চীনের তাইওয়ানের জলসীমায় কোস্ট গার্ডের টহল

চীনের তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলীয় জলসীমায় নিয়মিত আইন প্রয়োগমূলক টহল পরিচালনা করেছে দেশটির কোস্ট গার্ড (সিসিজি)। শনিবার সিসিজির মুখপাত্র চিয়াং লুয়ে এ তথ্য জানান।

চিয়াং লুয়ে বলেন, ‘হুশি’ জাহাজের নেতৃত্বে সিসিজি’র একটি টাস্কগ্রুপ গত অক্টোবর থেকে সংশ্লিষ্ট জলসীমায় নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদার করেছে। এর উদ্দেশ্য হলো ওই এলাকায় নৌযান চলাচল ও সামুদ্রিক কার্যক্রম সুশৃঙ্খল রাখা।

তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে তাইওয়ান প্রণালির উভয় তীরের চীনা জনগণের বৈধ অধিকার ও স্বার্থ, জীবন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

সিসিজি’র মুখপাত্র আরও জানান, চীনের এখতিয়ারাধীন জলসীমায় আইন প্রয়োগমূলক টহল ভবিষ্যতেও জোরদার রাখা হবে। একই সঙ্গে দেশটির আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: সিএমজি