চীনের বিওয়াইডির গাড়ি আমদানি করবে রানার
চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাগ্রিমেন্টের (এমএসএমএ) পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি (টিএলএ) স্বাক্ষরের অনুমোদন দিয়েছে রানার অটোমোবাইলের পরিচালনা পর্ষদ। একই সঙ্গে দেশে বিওয়াইডির গাড়ি আমদানি ও বিতরণের সিদ্ধান্তও অনুমোদন করা হয়েছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানির তথ্যমতে, গত ২০ আগস্ট অনুষ্ঠিত রানার অটোমোবাইলের ২০২তম পরিচালনা পর্ষদ সভায় চীনের বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে সম্পাদিত এমএসএমএ-এর পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় এমএসএমএ বাস্তবায়নের পরবর্তী করণীয় অনুমোদন করা হয়েছে।
এর অংশ হিসেবে বিওয়াইডির সঙ্গে সংশ্লিষ্ট টেকনিক্যাল লাইসেন্স চুক্তি (টিএলএ) স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি এমএসএমএ-এর ...














