চীনের স্টেট কাউন্সিলর ও জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী ওয়াং শিয়াওহংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) নির্বাহী পরিচালক মনিকা জুমা। বুধবার বেইজিংয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় ওয়াং শিয়াওহং বলেন, ‘চীন জাতিসংঘের কেন্দ্রীয় অবস্থানকে দৃঢ়ভাবে সমুন্নত রাখবে।‘ তিনি মাদক নিয়ন্ত্রণে ইউএনওডিসির সঙ্গে বাস্তব-ভিত্তিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ মোকাবিলা এবং টেলিযোগাযোগ-ভিত্তিক প্রতারণা দমনে আন্তর্জাতিক সহযোগিতার নতুন মডেল গড়ে তোলার আহ্বান জানান।
অন্যদিকে, মনিকা জুমা মাদকসহ বিভিন্ন আন্তঃদেশীয় অপরাধ দমনে চীনের দৃঢ় সংকল্প ও বাস্তব অর্জনের প্রশংসা করেন। বৈশ্বিক নিরাপত্তার নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার আগ্রহও প্রকাশ করেন তিনি।
সিএমজি