চীন ১৫০টিরও বেশি দেশ ও ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে

নভেম্বর ১১: চীন ১৫০টিরও বেশি দেশ ও ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণের জন্য সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে, যা বিশ্বের তিন-চতুর্থাংশ দেশ ও প্রধান আন্তর্জাতিক সংস্থাগুলোকে অন্তর্ভুক্ত করে। আজ (বুধবার) অনুষ্ঠিত চীনা জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক উন্মুক্তকরণ বিভাগের পরিচালক লিয়াং লিন ছোং এ কথা বলেন।
তিনি বলেন, চীন-ইউরোপ এক্সপ্রেস এশিয়া ও ইউরোপের মধ্যে একটি নতুন স্থল পরিবহন করিডোর খুলে দিয়েছে। এখন পর্যন্ত ১ লক্ষ ৪০ হাজারেরও বেশি ট্রেন চলাচল করেছে, যার মাধ্যমে ৫৬০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের পণ্য পরিবহন করা হয়েছে। এটি ২৬টি ইউরোপীয় দেশের ২৩৭টি শহরে পৌঁছায়। ট্রান্স-কাস্পিয়ান আন্তর্জাতিক পরিবহন করিডোরের ট্রেনগুলো ‘দৈনিক চলাচল’ করছে। উত্তর, মধ্য ও দক্ষিণ করিডোরগুলোতে সাধারণত নিরাপদ, স্থিতিশীল ও মসৃণ কার্যক্রম বজায় রেখেছে।

সিএমজি