চীনা নাগরিকদের জন্য ভিসা ছাড়ের মেয়াদ বাড়িয়ে দিল রাশিয়া

রাশিয়া চীনা নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুবিধার মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এ সংক্রান্ত একটি ডিক্রিতে সোমবার স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর আগে চলতি বছরের মে মাসে চীনও রুশ নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুবিধার মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়।

দুই দেশের মধ্যে জনগণের পারস্পরিক যোগাযোগ, পর্যটন এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিময় আরও সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র: সিএমজি বাংলা