]

চীনের গাড়ি কারখানা পরিদর্শন করলেন কিম জং উন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন শনিবার চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের সীমান্তবর্তী শহর তানতোংয়ে একটি গাড়ি কারখানা পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং।সফরকালে কিম জং উন ও ওয়াং হুনিং কারখানার উৎপাদনকেন্দ্র ঘুরে দেখেন। […]

চীনের সীমান্ত শহর তানতোং সফরে কিম জং উন, সঙ্গে ওয়াং হুনিং

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের সীমান্তবর্তী শহর তানতোং সফর করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার সফরকালে তার সঙ্গে ছিলেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং।ওয়াং হুনিং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট ও সিপিসির সাধারণ সম্পাদক সি […]